সংবাদ
সংবাদ

চাকরির প্রলোভনে দৌলতদিয়ায় পাচার ও নির্যাতন, যাবজ্জীবন ২ জনের

প্রতিনিধি, রাজবাড়ী
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম

চাকরির প্রলোভনে দৌলতদিয়ায় পাচার ও নির্যাতন, যাবজ্জীবন ২ জনের
ছবি : সংবাদ

ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে রাজবাড়ীর দৌলতদিয়ায় আটকে রেখে জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করা এবং নির্যাতনের দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজবাড়ী মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ তৌহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর মজি ফকিরের বাড়ির ভাড়াটিয়া এলেম খার স্ত্রী রোজী সরদারনি এবং বাহির চর দৌলতদিয়ার মজি ফকির পাড়ার বাসেদের ছেলে মোদী ফকির। রায় ঘোষণার সময় দুজনই পলাতক ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ৬ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া একই আইনের ১১ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় প্রত্যেককে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৫ সালের ১৫ অক্টোবর গাজীপুরের জয়দেবপুর থেকে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে প্রতারণার মাধ্যমে দৌলতদিয়ায় নিয়ে আসা হয়। রাতে তাকে দৌলতদিয়া যৌনপল্লীর মজি ফকিরের বাড়িতে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে দেহ ব্যবসায় বাধ্য করার চেষ্টা চলে। ওই তরুণী রাজি না হওয়ায় ২০১৫ সালের ১৭ নভেম্বর রাত থেকে ১৮ নভেম্বর সকাল পর্যন্ত তাকে বাঁশের লাঠি ও কাঠের চলা দিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়। তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে পুলিশের সহায়তায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরবর্তী সময়ে দৌলতদিয়ায় কর্মরত এনজিওকর্মী ও স্থানীয় সাংবাদিকদের সহায়তায় সুস্থ হয়ে ভুক্তভোগী তরুণী গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন।

রাজবাড়ী মানব পাচার প্রতিরোধ ও দমন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জাহিদ উদ্দিন মোল্লা প্রথম আলোকে বলেন, ‘সাক্ষীদের সাক্ষ্য ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালত এ রায় দিয়েছেন। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

চাকরির প্রলোভনে দৌলতদিয়ায় পাচার ও নির্যাতন, যাবজ্জীবন ২ জনের

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত