সংবাদ
সংবাদ

টাঙ্গাইলে এসি আকরাম ফাউন্ডেশনের সেবামূলক কাজ

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম

টাঙ্গাইলে এসি আকরাম ফাউন্ডেশনের সেবামূলক কাজ
ছবি : সংবাদ

টাঙ্গাইলের চরাঞ্চলের হুগড়া ইউনিয়নে হতদরিদ্র মানুষের জন্য নানা সেবামূলক কাজ করছে এসি আকরাম ফাউন্ডেশন। ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৩০টি ব্রিজ, চার শতাধিক টিউবওয়েল ও ৩৫টি টিনের ঘর তৈরি করে দেওয়া হয়েছে। স্থানীয় ব্যক্তিরা এ উদ্যোগের প্রশংসা করেছেন।

টাঙ্গাইল সদর উপজেলা থেকে ১৭ কিলোমিটার পশ্চিমে যমুনা নদীর তীর ঘেঁষে হুগড়া ইউনিয়নের অবস্থান। প্রায় ৪০ বর্গকিলোমিটার আয়তনের এ ইউনিয়নে প্রায় ৭০ হাজার মানুষ বাস করেন। ইউনিয়নের পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে ধলেশ্বরী নদী। নদীতে ব্রিজ না থাকায় বর্ষায় এ জনপদের মানুষের পারাপারের একমাত্র ভরসা খেয়া নৌকা।

ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যে ২০২২ সালে ফাউন্ডেশনটি গড়ে ওঠে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নূর-এ আলম তুহিন। তিনি পুলিশ কর্মকর্তা এসি আকরামের বড় ছেলে।

নূর-এ আলম তুহিন বলেন, ‘ছাত্রজীবন থেকেই বাবার সঙ্গে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নানা সেবা দিয়ে আসছি। ধীরে ধীরে সেই কার্যক্রম বড় হয়েছে। ২০২১ সালে বাবা মারা যান। মৃত্যুর আগে তিনি আমাকে অসহায়দের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি করিয়ে নিয়েছিলেন। এ কারণে ২০২২ সালে ফাউন্ডেশন গড়ে তুলি।’

ফাউন্ডেশনের উদ্যোগে ইউনিয়নে চার শতাধিক টিউবওয়েল বসানো হয়েছে। ভাঙ্গাবাড়ী গ্রামের শহীদ, মিস্টার, সাহেব আলী, হযরত ও ফুলে, কাশিনগর গ্রামের আব্দুল বারেক, আব্দুল্লাহ ও বাদশা এবং হুগড়া গ্রামের চায়না ও লতিফের বাড়ির কাছে টিউবওয়েল বসানো হয়েছে।

ইউনিয়নের নয়টি ওয়ার্ডে অসহায় দরিদ্র মানুষের জন্য প্রায় ৩৫টি টিনের ঘর তৈরি করে দেওয়া হয়েছে। ঘর পেয়েছেন চর হুগড়ার কাজী বাজারের জাহাঙ্গীর ও হক সাব, বাসুদিয়া গ্রামের আননেছ ফকির ও মোহাম্মদ আলী, বেগুনটাল গ্রামের মোতালেব ও পাখির উদ্দিন, হুগড়া গ্রামের এমদাদুল, চিনাখালী গ্রামের আম্বিয়া এবং কৃষ্টনগর গ্রামের মোহাম্মদ আলীসহ আরও অনেকে। ফাউন্ডেশন নদী পারাপারের জন্য একটি বড় খেয়া নৌকাও দিয়েছে।

ঘর পেয়ে আম্বিয়া বলেন, তার মাথা গোঁজার ঠাঁই ছিল না। ঘর পেয়ে তিনি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।

হুগড়া গ্রামের ওমর আলী বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উন্নয়নকাজের কথা থাকলেও প্রয়োজনের তুলনায় তা খুবই অপ্রতুল। ফাউন্ডেশন নিজস্ব অর্থায়নে তাদের বাড়ির সামনে একটি কাঠের ব্রিজ করে দিয়েছে। এতে দুই পাড়ের মানুষের যাতায়াত সহজ হয়েছে।

হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আল মামুন জুয়েল জানান, ফাউন্ডেশনের পক্ষ থেকে ইউনিয়নের ১২টি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। প্রতিবছর ১৮০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বৃত্তি পান। তার মতে, এতে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী হয়ে উঠবে।

হুগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোরশেদ আলম দুলাল জানান, চরাঞ্চলে এক সময় বিদ্যুৎ ছিল না। তখন এসি আকরাম বিদ্যুতের ব্যবস্থা করে দেন। তার মৃত্যুর পর তার নামে ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। সেই ফাউন্ডেশন তার অসমাপ্ত সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে।

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া বলেন, ‘পশ্চিম টাঙ্গাইলের চরাঞ্চলে মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে এসি আকরাম ফাউন্ডেশন কাজ করছে। এই উদ্যোগকে সাধুবাদ জানাই।’ তিনি আরও বলেন, সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংস্থা একসঙ্গে কাজ করলে প্রত্যন্ত অঞ্চলে সেবা পৌঁছানো সহজ হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলে এসি আকরাম ফাউন্ডেশনের সেবামূলক কাজ

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত