সংবাদ
সংবাদ

ইউটিউবকে টেক্কা দিতে বিশ্ববাজারে বিলিবিলি

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পিএম

ইউটিউবকে টেক্কা দিতে বিশ্ববাজারে বিলিবিলি
ছবি : সংগৃহীত

চীনের জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম বিলিবিলি এবার বিশ্ববাজারে নিজেদের কার্যক্রম ব্যাপকভাবে বাড়ানোর উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক কনটেন্ট নির্মাতাদের আকৃষ্ট করে ইউটিউবের মতো প্রতিষ্ঠিত প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য। এ জন্য আন্তর্জাতিক অ্যাপ নতুনভাবে চালু করার পাশাপাশি ইংরেজি ভাষার ওয়েবসাইট তৈরির প্রস্তুতি নিচ্ছে বিলিবিলি।

আন্তর্জাতিক নির্মাতাদের কাছে নিজেদের প্ল্যাটফর্ম তুলে ধরতে ইতোমধ্যে জোরালো মার্কেটিং কার্যক্রমও শুরু করেছে তারা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নতুন একটি অ্যাকাউন্ট তৈরির মাধ্যমে বৈশ্বিক ব্যবহারকারীদের সঙ্গে যুক্ত হওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করা হয়েছে।

ব্যবহারকারীদের অভিজ্ঞতা সহজ করতে নতুন আন্তর্জাতিক অ্যাপে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। বিলিবিলির দাবি, তাদের চীনা ও মার্কিন প্ল্যাটফর্মে একই কনটেন্ট পাওয়া যাবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, নতুন আন্তর্জাতিক অ্যাপে বিদেশি ব্যবহারকারীদের জন্য পরিচয় যাচাইয়ের বাধ্যবাধকতা তুলে দেয়া হয়েছে।

এর আগে চীনা প্ল্যাটফর্মে নিবন্ধনের সময় বিদেশি ব্যবহারকারীদের পাসপোর্টের মতো পরিচয়পত্র জমা দিতে হতো, যা অনেক ব্যবহারকারীর জন্য জটিলতার সৃষ্টি করত। এই নিয়ম শিথিল করার ফলে বৈশ্বিক দর্শক ও নির্মাতাদের প্ল্যাটফর্মটিতে যুক্ত হওয়া আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।

ইতোমধ্যে বিলিবিলির চীনা প্ল্যাটফর্মে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩৭ কোটি ৬০ লাখে পৌঁছেছে। আন্তর্জাতিক নির্মাতা মিস্টারবিস্টের মতো জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের উপস্থিতির কারণেও প্ল্যাটফর্মটি বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি পেয়েছে।

বিশ্ববাজারে সম্প্রসারণের লক্ষ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলোতে কর্মী নিয়োগও শুরু করেছে প্রতিষ্ঠানটি। লস অ্যাঞ্জেলেস, লন্ডন, মেক্সিকো সিটি, সাও পাওলো, ইস্তাম্বুল ও টোকিওতে কমিউনিটি ম্যানেজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যা তাদের বৈশ্বিক উপস্থিতির স্পষ্ট ইঙ্গিত দেয়।

আন্তর্জাতিক নির্মাতাদের আকৃষ্ট করতে আয়ের নতুন পথ তৈরির পরিকল্পনা করছে বিলিবিলি। নির্মাতারা যাতে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে স্পনসরড কনটেন্ট তৈরি করতে পারেন, সে জন্য একটি বিশেষ মার্কেটপ্লেস তৈরির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। পাশাপাশি প্ল্যাটফর্মের মান বজায় রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কনটেন্ট মডারেশন ব্যবস্থা তৈরির কাজও পুরোদমে চালিয়ে যাচ্ছে তারা।

বিশ্ববাজারে সম্প্রসারণের এই বিশাল পরিকল্পনার পাশাপাশি বিলিবিলিকে কিছু নতুন চ্যালেঞ্জের মুখেও পড়তে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে কনটেন্ট মডারেশন, সেন্সরশিপ এবং ব্যবহারকারীদের ডেটা নিরাপত্তা নিয়ে পশ্চিমা দেশগুলোতে প্রশ্নের সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে।

এর আগে চীনা মালিকানাধীন আরেক জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটকও যুক্তরাষ্ট্রে একই ধরনের নিয়ন্ত্রক ও নিরাপত্তা-সংক্রান্ত বিতর্কের মুখোমুখি হয়েছিল। ফলে বৈশ্বিক বাজারে টিকে থাকতে হলে বিলিবিলিকে এসব চ্যালেঞ্জ অত্যন্ত সতর্কতার সঙ্গে মোকাবিলা করতে হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ইউটিউবকে টেক্কা দিতে বিশ্ববাজারে বিলিবিলি

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত