সংবাদ
সংবাদ

যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক


প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০২:৫০ পিএম

যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক
ছবি : সংবাদ

যশোরের মনিরামপুরে দেশীয় অস্ত্রসহ আব্দুল খালেক (৫৫) ও তার ছেলে আব্দুল্লাহকে (২২) আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়নের সুন্দলপুর বাজারসংলগ্ন একটি ইটভাটার সামনে থেকে তাদের আটক করা হয়। 

পুলিশ জানায়, রাতে টহল ও দায়িত্ব পালনকালে সন্দেহ হলে তাদের বহন করা একটি সাদা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগ থেকে দেশীয়ভাবে তৈরি দুটি চাইনিজ কুড়াল, একটি হাতুড়ি ও একটি চাকু উদ্ধার করা হয়। আটক দুজন মনিরামপুর উপজেলার বাসিন্দা। 

এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ বলেন, আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

যশোরের মনিরামপুরে দেশীয় অস্ত্রসহ আব্দুল খালেক (৫৫) ও তার ছেলে আব্দুল্লাহকে (২২) আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়নের সুন্দলপুর বাজারসংলগ্ন একটি ইটভাটার সামনে থেকে তাদের আটক করা হয়। 

পুলিশ জানায়, রাতে টহল ও দায়িত্ব পালনকালে সন্দেহ হলে তাদের বহন করা একটি সাদা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগ থেকে দেশীয়ভাবে তৈরি দুটি চাইনিজ কুড়াল, একটি হাতুড়ি ও একটি চাকু উদ্ধার করা হয়। আটক দুজন মনিরামপুর উপজেলার বাসিন্দা। 

এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ বলেন, আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত