সংবাদ
সংবাদ

নতুন প্রস্তাবনা প্রত্যাখ্যান, বাঁচার মতো মজুরির দাবি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম

নতুন প্রস্তাবনা প্রত্যাখ্যান, বাঁচার মতো মজুরির দাবি
‘বাঁচার মতো মজুরি নির্ধারণ কর’—শ্রমিকদের দাবি

পোশাক শিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক ঘোষিত নতুন মজুরি প্রস্তাবনা প্রত্যাখ্যান করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন, ঘোষিত প্রস্তাবনায় শ্রমিকদের জীবনযাত্রার প্রকৃত ব্যয়, শিল্পের উৎপাদনশীলতায় শ্রমিকদের অবদান এবং দক্ষতা ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন করা হয়নি। অবিলম্বে এই প্রস্তাবনা পুনর্বিবেচনা করে গার্মেন্ট শ্রমিকদের বাঁচার মতো মজুরি নির্ধারণ করতে হবে।

বুধবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ থেকে ঘোষিত মজুরি সম্পর্কে শ্রমিকদের আপত্তির কথা জানানো হয়েছে।

সংগঠনের সভাপতি শ্রমিকনেতা মন্টু ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি জলি তালুকদার, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, সহকারী সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন এবং কেন্দ্রীয় নেতা দুলাল সাহা প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গার্মেন্ট শ্রমিকরা ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করে আসছে। খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, যাতায়াতসহ জীবনধারণের প্রতিটি ক্ষেত্রে ব্যয় বেড়েছে। বর্তমান মজুরিতে শ্রমিকদের পক্ষে পরিবারের ন্যূনতম চাহিদা পূরণ করাও কঠিন হয়ে পড়েছে। এই বাস্তবতায় ঘোষিত মজুরি প্রস্তাবনা শ্রমিকদের জীবন-জীবিকার সংকট নিরসনে মোটেই যথেষ্ট নয়।

নেতারা উল্লেখ করেন, বিদ্যমান আইন অনুসারে গত দুই বছরে যুক্ত হওয়া ইনক্রিমেন্টসহ স্বাভাবিকভাবে আগামী জানুয়ারিতে যে মজুরি শ্রমিকের প্রাপ্য হবে, তার সঙ্গে ঘোষিত মজুরির পার্থক্য খুব বেশি নয়।

সমাবেশে নেতারা বলেন, প্রস্তাবিত মজুরি কাঠামোতে একজন নবীন হেলপারের সঙ্গে দীর্ঘদিনের অভিজ্ঞ ও দক্ষ অপারেটরের মজুরির পার্থক্য অত্যন্ত সামান্য রাখা হয়েছে। এতে শ্রমিকদের দক্ষতা, অভিজ্ঞতা ও কাজের দায়িত্বের যথাযথ মূল্যায়ন হচ্ছে না। এমন মজুরি কাঠামো শ্রমিকদের দক্ষতা অর্জন ও পেশাগত অগ্রগতির ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলবে। প্রতিটি গ্রেডে দক্ষতা, অভিজ্ঞতা ও কাজের প্রকৃতি অনুযায়ী যৌক্তিক মজুরি পার্থক্য নিশ্চিত করতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, ঘোষিত প্রস্তাবনায় মূল মজুরির পরিমাণ নিয়ে শ্রমিকদের মধ্যে আশঙ্কা ও ক্ষোভ রয়েছে। মূল মজুরি কম রেখে বিভিন্ন ভাতা যোগ করে মোট মজুরি বৃদ্ধির হিসাব দেখানো হলে শ্রমিকরা প্রকৃত অর্থে বঞ্চিত হন। কারণ মূল মজুরির সঙ্গে ওভারটাইমের মজুরি এবং আইন অনুযায়ী নির্ধারিত বিভিন্ন পাওনার প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। ফলে মোট মজুরির পাশাপাশি মূল মজুরির পরিমাণ ও কাঠামোও পুনর্বিবেচনা করার দাবি জানান নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, মজুরি বোর্ডে মালিকপক্ষের উত্থাপিত প্রস্তাব এবং দরকষাকষির প্রক্রিয়ায় তাদের অনমনীয় অবস্থান অত্যন্ত ন্যক্কারজনক। শ্রমিকদের জীবনযাত্রার সংকট ও ন্যায্য দাবির প্রতি এমন অবজ্ঞা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একইসঙ্গে শ্রমিকপক্ষের প্রতিনিধিত্ব ও দরকষাকষির ভূমিকা নিয়েও গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। শ্রমিকদের প্রকৃত মতামত ও দাবি উপেক্ষা করে মজুরি নির্ধারণের কোনো প্রক্রিয়া গ্রহণযোগ্য হতে পারে না।

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র মনে করে, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা শিল্পের টেকসই বিকাশেরও অপরিহার্য শর্ত। শ্রমিকদের শ্রম, দক্ষতা ও উৎপাদনশীলতার ওপর নির্ভর করেই গার্মেন্ট শিল্পের বিকাশ ঘটেছে। শ্রমিকদের জীবনধারণের ন্যূনতম নিশ্চয়তা না দিয়ে শিল্পের সমৃদ্ধির কথা ভাবা যায় না। সমাবেশ শেষে একটি মিছিল পুরানা পল্টন মোড়সহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নতুন প্রস্তাবনা প্রত্যাখ্যান, বাঁচার মতো মজুরির দাবি

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত