সংবাদ
সংবাদ

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে বাবার দাফনে বাধা

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৪:০১ পিএম

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে বাবার দাফনে বাধা
ছবি : সংবাদ

দুই ছেলের নামে জমি লিখে দেওয়ার অভিযোগ তুলে ঝিনাইদহের মহেশপুরে মাহবুব তরফদার (৮০) নামের এক ব্যক্তির দাফনে বাধা দিয়েছেন তার অপর এক ছেলে ও তিন মেয়ে। এতে প্রায় ১৩ ঘণ্টা ধরে দাফন ছাড়া পড়ে আছে তার মরদেহ। প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ দাফন করা সম্ভব হয়নি। 

শুক্রবার (২০ নভেম্বর) সকালে মহেশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাড়াবাড়ীয়া তরফদারপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যক্তিরা জানান, গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে যশোরের চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহবুব তরফদার। তার তিন ছেলে ও তিন মেয়ে। অভিযোগ আছে, বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার বাবাকে দিয়ে জোর করে নিজেদের নামে জমি রেজিস্ট্রি করিয়ে নিয়েছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে সন্তানদের মধ্যে বিরোধ চলছিল। 

শুক্রবার (২০ নভেম্বর) সকালে বাবার মৃত্যুর খবর পেয়ে মেজো ছেলে বাক্প্রতিবন্ধী রফিকুল তরফদার এবং তিন মেয়ে সেলিনা বেগম, পারভীনা আক্তার ও রিনা খাতুন বাড়িতে আসেন। এ সময় তারা বাবার দাফনে বাধা দেন।

তিন বোনের অভিযোগ, প্রাপ্য জমি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তারা বাবার দাফন করতে দেবেন না। তাদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে তাদের দেখা করতে দেওয়া হয়নি।

পারিবারিক সূত্র জানায়, গত দুই বছর ধরে রফিকুল তরফদার ও তার তিন বোনকে বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না। এ নিয়ে তারা আদালতে মামলাও করেছিলেন। 

তবে জোর করে জমি রেজিস্ট্রি করিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার। তারা বলেন, তারা কোনো জোরজবরদস্তি করেননি। বাবা নিজের ইচ্ছায় দুই ছেলের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। এলাকাবাসী জানান, পরিস্থিতি নিরসনে স্থানীয়ভাবে দফায় দফায় মীমাংসার চেষ্টা চলছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে বাবার দাফনে বাধা

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত