সংবাদ
সংবাদ

বিদ্যুৎ বিলের নামে গ্রাহক হয়রানি বন্ধ হোক


প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৪ এএম

বিদ্যুৎ বিলের নামে গ্রাহক হয়রানি বন্ধ হোক

বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের ভোগান্তির অভিযোগ নতুন নয়। কখনো মিটার রিডিংয়ে অসংগতি, কখনো অস্বাভাবিক বিল, আবার কখনো প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কেটে নেওয়ার অভিযোগ ওঠে। এসব সমস্যার সমাধান করতে গিয়ে অনেক গ্রাহককে বিদ্যুৎ অফিসে বারবার ধরনা দিতে হয়।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দিনমজুর ইউনুস আলীর ঘটনা এরই একটি উদাহরণ। একটি বাতি, একটি ফ্যান এবং ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেন তিনি। তিন মাসে তার বিদ্যুৎ বিল এসেছে ৫০ হাজার ৩০ টাকা। তার মতো একজন দিনমজুরের পক্ষে এত টাকা পরিশোধ করা প্রায় অসম্ভব। অভিযোগ নিয়ে বিদ্যুৎ অফিসে গিয়েও তিনি সমাধান পাননি বলে জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, মিটারে ত্রুটি থাকলে বিল সংশোধন করা হবে। তবে আগে বিল পরিশোধ করতে হবে।

বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানের দায়িত্ব শুধু বিল তৈরি ও টাকা আদায় নয়। সঠিক মিটার রিডিং নিশ্চিত করা এবং গ্রাহকের অভিযোগের দ্রুত নিষ্পত্তি করাও তাদের দায়িত্ব। কোনো মিটারে ত্রুটি থাকলে তা পরীক্ষা করে বিল সংশোধন করতে হবে। অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিতর্কিত বিলের অর্থ পরিশোধে গ্রাহককে বাধ্য করা উচিত নয়। ভুল বিলের দায় কোনোভাবেই গ্রাহকের ওপর চাপানো যাবে না।

বিদ্যুৎ বিল নিয়ে ওঠা প্রতিটি অভিযোগের সুরাহা করতে হবে। মিটার পরীক্ষার স্বচ্ছ ব্যবস্থা থাকতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিকার নিশ্চিত করতে হবে। গ্রাহককে হয়রানি নয়, সুরক্ষা দেওয়াই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান দায়িত্ব হওয়া উচিত।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


বিদ্যুৎ বিলের নামে গ্রাহক হয়রানি বন্ধ হোক

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের ভোগান্তির অভিযোগ নতুন নয়। কখনো মিটার রিডিংয়ে অসংগতি, কখনো অস্বাভাবিক বিল, আবার কখনো প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কেটে নেওয়ার অভিযোগ ওঠে। এসব সমস্যার সমাধান করতে গিয়ে অনেক গ্রাহককে বিদ্যুৎ অফিসে বারবার ধরনা দিতে হয়।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দিনমজুর ইউনুস আলীর ঘটনা এরই একটি উদাহরণ। একটি বাতি, একটি ফ্যান এবং ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেন তিনি। তিন মাসে তার বিদ্যুৎ বিল এসেছে ৫০ হাজার ৩০ টাকা। তার মতো একজন দিনমজুরের পক্ষে এত টাকা পরিশোধ করা প্রায় অসম্ভব। অভিযোগ নিয়ে বিদ্যুৎ অফিসে গিয়েও তিনি সমাধান পাননি বলে জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, মিটারে ত্রুটি থাকলে বিল সংশোধন করা হবে। তবে আগে বিল পরিশোধ করতে হবে।

বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানের দায়িত্ব শুধু বিল তৈরি ও টাকা আদায় নয়। সঠিক মিটার রিডিং নিশ্চিত করা এবং গ্রাহকের অভিযোগের দ্রুত নিষ্পত্তি করাও তাদের দায়িত্ব। কোনো মিটারে ত্রুটি থাকলে তা পরীক্ষা করে বিল সংশোধন করতে হবে। অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিতর্কিত বিলের অর্থ পরিশোধে গ্রাহককে বাধ্য করা উচিত নয়। ভুল বিলের দায় কোনোভাবেই গ্রাহকের ওপর চাপানো যাবে না।

বিদ্যুৎ বিল নিয়ে ওঠা প্রতিটি অভিযোগের সুরাহা করতে হবে। মিটার পরীক্ষার স্বচ্ছ ব্যবস্থা থাকতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিকার নিশ্চিত করতে হবে। গ্রাহককে হয়রানি নয়, সুরক্ষা দেওয়াই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান দায়িত্ব হওয়া উচিত।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত