ফ্যাসিবাদবিরোধী অবস্থানের ক্ষেত্রে ‘মত, পথ, দর্শন ও আদর্শের’ ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য অটুট থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের বৈঠকের পর আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে দুপুর ১টা ২০ মিনিট থেকে ১টা ৫৫ মিনিট পর্যন্ত চলা এ বৈঠকে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন। বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু। বৈঠক শেষে প্রধানমন্ত্রী এনসিপি নেতাদের নিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেন।
বৈঠকের পর এনসিপি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে আলাদাভাবে সাংবাদিকদের ব্রিফ করা হয়। ব্রিফিংয়ে মাহদী আমিন বলেন, বৈঠকে খোলামেলা আলোচনা হয়েছে এবং সেখানে জাতীয় ও জনগণের স্বার্থে ঐক্যের বিষয়টি উঠে এসেছে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, পলাতক স্বৈরাচারের যেসব অপশক্তি রয়ে গেছে, তারা যেন বিদেশ থেকেও বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে না পারে। পতিত স্বৈরাচারের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধ রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র আরও বলেন, এই মতবিনিময়ের মাধ্যমে আমরা সবার কাছে বার্তা পৌঁছে দিতে চাই যে ফ্যাসিবাদবিরোধী অবস্থানের ক্ষেত্রে গোটা বাংলাদেশ মত-পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশের যে গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হয়েছে, তা আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বাস্তবায়ন করব।
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের লক্ষ্য হলো এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে সহাবস্থান, সহিষ্ণুতা, মানবাধিকার, আইনের শাসন ও বাকস্বাধীনতা থাকবে।
তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল আমাদের স্বাধীনতা অর্জনের লড়াই, আর ’২৪-এর গণ-অভ্যুত্থান ছিল সেই স্বাধীনতা ও মানবাধিকার রক্ষা এবং প্রতিষ্ঠার আন্দোলন। বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে দেশের সার্বভৌমত্ব, আর্থসামাজিক উন্নয়ন, শিল্পের সুরক্ষা ও কর্মসংস্থান তৈরির মতো জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে আমাদের একমত হতে হবে।
ঐক্য প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, মতবিনিময় সভায় এনসিপির প্রতিনিধিদল তাদের বিষয়গুলো তুলে ধরেছে এবং প্রধানমন্ত্রী সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। এখানে নতুন করে ঐক্য হওয়ার কিছু নেই। জুলাই-আগস্টেই রাজনৈতিক আদর্শের ঊর্ধ্বে উঠে দেশে-বিদেশে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা সেই ঐক্যকে আরও সুসংহত করতে চাই।
সংস্কারসংক্রান্ত অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট। প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও বলেছেন, নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদে স্বাক্ষরিত প্রতিশ্রুতিগুলো শতভাগ বাস্তবায়ন করা হবে এবং এ ক্ষেত্রে ন্যূনতম কোনো বিচ্যুতি হবে না।
তিনি উল্লেখ করেন, সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই রেকর্ড পরিমান প্রায় শতাধিক অধ্যাদেশকে (অর্ডিন্যান্স) আইনে রূপান্তর করা হয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তা বাস্তবায়ন করা হবে বলে মন্তবক্য করেন তিনি।
ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী এনসিপি নেতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেছেন। বৈঠকে দেশের সাম্প্রতিক সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং উভয় পক্ষই নিজেদের বক্তব্য তুলে ধরেছে।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি ও মো. সুজাউদ্দৌলা, সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন