সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে সেলবরষ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার-টেবিল ও আসবাবপত্র পুড়ে গেছে।
ঘটনার প্রতিবাদে রাতেই বিক্ষোভ মিছিল করেছেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মিছিল শেষে আজ শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় আবারও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের নির্দেশনা রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা।
ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো বলেন, সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন আত্মগোপনে থেকে কয়েক দিন ধরে ফেসবুক লাইভে এসে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। তার নির্দেশেই আওয়ামী লীগের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। আওয়ামী লীগের কর্মকাণ্ডের কারণে দলটি সমালোচিত হচ্ছে এবং তার নির্দেশেই বাদশাগঞ্জ বাজারে সেলবরষ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।
অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সেলবরষ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন