যুক্তরাষ্ট্রের আইফোন ব্যবহারকারীদের জন্য গুগল ওয়ালেট চালুর ঘোষণা দিয়েছে গুগল। এর মাধ্যমে পেমেন্ট কার্ড, টিকিট, পরিচয়পত্রসহ বিভিন্ন ডিজিটাল তথ্য এক জায়গায় রাখা যাবে। তবে অ্যাপটির অন্যতম গুরুত্বপূর্ণ সুবিধা ট্যাপ-টু-পে এখনো চালু না হওয়ায় সরাসরি সংযোগহীন পেমেন্টের ক্ষেত্রে ব্যবহারকারীদের অ্যাপল ওয়ালেটের ওপর নির্ভর করতে হতে পারে।
গুগল ওয়ালেটের নতুন আইওএস সংস্করণে অ্যাপটির বিভিন্ন সুবিধা ব্যবহারের পাশাপাশি এআই-নির্ভর কেনাকাটার ব্যবস্থাও যুক্ত হয়েছে। ব্যবহারকারীরা গুগলের জেমিনিকে কেনাকাটার অনুমতি দিতে পারবেন এবং খরচের সীমাও নির্ধারণ করে দিতে পারবেন।
গুগলের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ওয়ালেটটি জিমেইলসহ গুগলের অন্যান্য সেবার সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হতে পারবে। ফলে ডিজিটাল বোর্ডিং পাস, কেনাকাটার রসিদ, কনসার্টের টিকিট এবং অর্ডারের সর্বশেষ অবস্থা অ্যাপেই দেখা যাবে।
এ ছাড়া পেমেন্ট কার্ড সংরক্ষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে গুগল পে সমর্থিত ওয়েবসাইটে দ্রুত লেনদেন করা যাবে। সদস্যপদ ও লয়্যালটি কার্ডের মতো বিভিন্ন ফিজিক্যাল কার্ডও ডিজিটাল রূপে রাখা সম্ভব হবে।
তবে সরাসরি সংযোগহীন লেনদেনের জন্য প্রয়োজনীয় ট্যাপ-টু-পে সুবিধা এখনো যুক্ত হয়নি। এটি কবে চালু হবে, সে বিষয়ে গুগল কোনো নির্দিষ্ট সময় জানায়নি।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম জেডডিনেটের পর্যবেক্ষণে বলা হয়েছে, আইফোনে গুগল ওয়ালেট চালুর পেছনে জেমিনির মাধ্যমে এআইভিত্তিক কেনাকাটার সুবিধা সম্প্রসারণের লক্ষ্য রয়েছে।
ব্যবহারকারীরা কেনাকাটার দায়িত্ব জেমিনিকে দিতে পারবেন। একই সঙ্গে নির্দিষ্ট বাজেট বেঁধে দেওয়ার সুযোগ থাকায় খরচের সীমাও নিয়ন্ত্রণ করা যাবে। এভাবে গুগল ওয়ালেটকে কেনাকাটা ব্যবস্থাপনার একটি এআই হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
গুগল ওয়ালেট অ্যাপ চালুর আগে আইফোন ব্যবহারকারীদের পেমেন্ট কার্ড ও অন্যান্য তথ্য ব্যবহারে মোবাইল ব্রাউজার, যেমন গুগল ক্রোমের ওপর নির্ভর করতে হতো।
আইওএসের জন্য আগে গুগল পে অ্যাপ থাকলেও ২০২৪ সালে সেটি বন্ধ করে দেওয়া হয়। ওই অ্যাপেও ট্যাপ-টু-পে সুবিধা ছিল না। সে সময় গুগল ওয়ালেটের সুবিধা বাড়ানোর দিকে মনোযোগ দিতে গুগল পে অ্যাপটি বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি।
বর্তমানে আইফোন ব্যবহারকারীরা অ্যাপল অ্যাপ স্টোর থেকে গুগল ওয়ালেট ডাউনলোড করতে পারবেন। অ্যাপটি চালু করে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করলে প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া যাবে। এরপর অ্যাকাউন্ট থেকে কোন তথ্যগুলো ওয়ালেটে যুক্ত করতে চান, তা নির্বাচন করা যাবে।
অ্যাপল অ্যাপ স্টোরে গুগল ওয়ালেট বর্তমানে ৪৬টি রেটিং ও ১০টি রিভিউয়ের ভিত্তিতে পাঁচের মধ্যে ৩.৮ স্টার পেয়েছে। কয়েকজন ব্যবহারকারী ট্যাপ-টু-পে সুবিধা না থাকাকে অ্যাপটির বড় সীমাবদ্ধতা হিসেবে উল্লেখ করেছেন।
গুগল ওয়ালেট ও অ্যাপল পে ছাড়াও ডিজিটাল ওয়ালেট ব্যবহারের আরও বিকল্প রয়েছে। তাই ব্যবহারকারীদের কেবল এই দুটি সেবার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না।
আপাতত যুক্তরাষ্ট্রের আইফোন ব্যবহারকারীরাই গুগল ওয়ালেটের আইওএস সংস্করণটি ব্যবহার করতে পারবেন। অন্য দেশগুলোতে এটি কবে চালু হবে, সে বিষয়ে গুগল কিছু জানায়নি। পাশাপাশি অ্যাপল ওয়াচেও এখন পর্যন্ত গুগল ওয়ালেটের আনুষ্ঠানিক সমর্থন নেই। তবে আইফোনে অ্যাপটির যাত্রা শুরু হওয়াকে নতুন পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন