চাঁদপুরে পৃথক দুটি ঘটনায় সদর উপজেলার একটি ইউনিয়ন পরিষদ কার্যালয় ও মতলব উত্তরে রাস্তার পাশে রাখা একটি মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ ভবন এবং মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকায় এসব ঘটনা ঘটে। দুটি ঘটনার কোনোটিতেই হতাহতের খবর পাওয়া যায়নি।
শাহমাহমুদপুর ইউপি কার্যালয়ে পেট্রলবোমা
চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিল্লাল হোসেন সোহাগ সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও দায়িত্বরত গ্রাম পুলিশ মোহাম্মদ আলীর বরাত দিয়ে জানান, রাত সাড়ে ১২টার দিকে হেলমেট পরা অজ্ঞাতনামা এক ব্যক্তি প্রথমে চেয়ারম্যানের কক্ষের জানালা ভাঙার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তিনি প্রশাসনিক কর্মকর্তার কক্ষের জানালা ভেঙে ভেতরে পেট্রলবোমা ছোড়েন। এ সময় পাশের গ্রাম আদালত কক্ষের সামনেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
বিস্ফোরণ ও আগুনের শব্দ পেয়ে গ্রাম পুলিশ মোহাম্মদ আলী চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের সম্মিলিত চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বড় ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাতের আঁধারে দুর্বৃত্তরা এ নাশকতা চালিয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’
মতলব উত্তরে মাইক্রোবাসে আগুন
একই রাতে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি এলাকায় রাস্তার পাশে রাখা একটি হাইস মাইক্রোবাসে আগুন লাগে। রাত সাড়ে ৮টার দিকে আদুরভিটি মিয়াজীবাড়ির সামনে এ ঘটনা ঘটে। আগুনে গাড়িটির বেশ কিছু অংশ পুড়ে গেছে।
স্থানীয় সূত্র জানায়, ‘কক্সবাজার-ম-৫১-০০১৫’ নম্বরের মাইক্রোবাসটির প্রকৃত মালিক মালয়েশিয়াপ্রবাসী রনি হোসেন মোল্লা (২৭)। তিনি নিলামে একটি প্রতিষ্ঠান থেকে পুরোনো গাড়িটি কিনেছিলেন। পরে গাড়ি চালানো শেখা ও ব্যবহারের জন্য আদুরভিটি গ্রামের আব্দুস সাত্তার মাস্টারের ছেলে মোহাম্মদ আল-আমিন সিকদারকে (২৭) তা দেন। আল-আমিন গত ১০ দিন ধরে গাড়িটি ওই স্থানে রেখেছিলেন।
বৃহস্পতিবার রাতে হঠাৎ গাড়িটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয় ব্যক্তিরা ছুটে এসে তা নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন