সংবাদ
সংবাদ

রংপুরে চার খুনের মামলার তদন্ত নিয়ে প্রশ্ন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৯ পিএম

রংপুরে চার খুনের মামলার তদন্ত নিয়ে প্রশ্ন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় পুলিশের তদন্ত নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ঘটনার তিন মাস পর আদালতে চার্জশিট জমা দিতে গিয়ে তাতে অসংগতি ধরা পড়ায় সেটি ফিরিয়ে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযোগ উঠেছে, চারজনকে হত্যার ঘটনাকে চুরির ঘটনা হিসেবে উল্লেখ করে চার্জশিট তৈরি করা হয়েছিল। ফরেনসিক প্রতিবেদনসহ গুরুত্বপূর্ণ তথ্যের সঙ্গেও তদন্ত প্রতিবেদনের অসংগতি পাওয়া গেছে।

গত ২২ আগস্ট রংপুর নগরের মাসুয়াপাড়া এলাকায় নিজ বাসা থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তাদের দাবি, মাদক সেবনে বাধা দেওয়ায় তারা চারজনকে শ্বাসরোধে হত্যা করেছে। তবে দুই ব্যক্তি মিলে একটি পরিবারের চারজনকে হত্যার এই বর্ণনা শুরু থেকেই নিহতদের স্বজন ও স্থানীয় মানুষের কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। তারা ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়ে আসছেন।

এ অবস্থায় তদন্তের গুরুত্বপূর্ণ অসংগতি দূর না করেই চার্জশিট জমা দেওয়ার অভিযোগ উদ্বেগজনক। আদালতে যাওয়ার পর ত্রুটি ধরা পড়েছে, এটি এক দিক থেকে স্বস্তির। প্রশ্ন হচ্ছে, তদন্তের পুরো প্রক্রিয়ায় এসব অসংগতি আগে ধরা পড়ল না কেন?

চারজন মানুষের নৃশংস হত্যাকাণ্ডের বিচার শুধু আসামিদের স্বীকারোক্তির ওপর নির্ভর করতে পারে না। ঘটনার পারিপার্শ্বিকতা, ফরেনসিক প্রমাণ, সাক্ষ্য এবং সম্ভাব্য সহযোগীদের ভূমিকা নিরপেক্ষভাবে যাচাই করতে হবে। কাউকে আড়াল করা কিংবা প্রকৃত অপরাধীদের বাইরে রাখার সুযোগ নেই। কাজেই চার্জশিটে কোনো ত্রুটি থাকলে তা যথাযথভাবে সংশোধন করতে হবে। পুলিশকে তদন্তের অসংগতির বিষয়ে স্বচ্ছ ব্যাখ্যাও দিতে হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রংপুরে চার খুনের মামলার তদন্ত নিয়ে প্রশ্ন

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত