সংবাদ
সংবাদ

টানা তিন দিনের বৃষ্টিতে লোকসানের শঙ্কায় মেহেরপুরের কৃষকেরা

প্রতিনিধি, মেহেরপুর
প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১১:১৩ এএম

টানা তিন দিনের বৃষ্টিতে লোকসানের শঙ্কায় মেহেরপুরের কৃষকেরা
ছবি: সংবাদ

কৃষিনির্ভর মেহেরপুরে সার, বীজ ও কীটনাশকের বাড়তি দামের চাপ সামলেও পাকা ধান ও কলাই ঘরে তোলার স্বপ্ন দেখছিলেন কৃষকেরা। আশা ছিল, ফসল বিক্রির টাকায় ঋণ পরিশোধের পাশাপাশি পরিবারের অভাব-অনটন দূর হবে। কিন্তু টানা তিন দিনের বৃষ্টি সেই স্বপ্নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।  

বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে মাঠে কেটে রাখা ফসল। অন্যদিকে ঝোড়ো বাতাসে মাটিতে নুয়ে পড়েছে মাঠের সোনালি পাকা ধান। ফসলি জমিতে পানি জমে থাকায় ধান কাটার কাজ বন্ধ রয়েছে। কেটে রাখা ধান পানিতে ভিজে থাকায় অনেক ধান থেকে চারা গজাতে শুরু করেছে। এতে ফসল ঘরে তুলতে আরও কয়েক দিন দেরি হবে। ফলে একদিকে ফলন বিপর্যয়ের আশঙ্কা, অন্যদিকে ঘরে তোলা বাকি ফসলের গুণগত মান কমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে অনিশ্চয়তায় পড়েছে হাজারো কৃষকের কয়েক মাসের পরিশ্রম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত ছিল। 

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই পাকা ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। কেউ কেউ ধান কেটে জমিতেই রেখেছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় কাটা ধান শুকানো ও বাড়িতে নেওয়া কঠিন হয়ে পড়েছে। অনেক ধান থেকে চারা গজানোর পাশাপাশি চিটা বেশি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কোথাও কোথাও কাটা ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। অন্যদিকে জমিতে দাঁড়িয়ে থাকা পাকা ধান বাতাসে নুয়ে পড়ায় গুণগত মান ও ফলন কমে যাওয়ার শঙ্কা করছেন চাষিরা। 

ঝোড়াঘাট গ্রামের ধানচাষি আজমল হোসেন বলেন, ‘আমার এক বিঘা জমির ধান কেটে মাঠেই রাখা আছে। এ বছর ফলন খুব ভালো হয়েছিল। প্রতি বিঘায় ১৮ মণ ধান পাওয়ার আশা ছিল। অথচ এই বৃষ্টিতে ফলন অর্ধেকে নেমে আসতে পারে। এখন ১০ মণ ধান পাওয়াও কঠিন হয়ে যাবে।’ 

আরেক চাষি জনি বলেন, এক বিঘা জমিতে সেচ বাবদ ৩ হাজার টাকা, সার ও কীটনাশকে ৬ হাজার, চারা কিনতে ১ হাজার ৪০০ এবং মাড়াই করতে ২ হাজার টাকা খরচ হয়। নিড়ানিসহ সব মিলিয়ে প্রায় ১৪ হাজার টাকা ব্যয় হয়। সাধারণত এই জমিতে ১৫ থেকে ১৭ মণ ধান পাওয়া যায়। কিন্তু টানা বৃষ্টিতে ফলন ১০ মণে নেমে আসতে পারে। এতে বড় লোকসানে পড়তে হবে।

আরেক ধানচাষি আব্দুল খালেক বলেন, ‘আমার ৩৫ কাঠা জমিতে ধানের আবাদ রয়েছে। আরও সপ্তাহখানেক পর ধান কাটার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টির সঙ্গে বাতাসে সব ধান মাটিতে নুয়ে পড়েছে। এতে ফলন অর্ধেকে নেমে আসার আশঙ্কা রয়েছে।’

কলাইচাষি একরাম বলেন, দুদিন আগে কলাই কেটে মাঠে শুকাতে দিয়েছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় কলাই এক জায়গায় জড়ো করে স্তূপ করে রেখেছেন। এভাবে ভাপসা হয়ে পচে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে ফলন অর্ধেকে নেমে আসতে পারে।

আরেক কলাইচাষি আমজাদ হোসেন বলেন, ‘এ বছর এমনিতেই মাঠে কলাইয়ের অবস্থা ভালো নয়। যেখানে প্রতি বিঘায় ৫ মণ কলাই পাওয়ার কথা, সেখানে এবার আড়াই থেকে ৩ মণ পাওয়া যাচ্ছে। টানা বৃষ্টিতে তা আরও কমে ১ থেকে দেড় মণে নেমে আসতে পারে। যেসব কলাইয়ে পানি লেগেছে, সেগুলো নষ্ট হয়ে সাদাটে হয়ে যাবে।’

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ২৬ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯৩ হাজার মেট্রিক টন। এ ছাড়া ২ হাজার হেক্টর জমিতে কলাই চাষ হয়েছে। হঠাৎ টানা বৃষ্টিতে উঠতি ফসলের বেশ ক্ষতি হয়েছে। এ ছাড়া শীতকালীন সবজি উৎপাদনও ব্যাহত হচ্ছে। ইতিমধ্যে শিম ও ফুলকপি মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। তবে কৃষি বিভাগ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

টানা তিন দিনের বৃষ্টিতে লোকসানের শঙ্কায় মেহেরপুরের কৃষকেরা

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত