সংবাদ
সংবাদ

তরুণদের দক্ষতা ও উদ্যোগ বিকাশে প্রয়োজন কার্যকর সহায়তা

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৫ এএম

তরুণদের দক্ষতা ও উদ্যোগ বিকাশে প্রয়োজন কার্যকর সহায়তা

দেশে তরুণদের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। তবে সেই সুযোগ কাজে লাগানোর পথ সহজ নয়। দেশের কোনো কোনো অঞ্চলে শিল্পের বিকাশ ঘটলেও নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না। আবার কোথাও কোথাও উৎপাদন বেশি, কিন্তু প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা নেই। এমনও দেখা যায় যে, নিয়োগদাতারা দক্ষ কর্মী খুঁজছেন, অথচ তরুণদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ কম। সম্ভাবনা ও বাস্তবতার মধ্যে বড় ব্যবধান রয়ে গেছে।

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পিপিআরসির সাম্প্রতিক গবেষণায় দেশের পাঁচ অঞ্চলের এই চিত্র উঠে এসেছে। গবেষণার তথ্য অনুযায়ী, দেশে ২৬ লাখ ২০ হাজার বেকারের মধ্যে ৮ লাখ ৮৫ হাজারই বিশ্ববিদ্যালয়ের স্নাতক। এই পরিসংখ্যান শুধু বেকারত্বের চিত্র তুলে ধরে না, আমাদের শিক্ষাব্যবস্থা ও শ্রমবাজারের মধ্যকার অসংগতিও প্রকাশ করে। ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে উৎপাদন খাতে কর্মসংস্থান কমেছে, যদিও শিল্পের আকার বেড়েছে।

রাজশাহীতে বিপুল আম উৎপাদিত হলেও প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে ওঠেনি। নোয়াখালীতে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের অভাবে স্থানীয় আয় ও কর্মসংস্থানের সুযোগ সীমিত। যশোরে উদ্যোক্তাদের প্রয়োজনের সঙ্গে আর্থিক ও প্রশাসনিক সেবার সমন্বয় নেই। চট্টগ্রামে দক্ষ কর্মীর চাহিদা থাকলেও প্রশিক্ষণ ও শিক্ষানবিশের সুযোগ অপ্রতুল। বান্দরবানে উৎপাদিত পণ্য বাজারজাত করার অবকাঠামো দুর্বল। পাঁচ অঞ্চলের অভিজ্ঞতা বলছে, শুধু সম্ভাবনা থাকলেই কর্মসংস্থান তৈরি হয় না। প্রয়োজন সঠিক পরিকল্পনা, বিনিয়োগ ও সহায়ক প্রতিষ্ঠান।

সরকারকে কর্মসংস্থান নীতিতে আঞ্চলিক সম্ভাবনাকে গুরুত্ব দিতে হবে। শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের যোগাযোগ বাড়াতে হবে। বেতনসহ শিক্ষানবিশের ব্যবস্থা, ব্যবহারিক প্রশিক্ষণ, সহজ ঋণ এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হবে। পাহাড়ি ও উপকূলীয় অঞ্চলের মানুষের পরিবেশ, জীবিকা ও নিজস্ব জ্ঞানকেও উন্নয়ন পরিকল্পনায় গুরুত্ব দিতে হবে।

তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে দেখলে চলবে না। তাদের উদ্যোক্তা ও দক্ষ কর্মী হিসেবে গড়ে ওঠার সুযোগ দিতে হবে। সম্ভাবনাকে বাস্তব আয়ে এবং প্রবৃদ্ধিকে মর্যাদাপূর্ণ কর্মসংস্থানে রূপ দেওয়াই এখন সবচেয়ে জরুরি।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

তরুণদের দক্ষতা ও উদ্যোগ বিকাশে প্রয়োজন কার্যকর সহায়তা

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত