সংবাদ
সংবাদ

‘হিন্দু বসতিতে হামলার প্রচার’ নিয়ে যা জানাল পুলিশ সদরদপ্তর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম

‘হিন্দু বসতিতে হামলার প্রচার’ নিয়ে যা জানাল পুলিশ সদরদপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে পুলিশ সদরদপ্তর।

শনিবার (২১ নভেম্বর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো পুরোনো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। ওই এলাকায় কোনো হিন্দু বসতি নেই বলেও দাবি করেছে পুলিশ।

​পুলিশ সদরদপ্তর জানায়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর সুইচগেট-সংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির মিছিলে হামলা চালান। ওই ঘটনায় কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) এবং কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০) নিহত হন। সে সময় তাৎক্ষণিক অভিযান চালিয়ে বেন্দারচর গ্রামের বুলু বিশ্বাসের দুই ছেলে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাসকে (২১) গ্রেফতার করা হয়।

​বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওই দুইজন নিহত হওয়ার ঘটনার জেরে গত ২০ নভেম্বর বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নিহত ব্যক্তিদের বিক্ষুব্ধ স্বজন ও অন্য কয়েকজন বেন্দারচর গ্রামে জড়ো হন। একপর্যায়ে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যান। খবর পেয়ে কালিয়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে।

​পুলিশ সদর দপ্তরের দাবি অনুযায়ী, বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের কোনো পরিবার কিংবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব তথ্যের মাধ্যমে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

‘হিন্দু বসতিতে হামলার প্রচার’ নিয়ে যা জানাল পুলিশ সদরদপ্তর

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত