সংবাদ
সংবাদ

মহাপিণ্ডদানের মাধ্যমে শেষ হলো চীবর দানোৎসব


সোহেল কান্তি নাথ, বান্দরবান
সোহেল কান্তি নাথ, বান্দরবান
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৪ এএম

মহাপিণ্ডদানের মাধ্যমে শেষ হলো চীবর দানোৎসব
ছবি: সংবাদ

মহাপিণ্ডদানের মধ্য দিয়ে পার্বত্য জেলা বান্দরবানে শেষ হলো বৌদ্ধ সম্প্রদায়ের মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব। এ উপলক্ষে আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে তিন পার্বত্য জেলার বৌদ্ধ ভিক্ষুরা বান্দরবান রাজগুরু বৌদ্ধ বিহারে সমবেত হন। পরে সেখান থেকে মহাপিণ্ডচারণের উদ্দেশ্যে বের হন তারা।

ভিক্ষুরা বান্দরবান শহর প্রদক্ষিণ করার সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বৌদ্ধ সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ, তরুণ-তরুণী ও দায়ক-দায়িকারা পুণ্যলাভের আশায় শুকনো খাবারের পাশাপাশি বিভিন্ন সামগ্রী দান করেন। বিকেলে দায়ক-দায়িকা, ভক্ত ও তিন পার্বত্য জেলার সহস্রাধিক বৌদ্ধ ভিক্ষুর অংশগ্রহণে শীল গ্রহণ, ধর্মদেশনা ও হাজার প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে দেশ, জাতি ও প্রাণিকুলের মঙ্গল কামনা করে এই উৎসবের সমাপ্তি ঘোষণা করা হবে।

তিন মাস বর্ষাবাস পালন শেষে পুণ্যলাভের আশায় ভিক্ষুদের কঠিন চীবর দান করেন বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক-দায়িকারা। তুলা থেকে সুতা তৈরি করে ২৪ ঘণ্টার মধ্যে কাপড় বুনে সেলাই করে ভিক্ষুদের দান করা হয় বলে একে কঠিন চীবর দানোৎসব বলা হয়। প্রবারণা পূর্ণিমার পর থেকে জেলার প্রতিটি বিহারে পর্যায়ক্রমে এ উৎসবের আয়োজন করা হয়। সবশেষে মহাপিণ্ডদানের মাধ্যমে শেষ হয় মাসব্যাপী এই ধর্মীয় আয়োজন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


মহাপিণ্ডদানের মাধ্যমে শেষ হলো চীবর দানোৎসব

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

মহাপিণ্ডদানের মধ্য দিয়ে পার্বত্য জেলা বান্দরবানে শেষ হলো বৌদ্ধ সম্প্রদায়ের মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব। এ উপলক্ষে আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে তিন পার্বত্য জেলার বৌদ্ধ ভিক্ষুরা বান্দরবান রাজগুরু বৌদ্ধ বিহারে সমবেত হন। পরে সেখান থেকে মহাপিণ্ডচারণের উদ্দেশ্যে বের হন তারা।

ভিক্ষুরা বান্দরবান শহর প্রদক্ষিণ করার সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বৌদ্ধ সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ, তরুণ-তরুণী ও দায়ক-দায়িকারা পুণ্যলাভের আশায় শুকনো খাবারের পাশাপাশি বিভিন্ন সামগ্রী দান করেন। বিকেলে দায়ক-দায়িকা, ভক্ত ও তিন পার্বত্য জেলার সহস্রাধিক বৌদ্ধ ভিক্ষুর অংশগ্রহণে শীল গ্রহণ, ধর্মদেশনা ও হাজার প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে দেশ, জাতি ও প্রাণিকুলের মঙ্গল কামনা করে এই উৎসবের সমাপ্তি ঘোষণা করা হবে।

তিন মাস বর্ষাবাস পালন শেষে পুণ্যলাভের আশায় ভিক্ষুদের কঠিন চীবর দান করেন বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক-দায়িকারা। তুলা থেকে সুতা তৈরি করে ২৪ ঘণ্টার মধ্যে কাপড় বুনে সেলাই করে ভিক্ষুদের দান করা হয় বলে একে কঠিন চীবর দানোৎসব বলা হয়। প্রবারণা পূর্ণিমার পর থেকে জেলার প্রতিটি বিহারে পর্যায়ক্রমে এ উৎসবের আয়োজন করা হয়। সবশেষে মহাপিণ্ডদানের মাধ্যমে শেষ হয় মাসব্যাপী এই ধর্মীয় আয়োজন।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত