রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার ঘটনায় মায়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় বিশ্বে ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি ঐতিহাসিক ঘটনা। দীর্ঘ সাত বছরের বিচারিক প্রক্রিয়া শেষে এই রায় রোহিঙ্গাদের ওপর চালানো বর্বরতার আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে রাষ্ট্রীয় নিপীড়ন ও গণহত্যার দায় এড়ানোর সুযোগ যে নেই, সে বার্তাও দিয়েছে বিশ্বকে।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এ হাজার হাজার রোহিঙ্গা নিহত হন। ধর্ষণ, নির্যাতন ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার মতো ভয়াবহ অপরাধের শিকার হয়ে সাত লাখের বেশি মানুষ বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। এই অপরাধের বিচার চেয়ে ২০১৯ সালে গাম্বিয়া আইসিজেতে মামলা করে। আদালতের রায়ে মায়ানমারের দায় প্রমাণিত হওয়া নিপীড়িত মানুষের ন্যায়বিচারের লড়াইয়ে বড় অগ্রগতি।
তবে রায় ঘোষণাই শেষ কথা নয়। এর কার্যকর বাস্তবায়নই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। গণহত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দায়িত্ব মায়ানমারের। আন্তর্জাতিক সম্প্রদায়কেও এ বিষয়ে চাপ অব্যাহত রাখতে হবে। শুধু নিন্দা বা বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করলে চলবে না।
রোহিঙ্গা সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশ। প্রায় নয় বছর ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিক দায়িত্ব পালন করছে। বাস্তবতা হচ্ছে, বাংলাদেশ একা এই সংকটের টেকসই সমাধান করতে পারবে না। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ মায়ানমারকেই নিশ্চিত করতে হবে। তাদের নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা, নিরাপত্তা ও মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার নিশ্চয়তা ছাড়া প্রত্যাবাসন অর্থবহ হবে না।
আইসিজের রায় বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টার জন্যও নতুন সুযোগ তৈরি করেছে। এই সুযোগ কাজে লাগিয়ে জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায় ও প্রভাবশালী রাষ্ট্রগুলোর সঙ্গে সমন্বিত উদ্যোগ জোরদার করতে হবে। রোহিঙ্গাদের মানবিক সহায়তাও অব্যাহত রাখতে হবে।
ন্যায়বিচারের স্বীকৃতি মিলেছে, এবার তার বাস্তব প্রতিফলন চাই। রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদে ফেরার অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই বিচারপ্রক্রিয়ার সাফল্য পূর্ণতা পাবে না।

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন