সংবাদ
সংবাদ

আড়াই শ বছর আগে বুকাননের চোখে মাতামুহুরী

মমতাজ উদ্দিন আহমদ
মমতাজ উদ্দিন আহমদ
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:৩৭ এএম

আড়াই শ বছর আগে বুকাননের চোখে মাতামুহুরী
মাতামুহুরী অববাহিকার মানুষের জীবনযাত্রার সঙ্গে কৃষির সম্পর্কও বুকাননের বিবরণে উঠে এসেছে

১৭৯৮ সাল। দক্ষিণ-পূর্ব বাংলার ভূপ্রকৃতি, উদ্ভিদ, কৃষি, বাণিজ্য ও জনজীবন সম্পর্কে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে এক দীর্ঘ ভ্রমণে বেরিয়েছেন ফ্রান্সিস বুকানন। তার যাত্রাপথ চট্টগ্রামের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়। এই ভ্রমণের একপর্যায়ে তিনি পৌঁছান মাতামুহুরী নদীর তীরে। নদীটির নাম তিনি লিখেছেন গধসড়ড়ৎবব অথবা গড়ৎবব। আজকের মাতামুহুরী নদীকে আঠারো শতকের চোখে দেখার এক বিরল সুযোগ তৈরি হয়েছে তার সেই ভ্রমণবৃত্তান্তে।

বুকাননের বিবরণে মাতামুহুরী নদীর সঙ্গে জড়িয়ে আছে পাহাড়, উপত্যকা, ছড়া, কৃষিজমি, নৌপথ, বাজার, জনবসতি এবং পাহাড়ি মানুষের জীবনযাত্রা। কোথাও তিনি নিজের চোখে দেখা ভূপ্রকৃতির কথা লিখেছেন। কোথাও স্থানীয় মানুষের কাছ থেকে শুনেছেন নদীর উৎস, গতিপথ ও দূরবর্তী জনপদের কথা। আবার কোথাও তার তথ্যদাতাদের বক্তব্যের মধ্যে মতভেদও লক্ষ করেছেন। ফলে এই বিবরণ একই সঙ্গে ভ্রমণদিনলিপি, প্রাকৃতিক ইতিহাসের দলিল এবং একটি নদীকেন্দ্রিক জনপদের আঠারো শতকের স্মারক।

নদীর কাছে পৌঁছানোর দিন

বুকানন যখন মাতামুহুরীর তীরে পৌঁছান, তখন নদীটি তার কাছে ছিল এক নতুন ভূদৃশ্য। তিনি লিখেছেন, নিচু পাহাড়ের সারি অতিক্রম করে নদীটির দেখা মেলে। সেখানে নদী দক্ষিণ দিকে বাঁক নিয়েছে। তার আগে কিছুদূর পশ্চিমমুখী হয়ে পাহাড়ের পাদদেশ ঘেঁষে প্রবাহিত হয়েছে। ওই স্থানে নদীর প্রস্থ তার হিসাবে প্রায় একশ গজ। পানি ছিল কিছুটা ঘোলা।

নদীর এক পাশ দিয়ে এগোতে গিয়ে কখনো নিচু পাহাড়কে তীরের কাছাকাছি নেমে আসতে দেখেছেন, কখনো চোখের সামনে খুলে গেছে বিস্তৃত সমতল মাঠ। মাঠগুলোর মাটি তার কাছে উর্বর মনে হয়েছে। কোথাও ভূমি নদীর দিকে ঢালু হয়ে নেমেছে। এসব জমিতে মসলাজাতীয় ফসল চাষের সম্ভাবনাও তিনি লক্ষ করেন।

এই বিবরণে একটি গুরুত্বপূর্ণ ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ধরা পড়ে। মাতামুহুরীর নিম্ন অববাহিকায় পাহাড় ও সমতল ভূমি পাশাপাশি অবস্থান করছিল। নদীর তীরবর্তী অঞ্চলে কৃষির উপযোগী জমি ছিল। আবার পাহাড়ের পাদদেশে ছিল বনভূমি ও প্রাকৃতিক জলপ্রবাহ। এই বৈচিত্র্যই নদীটিকে একটি স্বতন্ত্র ভূপ্রাকৃতিক চরিত্র দিয়েছিল।

দুডুস্তি খাঁর হাট: নদী ও বাণিজ্যের সংযোগ

নদীর তীর ধরে প্রায় তিন মাইল এগিয়ে বুকানন পৌঁছান দুডুস্তি খাঁর হাটে। তার বিবরণে এটি ছিল চকরিয়া অঞ্চলের প্রধান স্থান। এখানে নদীর চেহারা তার কাছে আরও মনোরম হয়ে ওঠে। পানি ছিল মিঠা ও স্বচ্ছ। নদীর তলদেশ বালুময়। স্রোত ছিল মৃদু এবং পানির গভীরতা তুলনামূলক কম। নদীর তীরে একটি আমবাগানে তিনি তাবু স্থাপন করেন।

এই অংশে নদীর সঙ্গে বাণিজ্যিক যোগাযোগের একটি দৃশ্যও পাওয়া যায়। বুকানন বিপুলসংখ্যক বাঁশের ভেলা দেখতে পান। সেগুলোতে বোঝাই ছিল ছাউনি তৈরির ঘাস। পাহাড়ি জুমিয়া অঞ্চল থেকে নদীপথে এসব ঘাস ভাটির দিকে আনা হচ্ছিল। অর্থাৎ নদীটি তখন শুধু স্থানীয় মানুষের যাতায়াতের পথ ছিল না; পাহাড়ের বনজ ও কৃষিজ সম্পদ সমতলের বাজারে পৌঁছে দেওয়ারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল।

নদীর দুই তীরের অর্থনৈতিক সম্পর্ক এই ছোট্ট পর্যবেক্ষণেই স্পষ্ট হয়ে ওঠে। পাহাড় থেকে আসত ঘাস ও অন্যান্য পণ্য। নদীপথে সেগুলো পৌঁছাত সমতলের জনপদে। নদী এখানে পাহাড় ও সমতলের মধ্যে জীবিকার সেতু।

জোয়ারের জল, নৌকা ও উজানের পথ

মাতামুহুরীর নৌচলাচল সম্পর্কে বুকানন স্থানীয় এক বাঙালি ব্যবসায়ীর কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। ওই ব্যক্তি নিয়মিত নদীপথে জুমিয়া ও মুরুং জনগোষ্ঠীর বসতিতে বাণিজ্যের জন্য যাতায়াত করতেন।

তার দেওয়া তথ্য অনুযায়ী, জোয়ারের পানি মানিকপুরের সামান্য ওপরে পর্যন্ত পৌঁছাত। এর পরেও কয়েক দিনের পথ নৌকা টেনে নেওয়া সম্ভব ছিল। কোথাও কোথাও যাত্রীরা নদীর চ্যানেলের ভেতর দিয়ে হেঁটে চলতেন। পাহাড় থেকে ছোট ছোট ছড়া এসে নদীতে মিশত। এসব জলধারা নদীর অববাহিকাকে আরও বিস্তৃত করেছিল।

বুকাননের বিবরণে নৌযাত্রার সীমাবদ্ধতাও উঠে এসেছে। নুন্দু পোমাংয়ের বসতি পর্যন্ত নৌকা চলাচল করতে পারত। সেখান থেকে মানিকপুর ও দুডুস্তি খাঁর হাটের মধ্যে এক দিনে যাওয়া-আসা সম্ভব ছিল বলে তিনি উল্লেখ করেন। কিন্তু উজানে উঠতে থাকলে নৌপথ ক্রমশ কঠিন হয়ে পড়ত।

আরও উজানে নদীর তলদেশ পাথুরে হয়ে উঠেছিল। নৌচলাচল সেখানে সহজ ছিল না। স্থানীয় সূত্রে বুকানন জানতে পারেন, নদীটি একপর্যায়ে মুইনমোরা বা মুইন পাহাড়ের খাড়া ঢাল বেয়ে নেমে এসেছে। এই তথ্যের মধ্য দিয়ে মাতামুহুরীর উজানের দুর্গম পাহাড়ি চরিত্রের একটি ধারণা পাওয়া যায়।

সীতাপাহাড়ের উপত্যকা ও পাহাড়ি জলধারা

বুকাননের বিবরণে মাতামুহুরী অববাহিকার সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলোর একটি হলো সীতাপাহাড়ের জলপ্রবাহ ও উপত্যকার বিস্তার। পাহাড়ের বিভিন্ন দিক থেকে অসংখ্য ছোট ছড়া ও জলধারা নেমে এসেছে। এগুলোর কোনো কোনোটি শুষ্ক মৌসুমেও পানি বহন করত। অন্যগুলো গ্রীষ্মকালে শুকিয়ে যেত।

তিনি লক্ষ করেন, পাহাড়ি উপত্যকাগুলোর কোনো কোনোটি সরু, আবার কোথাও পাহাড়ের মাঝখানে অপেক্ষাকৃত প্রশস্ত সমতল ভূমি রয়েছে। এসব উপত্যকায় জুমিয়া ও মুরুং জনগোষ্ঠীর বসতি ছিল। কোনো গ্রামে দশটি, কোনো গ্রামে চল্লিশটি পর্যন্ত বাড়ি দেখা যেত। প্রতিটি বসতির নিজস্ব প্রধান ছিল।

নদীর সঙ্গে পাহাড়ি জনবসতির সম্পর্ক এখানে বিশেষভাবে লক্ষণীয়। ছড়া ও নদীর পানি মানুষের দৈনন্দিন জীবন, কৃষিকাজ ও বসতির অবস্থান নির্ধারণে ভূমিকা রাখত। পাহাড়ের ঢাল, উপত্যকার উর্বর মাটি এবং জলপ্রবাহের নৈকট্য—সব মিলিয়ে গড়ে উঠেছিল এক স্বতন্ত্র জনবসতিব্যবস্থা।

নদীর উৎস ও উপনদী

মাতামুহুরীর উৎস সম্পর্কে বুকানন দুটি পৃথক বিবরণ লিপিবদ্ধ করেছেন। এ তথ্যগুলো তার ভ্রমণবৃত্তান্তের গুরুত্বপূর্ণ অংশ। কারণ, এতে নদীটির উৎস ও উজানের ভূপ্রকৃতি সম্পর্কে স্থানীয় মানুষের ধারণা যেমন পাওয়া যায়, তেমনি একই বিষয়ে ভিন্নমতের অস্তিত্বও বোঝা যায়।

অং-ঘিও-সে তাম-মাং নামের এক পাহাড়ি প্রধানের কাছ থেকে বুকানন একটি লিখিত বিবরণ পান। সেখানে বলা হয়, মাতামুহুরীর উৎপত্তি ক্রেইনডান (কৎবরহফধহ) নামের একটি পাহাড়ে। সেই পাহাড়ের ওপারে জেইং-ডান (তবরহম-ফধহ) নামে আরেকটি নদী রয়েছে। তার তীরবর্তী অঞ্চলে রাখাইনদের বসতি আছে বলে তথ্যদাতা জানান।

অন্যদিকে, বুকাননের সঙ্গে থাকা কয়েকজন মুসলমান গাইডের বক্তব্য ছিল, মাতামুহুরী, বাকখালী ও নাফ—এই তিনটি নদীর উৎস মুইনমোরা পাহাড়ের পশ্চিম ঢালে। তাদের দেওয়া তথ্যের সঙ্গে অং-ঘিও-সের বিবরণের মিল ছিল না।

বুকানন এই মতভেদ উপেক্ষা করেননি। তিনি তথ্যদাতাদের বক্তব্য তুলনা করেছেন এবং কয়েকটি ক্ষেত্রে মুসলমান গাইডদের তথ্যকে বেশি গ্রহণযোগ্য মনে করেছেন। তবে তার বিবরণ থেকে নদীর উৎস সম্পর্কে আজকের মানচিত্রভিত্তিক কিছুটা পার্থক্য দেখা যায়। বুকাননের বর্ণনায় আঠারো শতকের শেষভাগে মাতামুহুরীর উজান সম্পর্কে স্থানীয় মানুষের মধ্যে কী ধরনের ভৌগোলিক ধারণা প্রচলিত ছিল, তা জানা যায়।

বুকানন অং-ঘিও-সের কাছ থেকে মাতামুহুরী অববাহিকার কয়েকটি ছড়া ও জলধারার নামও সংগ্রহ করেন। তার নথিতে ণধঁহম-ংধ (ইয়াউংসা), ইব-ংঁ-ৎব (বেসুরে), ইধঁহম-হমঁ (বাউংঙ্গু), জধ-সব (রামে) ও খধ-সধয-ুধ-করধঁহম (লামাহইয়াউং) নামগুলো পাওয়া যায়। এগুলোর কোনোটি পাহাড়ের উত্তর ঢাল থেকে, কোনোটি দক্ষিণ ঢাল থেকে নেমে এসেছে বলে তিনি উল্লেখ করেন। কয়েকটি জলধারা আবার অন্য নদীতে গিয়ে মিশেছে।

বর্তমানে ইয়াংছা খালের সঙ্গে একটি নামের মিল আছে। অন্য নামগুলো উচ্চারণের পরিবর্তন, স্থানীয় ভাষার রূপান্তর এবং ঔপনিবেশিক লেখকের শ্রুতিলিখনের কারণে ভিন্নভাবে বুকাননের ভ্রমণকাহিনিতে নথিভুক্ত হয়েছে।

মানিকপুর: নদীর দুই তীরের জনপদ

বুকাননের বিবরণে মানিকপুর একটি গুরুত্বপূর্ণ স্থান। নদীর দুই তীরেই এর বসতি বিস্তৃত ছিল। উত্তর তীরের অংশটি তুলনামূলক বড়, দক্ষিণ তীরের অংশটি ছোট। তিনি লক্ষ করেন, এখানকার ভূমি সর্বত্র একই রকম নয়। কোথাও উঁচু জমি, কোথাও নিচু সমতল। নদীর পুরোনো গতিপথের চিহ্নও কিছু স্থানে দেখা যায়।

মানিকপুরের আশপাশের পাহাড়ে ভালো মাটি ও পানির উপস্থিতি ছিল। কিছু জায়গায় জমি কৃষিকাজের জন্য উপযোগী। আবার কোথাও ভূমি এত উঁচু যে চাষাবাদ করা কঠিন। বুকানন মনে করেছিলেন, এ অঞ্চলের মাটি ও জলপ্রবাহ মসলাজাতীয় ফসল উৎপাদনের জন্য সম্ভাবনাময়।

তিনি মানিকপুর থেকে পাহাড়ি জনপদের দিকে যাত্রা করে সরু উপত্যকা ও নিচু পাহাড়ের মধ্য দিয়ে এগিয়েছেন। একপর্যায়ে নদীর কাছে এসে দুই পাশে খাড়া পাহাড়কে পানির কিনারা পর্যন্ত নেমে যেতে দেখেছেন। দৃশ্যটি তার কাছে অত্যন্ত মনোরম মনে হয়েছিল। নদীর তলদেশ ছিল বালুময় এবং স্রোত ছিল শান্ত।

এই বর্ণনা থেকে বোঝা যায়, মাতামুহুরীর উজানে নদী ও পাহাড়ের সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। কোথাও পাহাড় নদীর দুই পাশে প্রাচীরের মতো দাঁড়িয়ে ছিল। কোথাও নদীকে ঘিরে তৈরি হয়েছিল উন্মুক্ত উপত্যকা। নদীর গতিপথের সঙ্গে সঙ্গে ভূদৃশ্যও বদলে যাচ্ছিল।

পাহাড়ি কৃষি ও নদীকেন্দ্রিক জীবন

বুকাননের বিবরণে মাতামুহুরী অববাহিকার মানুষের জীবনযাত্রার সঙ্গে কৃষির সম্পর্ক বিশেষভাবে উঠে এসেছে। পাহাড়ি অঞ্চলে জুমচাষ ছিল জীবিকার অন্যতম ভিত্তি। পাহাড়ের বন পরিষ্কার করে জমি প্রস্তুত করা হতো। তিনি কয়েকটি স্থানে জুমের জন্য বন পোড়ানোর দৃশ্যও দেখেছেন।

ম্রো বা মুরুং জনগোষ্ঠীর বসতিতে গিয়ে তিনি বাড়িঘর, খাদ্যাভ্যাস, পোশাক, কৃষি ও সামাজিক জীবনের নানা দিক পর্যবেক্ষণ করেন। তার বিবরণে পাহাড়ি বাড়ির নিচের অংশে শূকর ও হাঁস-মুরগি রাখার ব্যবস্থা, বাঁশের মেঝে ও দেয়াল এবং উঁচু মাচার মতো বসবাসের জায়গার উল্লেখ রয়েছে। এসব পর্যবেক্ষণ থেকে পাহাড়ি পরিবেশের সঙ্গে মানুষের গৃহনির্মাণ ও জীবনযাপনের অভিযোজন বোঝা যায়।

জুমের পাশাপাশি তুলা, ধান ও বিভিন্ন শাকসবজির চাষের কথাও তিনি লিখেছেন। তুলা উৎপাদন করে তারা কাপড় কিনতেন। খাদ্য ও পানীয় প্রস্তুতিতেও পাহাড়ি উদ্ভিদ ও কৃষিপণ্যের ব্যবহার ছিল। তবে তার বর্ণনায় সব তথ্য একই মাত্রায় প্রত্যক্ষ নয়। কোনোটি তিনি নিজে দেখেছেন, কোনোটি স্থানীয় মানুষের কাছ থেকে শুনেছেন।

নদী ছিল এসব জনপদের যোগাযোগ ও পণ্য পরিবহনের প্রধান পথগুলোর একটি। পাহাড়ি বসতি থেকে উৎপাদিত পণ্য নদীপথে নিচে নামত। সমতল থেকে প্রয়োজনীয় দ্রব্য পাহাড়ে পৌঁছাত। এই বিনিময়ব্যবস্থা মাতামুহুরীকে একটি জীবন্ত অর্থনৈতিক করিডরে পরিণত করেছিল।

নদী, পথ ও জনপদের পারস্পরিক নির্ভরতা

বুকাননের ভ্রমণবৃত্তান্তে মাতামুহুরীকে ঘিরে একাধিক পথের উল্লেখ রয়েছে। নদীপথের পাশাপাশি পাহাড়ি পথও ছিল। কোনো পথ মানিকপুর থেকে পাহাড়ের অন্য জনপদে পৌঁছাত। কোনোটি ছড়া ও উপনদী অনুসরণ করে দূরবর্তী বসতিতে যেত। কিছু পথ স্থানীয় প্রধানদের বার্ষিক যাতায়াতের প্রয়োজনে পরিষ্কার রাখা হতো। আবার কোনো পথ দীর্ঘদিন ব্যবহৃত না হওয়ায় ঝোপঝাড়ে ঢেকে যেত।

এই তথ্যগুলো থেকে বোঝা যায়, মাতামুহুরী অববাহিকার জনপদগুলো বিচ্ছিন্ন ছিল না। নদী, ছড়া ও পাহাড়ি পথের মাধ্যমে তাদের মধ্যে যোগাযোগ ছিল। নদী ছিল প্রধান প্রাকৃতিক যোগাযোগব্যবস্থা। পাহাড়ি পথ সেই যোগাযোগকে আরও বিস্তৃত করেছিল।

নদীকে কেন্দ্র করে বাজার ও বাণিজ্যের বিকাশও ঘটেছিল। দুডুস্তি খাঁর হাটের মতো স্থান ছিল পাহাড় ও সমতলের মানুষের মিলনক্ষেত্র। নদীপথে আসা পণ্য সেখানে পৌঁছাত। পাহাড়ি অঞ্চল থেকে ঘাস, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদ নিচে নামত। সমতলের বাজার থেকে প্রয়োজনীয় দ্রব্য পাহাড়ে যেত। এই আদান-প্রদান নদীর দুই তীরের মানুষের জীবনকে পরস্পরের সঙ্গে যুক্ত করেছিল।

আঠারো শতকের মাতামুহুরী: একটি নদীসভ্যতার দলিল

ফ্রান্সিস বুকাননের ১৭৯৮ সালের বিবরণকে শুধু একটি পুরোনো ভ্রমণকাহিনি হিসেবে পড়লে এর গুরুত্ব পুরোপুরি বোঝা যাবে না। তার পর্যবেক্ষণে মাতামুহুরী অববাহিকার একটি বিস্তৃত ভূপ্রাকৃতিক ও মানবিক চিত্র পাওয়া যায়। নদীর নিম্ন অববাহিকার সমতল ভূমি, চকরিয়ার বালুময় নদীতল, মানিকপুরের জনপদ, সীতাপাহাড়ের উপত্যকা, উজানের পাথুরে পথ এবং পাহাড় থেকে নেমে আসা অসংখ্য জলধারা—সব মিলিয়ে তিনি একটি বহুরূপী ভূদৃশ্যের পরিচয় দিয়েছেন।

তার বিবরণে নদীটি একই সঙ্গে জীবন ও যাত্রার পথ। কোথাও এটি কৃষিজমিকে পানি দিয়েছে। কোথাও পাহাড়ি পণ্য বহন করেছে। কোথাও জনবসতির সীমানা নির্ধারণ করেছে। আবার কোথাও দুর্গম পাহাড়ের মধ্যে মানুষের চলাচলের একমাত্র স্বাভাবিক পথ হয়ে উঠেছে।

বুকাননের নথিতে মাতামুহুরীর উৎস সম্পর্কে মতভেদ আছে। কয়েকটি স্থাননামের আধুনিক পরিচয়ও নিশ্চিত নয়। তার ব্যবহৃত কিছু জনগোষ্ঠীর নাম ও শ্রেণিবিভাগও আঠারো শতকের ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির আলোকে বিচার করা প্রয়োজন। তবু তার বিবরণে নদীটির যে প্রাকৃতিক ও সামাজিক পরিচয় ধরা পড়েছে, তা অমূল্য।

আজকের মাতামুহুরী নদীকে বুঝতে হলে তার বর্তমান প্রবাহ, ভাঙন, পলি, পাহাড়ি জলধারা ও জনবসতির পরিবর্তন যেমন জানতে হবে, তেমনি ফিরে তাকাতে হবে তার অতীতের দিকেও। বুকাননের দিনলিপি সেই ফিরে তাকানোর একটি গুরুত্বপূর্ণ জানালা। প্রায় আড়াই শতাব্দী আগে তিনি যে নদী দেখেছিলেন, তার তীরে দাঁড়িয়ে যে পাহাড়, উপত্যকা ও জনপদ পর্যবেক্ষণ করেছিলেন, সেগুলোর অনেক কিছুই আজ পরিবর্তিত। তবু তার লেখা আমাদের সামনে এক হারিয়ে যাওয়া ভূদৃশ্যের রেখাচিত্র তুলে ধরে।

মাতামুহুরী তাই শুধু মানচিত্রের একটি নদীর নাম নয়। এটি পাহাড় ও সমতলের দীর্ঘ সহাবস্থানের ইতিহাস। এর স্রোতে মিশে আছে জনবসতির স্মৃতি, কৃষির বিবর্তন, বাণিজ্যের পথ এবং মানুষের অভিযোজনের কাহিনি। বুকাননের আদি দিনলিপি সেই নদীসভ্যতার ইতিহাসের একটি প্রাচীন দলিল।

[লেখক: সভাপতি, আলীকদম প্রেসক্লাব, বান্দরবান পার্বত্য জেলা]

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

আড়াই শ বছর আগে বুকাননের চোখে মাতামুহুরী

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত