সংবাদ
সংবাদ

ছয় বছর পরও ফুটবলজুড়ে ম্যারাডোনার জাদু

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পিএম

ছয় বছর পরও ফুটবলজুড়ে ম্যারাডোনার জাদু

ফুটবল মাঠে বাঁ-পায়ের নিখুঁত ব্যবহার, প্রতিপক্ষকে ছিটকে দেওয়া ড্রিবলিং আর একক নৈপুণ্যে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা - দিয়েগো আরমান্দো ম্যারাডোনাকে আলাদা করে চিনিয়ে দিয়েছিল এসবই। ফুটবলপ্রেমীদের কাছে তিনি ছিলেন এক আবেগের নাম, যাকে ঘিরে তৈরি হয়েছিল ‘ফুটবল সম্রাট’ পরিচয়।

২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন আর্জেন্টিনার এই কিংবদন্তি। আজ তাঁর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। সময়ের ব্যবধান ছয় বছর হলেও বিশ্ব ফুটবলে ম্যারাডোনার স্মৃতি ও প্রভাব এখনো সমানভাবে আলোচিত।

ভিয়া ফিওরিতো থেকে বিশ্বমঞ্চ

১৯৬০ সালের ৩০ অক্টোবর আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের কাছের ভিয়া ফিওরিতোতে জন্ম ম্যারাডোনার। দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠলেও ফুটবলের প্রতি তাঁর প্রতিভা ছোটবেলা থেকেই স্পষ্ট ছিল।

মাত্র ১৫ বছর বয়সে আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে পেশাদার ফুটবলে পা রাখেন তিনি। পরবর্তী সময়ে খেলেছেন বোকা জুনিয়র্স, বার্সেলোনা ও নাপোলির মতো বড় ক্লাবে। তবে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায় হয়ে আছে ১৯৮৬ সালের বিশ্বকাপ।

মেক্সিকোতে অনুষ্ঠিত ওই আসরে আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে দলকে বিশ্বচ্যাম্পিয়ন করেন ম্যারাডোনা। অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জেতেন গোল্ডেন বল। ইংল্যান্ডের বিপক্ষে তাঁর করা একটি গোল ২০০২ সালে ফিফার স্বীকৃতিতে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নির্বাচিত হয়।

চার মিনিটে দুই গোল, ইতিহাসে অমর

১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার দুটি গোল আজও ফুটবল ইতিহাসের আলোচিত ঘটনা। মাত্র চার মিনিটের ব্যবধানে করা গোল দুটির ধরন ছিল সম্পূর্ণ আলাদা।

প্রথম গোলটি আসে হাতের স্পর্শে। বিতর্কিত সেই গোলটি রেফারি বৈধ হিসেবে মেনে নেন। এরপর দ্বিতীয় গোলটি করেন নিজের অসাধারণ দক্ষতায়। মাঝমাঠের কাছ থেকে বল নিয়ে একের পর এক ইংলিশ খেলোয়াড়কে পেছনে ফেলে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

একই ম্যাচে বিতর্ক ও বিস্ময়ের এমন যুগল উপস্থিতি ম্যারাডোনার কিংবদন্তিকে আরও গভীর করেছে। তাঁর দ্বিতীয় গোলটি পরবর্তী সময়ে শতাব্দীর সেরা গোলের স্বীকৃতি পায়।

নাপোলির ইতিহাসে ম্যারাডোনার অধ্যায়

১৯৮৪ সালে বার্সেলোনা ছেড়ে ইতালির নাপোলিতে যোগ দেন ম্যারাডোনা। সেখানে তাঁর আগমন শুধু একজন তারকা ফুটবলারের অন্তর্ভুক্তি ছিল না, ক্লাবটির ইতিহাসেও শুরু হয়েছিল নতুন অধ্যায়।

ম্যারাডোনার নেতৃত্বে ১৯৮৭ সালে প্রথমবারের মতো সিরি ‘আ’ শিরোপা জেতে নাপোলি। ১৯৯০ সালেও লিগ চ্যাম্পিয়ন হয় দলটি। ১৯৮৯ সালে উয়েফা কাপ জয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

নাপোলিতে সাত বছরের অবস্থানে শিরোপা জয়ের পাশাপাশি শহরটির মানুষের আবেগের সঙ্গে মিশে গিয়েছিলেন ম্যারাডোনা। তাঁর প্রতি ভালোবাসার স্মারক হিসেবে পরে ক্লাবটি ১০ নম্বর জার্সি অবসরে পাঠায়।

আলোচনার বাইরে ছিল না ব্যক্তিগত জীবন

ম্যারাডোনার জীবনে মাঠের সাফল্যের পাশাপাশি ছিল নানা বিতর্ক ও ব্যক্তিগত সংকট। মাদকসংক্রান্ত ঘটনায় নিষেধাজ্ঞার মুখেও পড়েছিলেন তিনি।

১৯৯৪ বিশ্বকাপে ডোপ টেস্টে পজিটিভ হওয়ার পর দুটি ম্যাচ খেলেই টুর্নামেন্ট থেকে বহিষ্কৃত হন। ১৯৯৭ সালে খেলোয়াড়ি জীবন শেষ করার পর কোচিংয়ে যুক্ত হন। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের কোচ ছিলেন তিনি। ২০১০ বিশ্বকাপে ডাগআউট থেকে দলকে পরিচালনা করেন।

বিদায়ের পরও ভক্তদের হৃদয়ে

২০২০ সালের ২৫ নভেম্বর নিজ বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান ম্যারাডোনা। মৃত্যুর কয়েক সপ্তাহ আগে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে তাঁর অস্ত্রোপচার হয়েছিল। ৬০ বছর বয়সে তাঁর মৃত্যুর খবরে আর্জেন্টিনা থেকে শুরু করে বিশ্ব ফুটবলে নেমে আসে শোক।

আর্জেন্টিনার সমর্থকদের পাশাপাশি নাপোলির ভক্তরাও হারান তাঁদের প্রিয় নায়ককে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও ফুটবলকে ভালোবাসতে বিশ্বজুড়ে মানুষকে অনুপ্রাণিত করার ক্ষেত্রে ম্যারাডোনার অনন্য অবদানের কথা উল্লেখ করেছিলেন।

ছয় বছর আগে থেমে গেছে তাঁর জীবনের পথচলা। কিন্তু বল পায়ে সেই ছন্দ, অবিশ্বাস্য গোল আর ১০ নম্বর জার্সির স্মৃতি এখনো ফুটবলপ্রেমীদের আলোচনায় ফিরে আসে। ম্যারাডোনা নেই, অথচ ফুটবলের ইতিহাসে তাঁর উপস্থিতি আজও অমলিন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ছয় বছর পরও ফুটবলজুড়ে ম্যারাডোনার জাদু

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত