কক্সবাজারের টেকনাফের গহিন বনে একটি হাতির শরীরে আটটি গুলির চিহ্ন পাওয়া গেছে। বন বিভাগের কর্মীরা আহত হাতিটিকে খুঁজে বের করে চিকিৎসা দিয়েছেন। এ নিয়ে সংবাদ-এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
বন বিভাগের ধারণা, টেকনাফের গহিন বনে অবস্থানকারী সশস্ত্র অপরাধীদের গুলিতে হাতিটি আহত হয়েছে। ওই এলাকায় মানব পাচারকারী ও অস্ত্রধারীদের আস্তানা রয়েছে। স্থানীয়দের বর্ণনাতেও হাতির ওপর গুলিবর্ষণের অভিযোগ উঠে এসেছে।
এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বন বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত কক্সবাজারে গুলিতে অন্তত নয়টি হাতি মারা গেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত হিসাব আরও বেশি। হাতির ময়নাতদন্তে যুক্ত চিকিৎসকরাও বলছেন, হাতি হত্যার ঘটনায় গুলির ব্যবহার উদ্বেগজনক। বাংলাদেশে হাতি মহাবিপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত। তাদের অস্তিত্ব রক্ষা করা পরিবেশের ভারসাম্য এবং জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য জরুরি।
বনের ভেতরে সশস্ত্র অপরাধীদের অবাধ বিচরণ বন্ধ করা জরুরি। শুধু হাতির চিকিৎসা কিংবা মৃত্যুর পর তদন্তে সীমাবদ্ধ থাকলে চলবে না। বন দখল, বন্যপ্রাণী হত্যা, অস্ত্রের ব্যবহার ও মানব পাচারের বিরুদ্ধে সমন্বিত অভিযান চালাতে হবে। হাতির চলাচলের পথ ও আবাসস্থল নিরাপদ করতে হবে। পাশাপাশি বন্যপ্রাণী হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বন কেবল মানুষের সম্পদ নয়, অসংখ্য প্রাণীরও আবাসস্থল। সেই আবাসস্থল সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে চলে গেলে বন্যপ্রাণীর অস্তিত্ব রক্ষা করা কঠিন হবে। তাই টেকনাফের বনকে অপরাধীদের কবল থেকে মুক্ত করে হাতিসহ সব বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন