সংবাদ
সংবাদ

স্টকলট পোশাকে ৭৪ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পিএম

স্টকলট পোশাকে ৭৪ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা

বন্ড সুবিধায় শুল্কমুক্ত আমদানি করা কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্যের পরিবর্তে স্থানীয়ভাবে সংগৃহীত স্টকলটের তৈরি পোশাক রপ্তানির চেষ্টা উদঘাটন করেছে চট্টগ্রামের কাস্টমস হাউস, আইসিডি। এ ঘটনায় প্রাথমিকভাবে প্রায় ৭০ লাখ টাকা শুল্ক এবং ৪ লাখ ৪৮ হাজার ৩১৭ টাকা মূসক ফাঁকির তথ্য পাওয়া গেছে। সব মিলিয়ে রাজস্ব ফাঁকির পরিমাণ প্রায় ৭৪ লাখ ৪৮ হাজার টাকা।

বুধবার দুপুরে চট্টগ্রামের পোর্টলিংক লজিস্টিকস সেন্টার লিমিটেড নামের এক অফডকে অভিযান চালিয়ে এ অনিয়ম উদঘাটন করে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। কাস্টমস হাউস আইসিডি, চট্টগ্রামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রপ্তানিকারক প্রতিষ্ঠান বিকেসি সোয়েটার লিমিটেডের একটি রপ্তানি পণ্যচালানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট ও অফডক কর্তৃপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে পণ্যচালানটি শতভাগ কায়িক পরীক্ষা করা হয়।

এনবিআর আরও জানায়, পরীক্ষায় ঘোষিত তিন ধরনের পণ্যের পরিবর্তে সম্পূর্ণ ভিন্ন ও ঘোষণা বহির্ভূত ৪০ হাজার ৮টি বিভিন্ন ধরনের স্টকলটের তৈরি পোশাক পাওয়া যায়। ঘোষণায় ছিল ৩৯ হাজার ৩৭৯ পিস লেডিস ও মেনস সোয়েটার, ৪৫৮ পিস লেডিস স্কার্ট এবং ১৭১ পিস লেডিস প্যান্ট। পণ্যচালানটির ঘোষিত মূল্য ছিল ৫২ হাজার ১০ দশমিক ৪০ মার্কিন ডলার। এর গন্তব্য ছিল লেবানন। তবে ইউডিতে বর্ণিত নোটিফাই পার্টি ছিল বেলজিয়াম।

এনবিআর বলছে, কাস্টমসের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, প্রতিষ্ঠানটি বন্ড সুবিধার আওতায় ইউটিলাইজেশন ডিক্লারেশন বা ইউডির মাধ্যমে শুল্কমুক্তভাবে বিভিন্ন ধরনের কাঁচামাল আমদানি করেছিল। এর মধ্যে ছিল ৬০ শতাংশ অর্গানিক কটন ও ৪০ শতাংশ নাইলন, ৭৫ শতাংশ পলিয়েস্টার ও ২৫ শতাংশ রিসাইকেলড পলিয়েস্টার এবং ১০০ শতাংশ নাইলন ফেদার। এ ছাড়া বন্ড সুবিধায় আমদানি করা আরএফআইডি, মেটাল জিপার, ট্রান্সপারেন্ট রাবার লেবেল ও ইন্টিগ্রেটেড সিকিউরিটি লেবেলসহ বিভিন্ন এক্সেসরিজের অবৈধ অপসারণের বিষয়টিও উদঘাটন হয়েছে।

সংস্থাটি জানায়, বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত ঘোষিত পণ্য রপ্তানি না করে স্থানীয়ভাবে সংগৃহীত ভিন্ন প্রকৃতির স্টকলটের তৈরি পোশাক রপ্তানির চেষ্টা করা হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনাকে বন্ড সুবিধার অপব্যবহার এবং শুল্ক-কর ফাঁকির অপচেষ্টা হিসেবে চিহ্নিত করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন প্রণয়ন এবং সংশ্লিষ্ট রাজস্ব ফাঁকির মামলা দায়েরের প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

স্টকলট পোশাকে ৭৪ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত