সীমানা নির্ধারণ-সংক্রান্ত মামলার জটিলতায় আবারও আটকে গেল নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। উপজেলার অন্য ইউনিয়নগুলোতে নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক তোড়জোড় চললেও আইনি মারপ্যাঁচে চাঁনপুরের ভোট গ্রহণ স্থগিত থাকায় চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ ১৫ বছর ধরে ভোটাধিকারবঞ্চিত প্রায় ১৮ হাজার নাগরিক অবিলম্বে সব আইনি জটিলতা নিরসন করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁনপুর ইউনিয়ন পরিষদে সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১১ সালে। প্রচলিত আইন অনুযায়ী প্রতি পাঁচ বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও সীমানা নির্ধারণ নিয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট ও মামলার কারণে দেড় দশক ধরে সেখানে ভোট গ্রহণ বন্ধ রয়েছে।
উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, রায়পুরা উপজেলার মোট ২৪টি ইউনিয়নের মধ্যে আগামী ৪ ফেব্রুয়ারি ২২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। এই তালিকা থেকে দুটি ইউনিয়নকে বাদ রাখা হয়েছে। এর মধ্যে মেয়াদোত্তীর্ণ না হওয়ায় চর আড়ালিয়া ইউনিয়ন এবং সীমানা-সংক্রান্ত মামলার জটিলতায় চাঁনপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত রয়েছে।
নির্বাচন না হওয়ায় ২০১১ সালে নির্বাচিত চেয়ারম্যান মোমেন সরকারই টানা ১৫ বছর ধরে পদে বহাল রয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ এই সময়ে পরিষদের একাধিক নির্বাচিত ইউপি সদস্য মারা যাওয়ায় সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে জনপ্রতিনিধিশূন্যতা তৈরি হয়েছে। এতে স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ার পাশাপাশি সামাজিক বিচার-আচার ও সালিসি কার্যক্রম ব্যাহত হচ্ছে।
ভুক্তভোগী বাসিন্দারা জানান, ইউনিয়ন পরিষদ কার্যালয়টি অধিকাংশ সময় বন্ধ থাকায় জন্মনিবন্ধন, মৃত্যুসনদ, নাগরিকত্ব সনদ ও ওয়ারিশ সনদসহ দৈনন্দিন জরুরি সরকারি সেবা পেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। সামান্য একটি সনদের জন্য চরাঞ্চল থেকে দুর্গম পথ পাড়ি দিয়ে দিনের পর দিন ঘুরেও কাঙ্ক্ষিত সেবা মিলছে না।
দীর্ঘদিনের বঞ্চনা ও ভোটাধিকার প্রয়োগের দাবিতে সম্প্রতি ‘চাঁনপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এলাকার কয়েক শ মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে তাঁরা মেয়াদোত্তীর্ণ বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করে নিরপেক্ষ প্রশাসক নিয়োগের মাধ্যমে দ্রুত নির্বাচনের ব্যবস্থা নেওয়ার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একই এলাকায় জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারলে শুধু ইউনিয়ন পরিষদ নির্বাচনের ক্ষেত্রে বাধা কোথায়? একটি মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য ইচ্ছাকৃতভাবে মামলার অজুহাত দেখিয়ে নির্বাচন আটকে রেখেছে। তারা অবিলম্বে সব আইনি জটিলতা নিরসন করে তফসিল ঘোষণার জোর দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, চাঁনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়টি এরই মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানো হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।
এদিকে দীর্ঘ দেড় দশকে চাঁনপুরে কয়েক হাজার নতুন ও তরুণ ভোটার যুক্ত হয়েছেন। স্থানীয় তরুণ ভোটারদের আক্ষেপ, বয়সের হিসাবে ভোটার হলেও আজও তারা পছন্দের জনপ্রতিনিধিকে ব্যালটে সিল মারার সুযোগ পাননি। তাই দ্রুত আইনি জটিলতা কাটিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও সরকারের উচ্চপর্যায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন