দেশের বিভিন্ন এলাকায় সড়কের বেহাল দশা মানুষের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলছে। কোনো কোনো সড়ক বছরের পর বছর সংস্কার না হওয়ায় পিচ উঠে তৈরি হয়েছে অসংখ্য গর্ত, কোথাও বৃষ্টির পানিতে সড়ক ডুবে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নওগাঁর আত্রাইয়ের পতিসর-সমসপাড়া সড়ক এবং চাঁদপুর পৌরসভার বাবুরহাট মডেল টাউন এলাকার সড়ক এর দুটি উদাহরণ। এসব সড়কে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ।
নওগাঁর পতিসর-সমসপাড়া সড়কটি প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ। এ সড়কের মাত্র এক কিলোমিটার অংশে প্রায় ৩২০টি গর্ত রয়েছে। ২০১৬-১৭ অর্থবছরের পর দীর্ঘ নয় বছরে সড়কটির আর সংস্কার হয়নি। ফলে বৃষ্টি ও বন্যায় সড়কটির অবস্থা আরও খারাপ হয়েছে।
চাঁদপুরের বাবুরহাট মডেল টাউন এলাকার সড়কটি খানাখন্দ ও জলাবদ্ধতায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে ভোগান্তি বাড়ছে।
সড়ক শুধু যাতায়াতের পথ নয়, শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের সঙ্গেও এর সরাসরি সম্পর্ক রয়েছে। একটি সড়ক দীর্ঘদিন চলাচলের অনুপযোগী থাকলে তার প্রভাব পড়ে পুরো এলাকার অর্থনীতি ও জনজীবনে। অথচ অনেক ক্ষেত্রে সংস্কারের জন্য আবেদন ও অনুমোদনের প্রক্রিয়াতেই দীর্ঘ সময় পার হয়ে যায়।
এ অবস্থা চলতে পারে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এসব সড়ক সংস্কারের উদ্যোগ নিতে হবে। শুধু জোড়াতালি দিয়ে দায় সারলে হবে না। সড়কের টেকসই সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। পাশাপাশি সড়কের পানি নিষ্কাশনের ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের দায়িত্ব। এ দায়িত্ব পালনে আর অবহেলা কাম্য নয়।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন