সংবাদ
সংবাদ

লকডাউনের দিনেও বরিশালে যাত্রীদের উপচে পড়া ভিড়

প্রতিনিধি, বরিশাল
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পিএম

লকডাউনের দিনেও বরিশালে যাত্রীদের উপচে পড়া ভিড়
ছবি : সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা সারা দেশে লকডাউনের দিনেও বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে এর তেমন প্রভাব পড়েনি। উল্টো বরিশালের বাস কাউন্টারগুলোতে যাত্রীদের টিকিটের জন্য বেসামাল ভিড় দেখা গেছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকেই বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল (নথুল্লাবাদ) ও রূপাতলী বাস টার্মিনালে ঢাকা, কুয়াকাটা, বরগুনা, পটুয়াখালী, ভোলাসহ বিভিন্ন রুটের কাউন্টারগুলোতে যাত্রীদের দীর্ঘ লাইন দেখা যায়। অনেকেই টিকিট না পেয়ে কাউন্টারে কাউন্টারে ঘুরছেন। এই সুযোগে বরিশাল বাস টার্মিনালের কাউন্টারগুলোতে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বরিশাল বাস মালিক সমিতির সভাপতি মোশাররফ হোসেন বলেন, ‘আওয়ামী লীগের লকডাউনে বরিশালে কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে আমাদের সব রুটের লোকাল ও দূরপাল্লার পরিবহন চলাচল করছে। যাত্রীদের চাপ বেশি থাকায় কাউন্টারগুলোতে ভিড় বেড়েছে। তবে টিকিটে বেশি ভাড়া নেওয়া হয়ে থাকলে সে বিষয়ে আমরা তাদের সতর্ক করব।’

ঢাকাগামী যাত্রী মো. আবির হোসেন অভিযোগ করে বলেন, ‘লকডাউনের মধ্যে আজ রওনা হয়েছি, কিন্তু কাউন্টারগুলোতে এসে দেখি সিট নেই বলে জানানো হচ্ছে। আর টিকিট থাকলেও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়া হচ্ছে। কাউন্টারে প্রচুর ভিড়, অনেক কষ্টে টিকিট পেয়েছি।’

আরেক যাত্রী শারমিন আক্তার বলেন, ‘সকাল থেকে টিকিটের জন্য ঘুরছি। সব কাউন্টারেই যাত্রীদের প্রচণ্ড ভিড়। মানুষের যাতায়াত থেমে নেই।’

এদিকে কাউন্টার-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, অনেক যাত্রী সকালে একসঙ্গে রওনা দেওয়ায় টিকিটের চাপ বেড়েছে। তবে সব রুটে পর্যাপ্ত গাড়ি চলাচল করছে।

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মোটরযান পরিদর্শক সৌরভ কুমার মুঠোফোনে বলেন, ‘আমরা ইতিমধ্যে বাস টার্মিনালগুলোর কাউন্টারে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করেছি। কোনো কাউন্টারের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তবে অভিযানের সময় বাধার সম্মুখীন হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা অভিযানে গেলেই বাস টার্মিনালের শ্রমিকেরা আমাদের ওপর চড়াও হন।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

লকডাউনের দিনেও বরিশালে যাত্রীদের উপচে পড়া ভিড়

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত