সংবাদ
সংবাদ

শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: শামা ওবায়েদ


সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০১:০৫ পিএম

শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। পোশাক খাতকে রক্ষা করার দায়িত্ব সবার উল্লেখ করে তিনি বলেন, সরকার শতভাগ চেষ্টা করছে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করতে। শ্রমবান্ধব বাজেট দেওয়া হয়েছিল। তবে শ্রমিকদের মাঝে অসন্তোষ তৈরি করে যারা এসব ধ্বংসাত্মক কার্যক্রম চালাচ্ছেন, তারা পোশাক খাতকে ধ্বংস করতে চান।

আজ রোববার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দ্বিতীয় আন্তর্জাতিক ওএসএইচ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পোশাক খাতে অস্থিতিশীল পরিবেশ তৈরিতে একটি গোষ্ঠীর হাত রয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সরকারের দিক থেকে সর্বোচ্চ সহায়তা করা হবে। শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে সবাই মিলে কাজ করা হবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল চৌধুরী বলেন, মজুরি বোর্ডের মাধ্যমে সবার প্রত্যাশা পূরণ হবে। দেশে যেসব ষড়যন্ত্র চলছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণ সোচ্চার আছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২২ নভেম্বর ২০২৬


শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: শামা ওবায়েদ

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। পোশাক খাতকে রক্ষা করার দায়িত্ব সবার উল্লেখ করে তিনি বলেন, সরকার শতভাগ চেষ্টা করছে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করতে। শ্রমবান্ধব বাজেট দেওয়া হয়েছিল। তবে শ্রমিকদের মাঝে অসন্তোষ তৈরি করে যারা এসব ধ্বংসাত্মক কার্যক্রম চালাচ্ছেন, তারা পোশাক খাতকে ধ্বংস করতে চান।

আজ রোববার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দ্বিতীয় আন্তর্জাতিক ওএসএইচ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পোশাক খাতে অস্থিতিশীল পরিবেশ তৈরিতে একটি গোষ্ঠীর হাত রয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সরকারের দিক থেকে সর্বোচ্চ সহায়তা করা হবে। শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে সবাই মিলে কাজ করা হবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল চৌধুরী বলেন, মজুরি বোর্ডের মাধ্যমে সবার প্রত্যাশা পূরণ হবে। দেশে যেসব ষড়যন্ত্র চলছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণ সোচ্চার আছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত