ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের লেমুয়া বাজারে ১৫ দিনের ব্যবধানে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে বাজারের দোকানগুলোতে আগুনের সূত্রপাত হয়। এতে মাছ, মুরগি ও তৈজসপত্রের পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত দুইটার দিকে বাজারে আগুন লাগার বিষয়টি প্রথমে দেখতে পান বাজারের পাহারাদার। পরে তিনি বিষয়টি বাজার পরিচালনা কমিটিকে জানান। খবর পেয়ে বাজার পরিচালনা কমিটির সদস্যরা দ্রুত ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীদের খবর দেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই পাঁচটি দোকানের মালামাল ও সরঞ্জাম পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, মাছ ব্যবসায়ী হারুনের প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। তার বাড়ি ছনুয়া ইউনিয়নে। আবুল হোসেন মিয়া পরিচালিত ‘আবুল হোসেন মাছ বিতান’-এর দুটি ফ্রিজ ও মাছসহ আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। তার বাড়ি ছনুয়া ইউনিয়নের ভাঙ্গা তাকিয়া এলাকায়।
‘সালেহ মাছ বিতান’-এর মালিক সালেহ আহম্মেদের একটি ফ্রিজ ও অন্যান্য মালামালসহ প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি লেমুয়া তেরবাড়িয়া গ্রামের বাসিন্দা। নুর ইসলাম মুরগি দোকানের মালিক নুর ইসলামের প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তার বাড়ি লেমুয়া বাণিজ্যিক এলাকায়। এ ছাড়া কালিদহ ইউনিয়নের হাফেজিয়া এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের তৈজসপত্রের (পাতিলের) দোকানে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ব্যবসায়ীদের দেওয়া প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে পাঁচটি দোকানে মোট প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেন লেমুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ্ আলম মিয়াজি, বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. আলমগীর ভূঞা, সাধারণ সম্পাদক আতাউল গনী ওসমান মাহফুজসহ স্থানীয় নেতাকর্মীরা। এ ছাড়া বাজার পরিচালনা কমিটির সদস্য এবং লেমুয়া ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরাও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন।
উল্লেখ্য, মাত্র ১৫ দিনের ব্যবধানে একই বাজারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বাজারের ব্যবসায়ীরা ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রয়োজনীয়তার কথা বলছেন।

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন