সংবাদ
সংবাদ

ঘিওরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা


প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম

ঘিওরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা
ছবি: সংবাদ

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন স্বামী সজীব মিয়া (৩০)। গতকাল শনিবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বালিয়াখোড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত গৃহবধূর নাম উর্মি আক্তার (২২)। গুরুতর আহত অবস্থায় সজীব মিয়া মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।  

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২১ নভেম্বর) রাতে পারিবারিক কলহের একপর্যায়ে স্ত্রী উর্মি আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন সজীব। উর্মির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের রক্ষার চেষ্টা করেন। প্রতিবেশীদের উপস্থিতিতেই সজীব নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা চালান। 

পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উর্মি আক্তারকে মৃত ঘোষণা করেন। বর্তমানে সজীব মিয়া ওই হাসপাতালেই পুলিশের নজরদারিতে চিকিৎসাধীন।  

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, নিহত উর্মি আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী সজীব মিয়া একই হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২২ নভেম্বর ২০২৬


ঘিওরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন স্বামী সজীব মিয়া (৩০)। গতকাল শনিবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বালিয়াখোড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত গৃহবধূর নাম উর্মি আক্তার (২২)। গুরুতর আহত অবস্থায় সজীব মিয়া মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।  

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২১ নভেম্বর) রাতে পারিবারিক কলহের একপর্যায়ে স্ত্রী উর্মি আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন সজীব। উর্মির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের রক্ষার চেষ্টা করেন। প্রতিবেশীদের উপস্থিতিতেই সজীব নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা চালান। 

পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উর্মি আক্তারকে মৃত ঘোষণা করেন। বর্তমানে সজীব মিয়া ওই হাসপাতালেই পুলিশের নজরদারিতে চিকিৎসাধীন।  

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, নিহত উর্মি আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী সজীব মিয়া একই হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত