সংবাদ
সংবাদ

গণহত্যায় মিয়ানমারের সেনাবাহিনীকে অস্ত্র-প্রশিক্ষণ দিয়েছে ইসরায়েল


সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম

গণহত্যায় মিয়ানমারের সেনাবাহিনীকে অস্ত্র-প্রশিক্ষণ দিয়েছে ইসরায়েল

রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা চালানোর সময় মিয়ানমারের সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহ এবং সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন মিয়ানমারের মানবাধিকারকর্মী ও শিক্ষাবিদ মং জার্নি।

একই সঙ্গে নিজ দেশের সামরিক কর্তৃপক্ষকে চীন ও ভারত বিভিন্নভাবে সহায়তা প্রদান করেছে বলেও তিনি উল্লেখ করেন। টাইমস অব প‌্যা‌লেসটাইনের প্রতি‌বেদন অনুযা‌য়ি এসব তথ‌্য উঠে এসে‌ছে।

​বর্তমানে যুক্তরাজ্যে নির্বাসিত জীবনযাপন করা মং জার্নি জানান, সত্তরের দশক থেকেই রোহিঙ্গাদের লক্ষ্য করে পরিচালিত গণহত্যামূলক নীতি সম্পর্কে সতর্ক করা হয়েছিল।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা তাদের নিজ মাতৃভূমির বাইরে বসবাস করতে বাধ্য হচ্ছেন এবং আরাকানের মোট মুসলিম জনগোষ্ঠীর এক-তৃতীয়াংশ বিশ্বের বিভিন্ন দেশে অত্যন্ত মানবেতর ও কঠোর পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন।

​আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) রায় প্রসঙ্গে মং জার্নি বলেন, এই রায় রোহিঙ্গাদের কেবল নৈতিক সমর্থন জোগালেও তাদের মূল দাবিগুলো পূরণে ব্যর্থ হয়েছে।

বিশেষ করে রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া, নিজ নিজ বাড়িঘরে নিরাপদে ফিরে যাওয়ার অধিকার নিশ্চিত করা এবং দীর্ঘদিনের ভোগান্তির উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের মতো মৌলিক বিষয়গুলো এতে যথাযথভাবে প্রতিফলিত হয়নি বলে তিনি মন্তব্য করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২২ নভেম্বর ২০২৬


গণহত্যায় মিয়ানমারের সেনাবাহিনীকে অস্ত্র-প্রশিক্ষণ দিয়েছে ইসরায়েল

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা চালানোর সময় মিয়ানমারের সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহ এবং সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন মিয়ানমারের মানবাধিকারকর্মী ও শিক্ষাবিদ মং জার্নি।

একই সঙ্গে নিজ দেশের সামরিক কর্তৃপক্ষকে চীন ও ভারত বিভিন্নভাবে সহায়তা প্রদান করেছে বলেও তিনি উল্লেখ করেন। টাইমস অব প‌্যা‌লেসটাইনের প্রতি‌বেদন অনুযা‌য়ি এসব তথ‌্য উঠে এসে‌ছে।

​বর্তমানে যুক্তরাজ্যে নির্বাসিত জীবনযাপন করা মং জার্নি জানান, সত্তরের দশক থেকেই রোহিঙ্গাদের লক্ষ্য করে পরিচালিত গণহত্যামূলক নীতি সম্পর্কে সতর্ক করা হয়েছিল।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা তাদের নিজ মাতৃভূমির বাইরে বসবাস করতে বাধ্য হচ্ছেন এবং আরাকানের মোট মুসলিম জনগোষ্ঠীর এক-তৃতীয়াংশ বিশ্বের বিভিন্ন দেশে অত্যন্ত মানবেতর ও কঠোর পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন।

​আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) রায় প্রসঙ্গে মং জার্নি বলেন, এই রায় রোহিঙ্গাদের কেবল নৈতিক সমর্থন জোগালেও তাদের মূল দাবিগুলো পূরণে ব্যর্থ হয়েছে।

বিশেষ করে রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া, নিজ নিজ বাড়িঘরে নিরাপদে ফিরে যাওয়ার অধিকার নিশ্চিত করা এবং দীর্ঘদিনের ভোগান্তির উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের মতো মৌলিক বিষয়গুলো এতে যথাযথভাবে প্রতিফলিত হয়নি বলে তিনি মন্তব্য করেন।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত