সংবাদ
সংবাদ

৭ বছর ধরে অরক্ষিত আশ্রয়কেন্দ্র মাদকসেবীদের দখলে

নরসিংদী প্রতিনিধি
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম

৭ বছর ধরে অরক্ষিত আশ্রয়কেন্দ্র মাদকসেবীদের দখলে
৩ কোটি টাকার প্রকল্প ৭ বছরেও শেষ হয়নি, এখন মাদকের আখড়া

নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে বন্যা ও নদীভাঙনের হাত থেকে নদীপাড়ের মানুষের জানমাল রক্ষায় প্রায় তিন কোটি ৬ লাখ টাকা ব্যয়ে শুরু হয়েছিল একটি তিনতলা বন্যা আশ্রয়কেন্দ্রের নির্মাণকাজ। কিন্তু নির্ধারিত চুক্তির মেয়াদ পেরিয়ে কয়েক বছর অতিক্রম করলেও আজও শেষ হয়নি প্রকল্পের কাজ।

দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় ব্যবহারের আগেই নষ্ট হতে বসেছে ভবনটি। উল্টো এটি এখন রূপ নিয়েছে বখাটে ও মাদকসেবীদের নিরাপদ আড্ডাস্থলে। ফলে সরকারি বিপুল অঙ্কের অর্থের অপচয়ের পাশাপাশি দুর্যোগের ঝুঁকিতেই দিন কাটছে স্থানীয়দের।

বর্ষা এলেই মেঘনার প্রবল স্রোত ও আকস্মিক বন্যায় প্লাবিত হয় রায়পুরার বিচ্ছিন্ন ও দুর্গম চরাঞ্চল মির্জাচর ইউনিয়ন। চরম ভোগান্তি ও আতঙ্কে দিন কাটে এখানকার হাজারো নদীপাড়ের মানুষের।

স্থানীয়দের দুর্ভোগ লাঘব ও দুর্যোগকালে নিরাপদ আশ্রয়ের কথা বিবেচনা করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ২০১৯ সালে ৩ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে মির্জাচর জুনিয়র হাইস্কুল মাঠের পূর্ব কোণে তিনতলা বিশিষ্ট একটি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

কার্যাদেশ অনুযায়ী, মেসার্স মামুন এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের এক বছর সাত মাসের মধ্যে অর্থাৎ ২০২১ সালের জুন মাসের মধ্যেই পুরো কাজটি বুঝিয়ে দেওয়ার কথা ছিল। একই প্রকল্পের আওতায় রায়পুরা উপজেলায় একযোগে তিনটি আশ্রয়কেন্দ্রের নির্মাণকাজ শুরু হয়েছিল।

এর মধ্যে বাকি দুটি আশ্রয়কেন্দ্রের কাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করে হস্তান্তর করা হলেও রহস্যজনক কারণে প্রায় সাত বছর ধরে ঝুলে রয়েছে মির্জাচরের এই প্রকল্প।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনটির মূল কংক্রিট কাঠামো দাঁড়িয়ে থাকলেও সিংহভাগ গুরুত্বপূর্ণ কাজই এখনো অসম্পূর্ণ। দরজা-জানালা, রং, বিদ্যুৎ সংযোগ ও স্যানিটেশনের মতো কোনো নাগরিক সুযোগ-সুবিধা এখনো স্থাপন করা হয়নি।

কোনো নিরাপত্তা ব্যবস্থা বা সীমানাপ্রাচীর না থাকায় ফাঁকা ও অরক্ষিত ভবনটি এখন পরিণত হয়েছে বখাটে ও মাদকসেবীদের অবাধ বিচরণকেন্দ্রে। ফলে দুর্যোগের সময় প্রাণ বাঁচানোর নিরাপদ আশ্রয় পাওয়ার পাশাপাশি স্বাভাবিক সময়ে বিদ্যালয় হিসেবে ব্যবহারের যে সুযোগ পাওয়ার কথা ছিল, তা থেকে পুরোপুরি বঞ্চিত হচ্ছেন স্থানীয় মানুষ ও কোমলমতি শিক্ষার্থীরা।

প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে মির্জাচর জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন মুঠোফোনে জানান, প্রায় তিন মাস আগেও দেখেছি ঠিকাদারের একজন লোক এখানে দেখাশোনার জন্য থাকতেন। এখন আর কেউ থাকে না, পুরো ভবনটি অরক্ষিত অবস্থায় ফেলে রাখা হয়েছে। বিষয়টি আমি স্থানীয় কর্তৃপক্ষ ও প্রশাসনকে একাধিকবার জানিয়েছি।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মামুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মিনহাজ খান মুঠোফোনে দাবি করেন, শীঘ্রই বাকি কাজ শুরু করা হবে। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে আশ্রয়কেন্দ্রটি উদ্বোধনের লক্ষ্য নিয়ে আমরা জোরেশোরে কাজ সম্পন্ন করব।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, মির্জাচর আশ্রয়ণ প্রকল্পটির কাজ অল্প বাকি রয়েছে। এ কাজ শেষ করার জন্য আমরা বারবার ঠিকাদারকে চিঠি দিয়েছি। সে কোনো সাড়া দিচ্ছে না।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন কঠোর মনোভাব প্রকাশ করে বলেন, সরকারি একটি জনকল্যাণমূলক প্রকল্প কেন নির্ধারিত সময়ে সম্পন্ন হলো না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে কারণ ও বিস্তারিত জবাব চাওয়া হবে।

এদিকে স্থানীয় এলাকাবাসীর দাবি, সরকারি বরাদ্দের এত বড় একটি উদ্যোগ বছরের পর বছর অবহেলায় ফেলে রাখা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে দ্রুত নির্মাণকাজ শেষ করে ভবনটি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

৭ বছর ধরে অরক্ষিত আশ্রয়কেন্দ্র মাদকসেবীদের দখলে

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত