লালমনিরহাটে পণ্যবোঝাই ট্রাক, গরুবাহী ভটভটি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ রোববার (২২ নভেম্বর) সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বসুনিয়াটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ গ্রামের ফজলুল হক এবং কুলাঘাট এলাকার এমদাদুল হক (৪৫)।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজানুল হক জানান, গরুর ব্যাপারী ফজলুল হক গরু বোঝাই ভটভটি নিয়ে বড়বাড়ি হাটে যাচ্ছিলেন। অন্যদিকে এমদাদুল হক মোটরসাইকেলে করে রংপুরে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। পথে পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি ও মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুটি যানবাহনই সড়কের পাশের গর্তে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই গরুর ব্যাপারী ফজলুল হক ও তার একটি গরু মারা যায়। গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী এমদাদুল হক। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। গর্তে পড়ে যাওয়া যানবাহন দুটি উদ্ধারের কাজ চলছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন