সংবাদ
সংবাদ

‘শয়তানের ভিডিও’ ধারণকারী ব্যক্তির মৃত্যু নিয়ে গুঞ্জন


প্রতিনিধি, বরিশাল
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:৪২ এএম

‘শয়তানের ভিডিও’ ধারণকারী ব্যক্তির মৃত্যু নিয়ে গুঞ্জন
ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের গোলদার বাড়ি এলাকার একটি কাঁচা রাস্তায় রাতে ‘শয়তানের ভিডিও’ ধারণ করার দাবি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভিডিওটি ধারণের কিছুদিন পর ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে গুঞ্জন ছড়ালেও এর পক্ষে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। 

গতকাল শনিবার (২১ নভেম্বর) এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।  

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, রাতে রাস্তায় অদ্ভুত কিছু দেখা গেছে এবং একজন সেটির ভিডিও ধারণ করেছেন বলে শুনেছেন। এরপর থেকেই এলাকায় নানা কথা ছড়াচ্ছে। তবে কেউ নিজের চোখে কিছু দেখেননি।  

ভরপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আশরাফুজ্জামান খোকন বলেন, ‘বিষয়টি আমার কানেও এসেছে। এলাকায় এ নিয়ে গুঞ্জন চলছে। তবে এটি সত্য কি না, তা আমি নিশ্চিত করে বলতে পারব না। কেউ এ বিষয়ে লিখিত কোনো অভিযোগও করেননি।’ 

জানতে চাইলে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন মুঠোফোনে বলেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি। ভিডিও ধারণকারী ব্যক্তির মৃত্যুর বিষয়টিও তাদের জানা নেই। বিষয়টি গুজব বলে মনে হচ্ছে। তারপরও পুলিশ খোঁজখবর নিচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২২ নভেম্বর ২০২৬


‘শয়তানের ভিডিও’ ধারণকারী ব্যক্তির মৃত্যু নিয়ে গুঞ্জন

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের গোলদার বাড়ি এলাকার একটি কাঁচা রাস্তায় রাতে ‘শয়তানের ভিডিও’ ধারণ করার দাবি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভিডিওটি ধারণের কিছুদিন পর ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে গুঞ্জন ছড়ালেও এর পক্ষে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। 

গতকাল শনিবার (২১ নভেম্বর) এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।  

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, রাতে রাস্তায় অদ্ভুত কিছু দেখা গেছে এবং একজন সেটির ভিডিও ধারণ করেছেন বলে শুনেছেন। এরপর থেকেই এলাকায় নানা কথা ছড়াচ্ছে। তবে কেউ নিজের চোখে কিছু দেখেননি।  

ভরপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আশরাফুজ্জামান খোকন বলেন, ‘বিষয়টি আমার কানেও এসেছে। এলাকায় এ নিয়ে গুঞ্জন চলছে। তবে এটি সত্য কি না, তা আমি নিশ্চিত করে বলতে পারব না। কেউ এ বিষয়ে লিখিত কোনো অভিযোগও করেননি।’ 

জানতে চাইলে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন মুঠোফোনে বলেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি। ভিডিও ধারণকারী ব্যক্তির মৃত্যুর বিষয়টিও তাদের জানা নেই। বিষয়টি গুজব বলে মনে হচ্ছে। তারপরও পুলিশ খোঁজখবর নিচ্ছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত