সংবাদ

বনানীতে বহুতল ভবনে আগুন: নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পিএম

বনানীতে বহুতল ভবনে আগুন: নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর অভিজাত এলাকা বনানীতে আজ বুধবার সন্ধ্যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বনানী ১২ নম্বর রোডের ৪৪ নম্বর বাসায়, যা স্থানীয় কাঁচাবাজারের ঠিক পাশেই অবস্থিত, সেখানে একটি ১১ তলা ভবনের শীর্ষতলায় আগুনের সূত্রপাত হয়।

বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সাথে সাথেই বারিধারা ফায়ার স্টেশন থেকে অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় এবং মাত্র ১৫ মিনিটের ব্যবধানে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তারা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে ব‌লে ফায়ার সার্ভিস ও সি‌ভি‌ল ডি‌ফেন্স  থে‌কে জানা‌নো হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়েছে, স্টেশন থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে অবস্থিত এই ভবনটির ১১ তলায় আগুন নিয়ন্ত্রণে বর্তমানে বারিধারা ফায়ার স্টেশনের ৫টি ইউনিট কাজ করে যাচ্ছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

বনানীতে বহুতল ভবনে আগুন: নিয়ন্ত্রণে ৫ ইউনিট

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানীর অভিজাত এলাকা বনানীতে আজ বুধবার সন্ধ্যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বনানী ১২ নম্বর রোডের ৪৪ নম্বর বাসায়, যা স্থানীয় কাঁচাবাজারের ঠিক পাশেই অবস্থিত, সেখানে একটি ১১ তলা ভবনের শীর্ষতলায় আগুনের সূত্রপাত হয়।

বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সাথে সাথেই বারিধারা ফায়ার স্টেশন থেকে অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় এবং মাত্র ১৫ মিনিটের ব্যবধানে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তারা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে ব‌লে ফায়ার সার্ভিস ও সি‌ভি‌ল ডি‌ফেন্স  থে‌কে জানা‌নো হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়েছে, স্টেশন থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে অবস্থিত এই ভবনটির ১১ তলায় আগুন নিয়ন্ত্রণে বর্তমানে বারিধারা ফায়ার স্টেশনের ৫টি ইউনিট কাজ করে যাচ্ছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত