আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসি শুধু নিজে পুরস্কার জিতেই থেমে থাকেননি, বরং বিভিন্ন সময়ে ভোট দিয়ে নিজের পছন্দের ফুটবলারদেরও বেছে নিয়েছেন। ফ্রান্স ফুটবল সম্প্রতি ব্যালন ডি’অর ও কোপা ট্রফিতে মেসির দেওয়া সব ভোটের তালিকা প্রকাশ করেছে।
প্রকাশিত সেই তালিকায় দেখা গেছে, তার পছন্দের তালিকায় চার আর্জেন্টাইন ফুটবলার জায়গা পেয়েছেন। পাশাপাশি বার্সেলোনায় তার সাবেক সতীর্থদের আধিপত্যও স্পষ্ট হয়ে উঠেছে।
ফ্রান্স ফুটবলের প্রকাশিত তালিকায় মেসির অংশ নেওয়া ১১টি ভোটের হিসাব রয়েছে। এর মধ্যে পাঁচবার তিনি ব্যালন ডি’অরের মূল পুরস্কারের জন্য ভোট দিয়েছেন। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতীয় দলের অধিনায়করা এই পুরস্কারের ভোটার ছিলেন। পরবর্তী সময়ে ২০২১ সাল থেকে তরুণ ফুটবলারদের স্বীকৃতি দেওয়া কোপা ট্রফির ভোটে অংশ নেন মেসি।
মেসির ভোটের তালিকায় থাকা চার আর্জেন্টাইন ফুটবলার হলেন সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়া, হ্যাভিয়ের মাচেরানো ও আলেহান্দ্রো গারনাচো। আগুয়েরো জায়গা পেয়েছেন দুবার। ডি মারিয়া ও মাচেরানো ছিলেন ব্যালন ডি’অরের মূল পুরস্কারের ভোটে, আর গারনাচো জায়গা পেয়েছেন কোপা ট্রফির ভোটে। ব্যালন ডি’অরের ভোটে মেসি কেবল বার্সেলোনা কিংবা আর্জেন্টিনা জাতীয় দলে তার সতীর্থ ছিলেন, এমন ফুটবলারদেরই বেছে নিয়েছেন। তার সবচেয়ে নিয়মিত পছন্দ ছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা।
পাঁচবারের ভোটেই ইনিয়েস্তা ছিলেন মেসির সেরা তিনে, এর মধ্যে দুবার তাকে প্রথম স্থানেও রেখেছেন। ২০১৪ সালের ভোটটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। ব্রাজিল বিশ্বকাপের ফাইনালের পর ওই বছর মেসি প্রথম স্থানে রেখেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়াকে এবং তৃতীয় স্থানে ছিলেন হ্যাভিয়ের মাচেরানো। ভোটের নিয়ম অনুযায়ী, প্রথম স্থান পাওয়া ফুটবলার পাঁচ পয়েন্ট, দ্বিতীয় স্থানে থাকা তিন পয়েন্ট এবং তৃতীয় স্থানে থাকা এক পয়েন্ট পান।
কোপা ট্রফিতে মেসি অংশ নিয়েছেন ছয়বার। সর্বশেষ ২০২৬ সালের ভোটেও তার পছন্দের তালিকায় ছিলেন লামিনে ইয়ামাল, পাউ কুবারসি ও ইব্রাহিম মাজা। এর আগে ২০২৪ সালে ইয়ামালকে প্রথম এবং কুবারসিকে দ্বিতীয় স্থানে রেখেছিলেন তিনি, আর তৃতীয় স্থানে ছিলেন গারনাচো। কোপা ট্রফির ভোটে মেসির একটি সিদ্ধান্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। ২০২৪ সালের পরবর্তী সময়ে তার ভোট লামিনে ইয়ামালের জয়ে বড় ভূমিকা রাখে। ইয়ামাল পাউ কুবারসিকে ৯৬-৯৪ ভোটের ব্যবধানে হারিয়ে পুরস্কার জেতেন। মাত্র দুই ভোটের ব্যবধানের এই লড়াইয়ে মেসির ভোটও ছিল তাৎপর্যপূর্ণ।
ব্যালন ডি’অরে মেসির ভোটের চিত্রে ২০১১ সালে প্রথম ছিলেন জাভি হার্নান্দেজ, দ্বিতীয় আন্দ্রেস ইনিয়েস্তা এবং তৃতীয় সার্জিও আগুয়েরো। ২০১২ সালে প্রথম আন্দ্রেস ইনিয়েস্তা, দ্বিতীয় জাভি হার্নান্দেজ ও তৃতীয় সার্জিও আগুয়েরো। ২০১৩ সালে প্রথম আন্দ্রেস ইনিয়েস্তা, দ্বিতীয় জাভি হার্নান্দেজ ও তৃতীয় নেইমার। ২০১৪ সালে প্রথম আনহেল দি মারিয়া, দ্বিতীয় আন্দ্রেস ইনিয়েস্তা ও তৃতীয় হাভিয়ের মাচেরানো।
২০১৫ সালে প্রথম লুইস সুয়ারেজ, দ্বিতীয় নেইমার ও তৃতীয় আন্দ্রেস ইনিয়েস্তা। অন্যদিকে কোপা ট্রফিতে ২০২১ সালে প্রথম পেদ্রি, দ্বিতীয় নুনো মেন্দেস ও তৃতীয় জুড বেলিংহাম। ২০২২ সালে প্রথম গাভি, দ্বিতীয় নুনো মেন্দেস ও তৃতীয় জুড বেলিংহাম। ২০২৩ সালে প্রথম জামাল মুসিয়ালা, দ্বিতীয় পেদ্রি ও তৃতীয় জুড বেলিংহাম।
২০২৪ সালে প্রথম লামিনে ইয়ামাল, দ্বিতীয় পাউ কুবারসি ও তৃতীয় আলেহান্দ্রো গারনাচো। ২০২৫ সালে প্রথম লামিনে ইয়ামাল, দ্বিতীয় দেজিরে দুয়ে ও তৃতীয় পাউ কুবারসি।
সর্বশেষ ২০২৬ সালে প্রথম লামিনে ইয়ামাল, দ্বিতীয় পাউ কুবারসি ও তৃতীয় ইব্রাহিম মাজা। মেসির এই ভোটের তালিকায় একদিকে বার্সেলোনার সাবেক সতীর্থদের প্রতি আস্থার প্রতিফলন রয়েছে, অন্যদিকে তরুণ ফুটবলারদের মধ্যেও পছন্দের নামগুলো উঠে এসেছে। বিশেষ করে কোপা ট্রফিতে ইয়ামালের প্রতি তার ধারাবাহিক সমর্থন নজর কেড়েছে।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন