কিউবা প্রজাতন্ত্রের সাবেক প্রেসিডেন্ট ফিদেল আলেজান্দ্রো ক্যাস্ত্রো রুজ তার মৃত্যুর পরও বিশ্বমঞ্চের সবটুকু আলো নিজের ওপর টেনে আনতে পেরেছেন। তাকে নিয়ে কথা বলেছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ও হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া, ফ্রান্স, চীন, ভারত, বাংলাদেশসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা কথা বলেছেন। কথা বলছেন দেশের সাধারণ মানুষ। কে কী বলছেন, সেটা নিয়ে মাথা খুব বেশি না ঘামালেও ক্ষতি কিছু হবে না। জীবদ্দশায় এ নিয়ে খোদ ক্যাস্ত্রোই মাথা ঘামাননি। তিনি এমন এক বিশ্বব্যক্তিত্ব, যাকে নিয়ে গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে পক্ষে-বিপক্ষে নানা কথা হয়েছে। এখন তার দেহাবসানের পর নতুন করে কেউ কিছু বলছেন বা বলতে পারছেন বলে জানা নেই। নিজ দেশের বিপুল এক জনগোষ্ঠীর অনাস্থার মুখ থেকে যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ট্রাম্প মহাশয় ফিদেলকে বললেন ‘বর্বর স্বৈরাচারী’। তিনি নতুন কিছু বলেননি। তার বহু আগে তার পূর্বসূরি জন এফ কেনেডিও এ কথা বলে গেছেন। যুক্তরাষ্ট্রের ৮৬ ভাগের এক ভাগ আয়তনের এক রাষ্ট্র কিউবাকে নিয়ে ট্রাম্পের ১১ জন পূর্বসূরি প্রেসিডেন্ট মাথা ঘামিয়েছেন।
১ কোটি ১২ লাখের সামান্য বেশি জনসংখ্যা-অধ্যুষিত কিউবার একজন সদ্যপ্রয়াত নেতাকে নিয়ে প্রায় সাড়ে ৭০০ কোটি মানুষের এই পৃথিবীর বিপুল আগ্রহ দেখে এটা পরিষ্কার বোঝা যায়, ফিদেল ক্যাস্ত্রো তার ৯০ বছরের দীর্ঘ আয়ু আর ১৯০ সেন্টিমিটারের দীর্ঘ দেহের চেয়ে দীর্ঘতর হয়ে উঠেছিলেন। যে কারণে যুক্তরাষ্ট্রের স্থূলবুদ্ধির হবু প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের ধার ধারছে না বাকি বিশ্ব। বিশ্বনেতারা সশ্রদ্ধ স্যালুট ঠুকছেন ক্যাস্ত্রোকে। কারণ, বাকি বিশ্ব তার বীরত্বগাথা ভালো করেই জানে। ১২ জনকে ধারণ করতে পারে, এমন ইঞ্জিনচালিত একটি নৌকায় ৮১ জন সঙ্গী নিয়ে তিনি কীভাবে কিউবায় পৌঁছেছিলেন, কীভাবে দীর্ঘ গেরিলা যুদ্ধে স্বৈরশাসক বাতিস্তাকে পরাস্ত করে ৬০ লাখ কিউবানকে তাদের স্বভূমে প্রতিষ্ঠিত করেছিলেন, সেই ইতিহাস সবার জানা আছে। যাদের পূর্বপুরুষরা জাহাজে চেপে আমেরিকা গিয়ে আদিবাসীদের হত্যা-নির্যাতন করে দখলদারত্বের রাজত্ব কায়েম করেছে, তারা ক্যাস্ত্রোর বীরত্ব কীভাবে উপলব্ধি করবে!
একটি ভূখণ্ডকে শুধু স্বৈরশাসকের কবল থেকে উদ্ধার করেই ক্ষান্ত হননি ফিদেল, প্রায় পাঁচ দশক ধরে সাম্যবাদী আদর্শে দেশ পরিচালনা করেছেন। তার আদর্শে পরিচালিত কিউবা অর্থনৈতিকভাবে কতটা ভালো করেছে বা তিনি কতটা সফল হয়েছেন, সেটা বিতর্কের ঊর্ধ্বে নয়। তবে এ কথা বলা চলে যে, সেখানকার স্বাস্থ্যসেবা বিশ্বনন্দিত, সেখানকার মানুষ শিক্ষাবঞ্চিত নয়। কিউবার শিক্ষাব্যবস্থা সম্পর্কে ফিদেল ক্যাস্ত্রো নিজেই বলেছেন, আমাদের যৌনকর্মীরাও গ্র্যাজুয়েট। শিক্ষার আলো ছড়ানো একজন মানুষকে স্বৈরশাসক বলার আগে দুবার ভাবতে হবে। শিক্ষা হচ্ছে জনগণের ক্ষমতায়নের বড় হাতিয়ার। এ কারণে হীরক রাজারা নাগরিকদের শিক্ষাবঞ্চিত করে রাখতে চায়। হীরক রাজারা নাগরিকদের দায়দায়িত্ব রাষ্ট্রের কাঁধে তুলে না দিয়ে জনগণকে শোষণ করে। কিন্তু ক্যাস্ত্রোর নেতৃত্বাধীন কিউবা জনগণের দায়দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। ফিদেল হয়তো তার দেশের মানুষকে বিপুল কোনো অর্থনৈতিক সমৃদ্ধি এনে দিতে পারেননি, কিন্তু সেখানে তিনি ‘নাইনটি নাইন পার্সেন্ট’ ভুক্তভোগী তৈরি করেননি। ওয়ান পার্সেন্টের দলে ভিড়তে চাওয়া মানুষ যে তাকে অপছন্দ করবে, তাতে অবাক হওয়ার কিছু নেই। পৃথিবীর সব শাসনব্যবস্থার শাসকদের শাসনকাল নিয়ে কথা বলার সুযোগ আছে। যেমন সুযোগ আছে যুক্তরাষ্ট্রের ওবামার শাসন নিয়েও কথা বলার। ভারতের মোদির শাসনব্যবস্থা নিয়েও তর্ক করা যায়। চীন, রাশিয়ার শাসনব্যবস্থা নিয়েও তর্ক করা যায়। আর যখন কিউবার মতো ছোট একটি দেশের ওপর বিশ্বের এক নম্বর অর্থনৈতিক শক্তি যুগ যুগ ধরে অর্থনৈতিক অবরোধ আরোপ করে রাখে, কিউবার সঙ্গে কেউ বাণিজ্য সম্পর্ক স্থাপন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তখন সেই দেশকে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে নেওয়া কঠিনই হয়ে পড়ে। গত বছর কিউবায় ওবামার সফরের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপ করে রেখেছিল। বঙ্গবন্ধু সরকার যুক্তরাষ্ট্রের চাপে কিউবার সঙ্গে পাটজাত পণ্য রপ্তানির সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়েছিলেন। একটি পরাশক্তির কূটকৌশলের কারণে সদ্য স্বাধীন বাংলাদেশে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, সেটা আমাদের মনে আছে। কাজেই ক্যাস্ত্রো কিউবার অর্থনীতি কোন উচ্চতায় নিয়ে গেছেন, সেই বিতর্ক করার আগে বরং এই আলোচনা সেরে নেওয়া যেতে পারে যে, যুক্তরাষ্ট্রের প্রবল বিরোধিতা সত্ত্বেও তিনি কিউবা নামক রাষ্ট্রের অস্তিত্ব ধরে রেখেছিলেন কোন জাদুবলে। যুক্তরাষ্ট্র গোসসা হলে একটি রাষ্ট্রের যে কী দশা হয়, তার সাম্প্রতিক উদাহরণ হচ্ছে ইরাক, আফগানিস্তান। যুক্তরাষ্ট্রের চেয়ে ১১ হাজার কিলোমিটার দূরের ইরাক আর প্রায় ১২ হাজার কিলোমিটার দূরের আফগানিস্তান আজ আক্ষরিক অর্থেই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। অথচ ফ্লোরিডা থেকে কিউবার দূরত্ব মাত্র দেড় শ কিলোমিটার। পরাক্রমশীল প্রবল বিরোধীর নাকের ডগায় থেকে কিউবার টিকে থাকাই এক বিপুল বিস্ময়। মানতে হয়, আকারে পুঁচকে হলেও ফিদেলের কিউবা কীর্তিতে বিপুল।
প্রজাতন্ত্র কিউবার কমান্দান্তে ফিদেল ক্যাস্ত্রোর ৯০ বছরের আয়ুও কম বিস্ময়কর নয়। স্বৈরতন্ত্রকে হটিয়ে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার আগে থেকেই তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে। অভিযোগ আছে, তাকে ৬৩৮ বার হত্যার চেষ্টা করা হয়েছে। কিউবার অভিযোগ, সিআইএর পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী ও স্বরাষ্ট্র বিভাগও বছরের পর বছর ধরে এই অপচেষ্টা করেছে। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ক্যাস্ত্রোকে হত্যার অনুমোদন দেওয়া হয়েছিল। সবচেয়ে বেশি হত্যা-প্রচেষ্টা চালানো হয় ১৯৫৯ সাল থেকে ১৯৬৩ সাল পর্যন্ত। কখনো ক্যাস্ত্রোর চুরুটে বিস্ফোরক ভরে দেওয়া হয়েছে, কখনো তার পোশাকে জীবাণু ছড়িয়ে দেওয়া হয়েছে, কলমে ভরে দেওয়া হয়েছে বিষযুক্ত সূচ। ক্যাস্ত্রোর প্রথম স্ত্রী মির্তা দিয়াজ ব্যালার্টকেও হাত করেছিল তার শত্রুরা। ছয় শতাধিক হত্যা-প্রচেষ্টাকে বিফল করে দিয়ে ৯০ বছর বেঁচে থাকা বিস্ময়কর ঘটনাই বটে। তাকে বলা যায়, গত শতাব্দীর সবচেয়ে সৌভাগ্যবান বিপ্লবী, যিনি বিশেষ গোষ্ঠীর হত্যার মিশন থেকে প্রত্যেকবারই বেঁচে গেছেন।
সদ্য স্বাধীন দেশে বঙ্গবন্ধুকে নিয়েও হত্যার ষড়যন্ত্র চলছিল। ফিদেল ক্যাস্ত্রো বঙ্গবন্ধুকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছিলেন। এ ক্ষেত্রে বঙ্গবন্ধু যেমন আর সবার পরামর্শ উপেক্ষা করেছেন, তেমন ক্যাস্ত্রোর পরামর্শও উপেক্ষা করেছেন। অশুভ শক্তিকে উদারতা দেখালে কী পরিণতি ভোগ করতে হয়, সেটা বাংলাদেশ দেখেছে। ক্যাস্ত্রো বেদনাহত হয়ে প্রত্যক্ষ করেছেন তার বর্ণিত হিমালয়ের মতো এক ব্যক্তিত্ব উদার হতে হতে খুনই হয়ে গেলেন। লাখো শহীদের রক্তে গড়া একটি দেশ তার নেতাকে হারিয়ে কীভাবে উল্টাযাত্রা করে, সেটা ফিদেল দেখেছেন। কিউবায় বিপ্লবের মৃত্যু বা পরাজয় দেখতে চাননি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থক ফিদেল। আর এই কারণেই হয়তো ক্যাস্ত্রোকে তার বিরোধীদের প্রতি নির্মম হওয়ার জন্য অভিযুক্ত করা হয়।
পুঁচকে এক দেশের লাখ ষাটেক মানুষের এক নেতাকে মেরে ফেলার জন্য এত মরিয়া হয়ে উঠেছিল কেন যুক্তরাষ্ট্র? কার পাকা ধানে মই দিয়েছিলেন কিউবার কমান্দান্তে? মূলত তার সাম্যবাদী আদর্শ ভয় পাইয়ে দিয়েছিল পুঁজিবাদী আদর্শের পতাকাবাহী যুক্তরাষ্ট্রকে। সাম্যবাদী আদর্শ উনিশ শতকে দেশে দেশে যেভাবে স্বৈরশাসকদের পরাজিত করছিল, সেটা পুঁজিবাদীদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এক সাম্যবাদী তরুণের নেতৃত্বাধীন মাত্র ৮২ জনের একটি গেরিলা দল যেভাবে কিউবার স্বৈরশাসনের অবসান ঘটিয়েছিল, তা এক রূপকথার জন্ম দিয়েছিল। বিশ্বের সাম্যবাদী মানুষের কাছে কিউবা এক মডেল আর ফিদেল এক আইকনে পরিণত হয়েছিলেন। যুক্তরাষ্ট্র এই মডেলটিকে ধ্বংস করতে চেয়েছিল, আইকনকে খলনায়ক বা অন্তত ব্যর্থ নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এ কারণেই সাম্যবাদী বিশ্বের আইকনকে তারা বারবারই হত্যা করতে চেয়েছে। সাম্যবাদী আদর্শের প্রতীকদের বেছে বেছে হত্যার মিশনের বলি হয়েছেন অনেকে। ফিদেলের ঘনিষ্ঠ বন্ধু চে গুয়েভারা এই মিশনের বলি হয়েছেন। কিন্তু ফিদেলকে ধরাশায়ী করতে পারেনি পুঁজিবাদী আদর্শ। তিনি বিজয়ী হয়েই বেঁচেছিলেন। শেষ পর্যন্ত তাকে পরাস্ত করতে না পারার ব্যর্থতা পুঁজিবাদী বিশ্বের চিরকালের মর্মপীড়া হয়ে থাকবে। তিনি জীবনব্যাপী আদর্শিক জয়ের যে ইতিহাস নিষ্ঠার সঙ্গে রচনা করেছেন, তা মনে রাখতে পৃথিবী বাধ্য হবে। কিউবার এই মহাবীর তত দিন মরবেন না, যত দিন মানুষের মধ্যে সাম্যের প্রাগৈতিহাসিক আকাঙ্ক্ষা বেঁচে থাকবে। আমরা বিশ্বাস করি, সাম্যের আকাঙ্ক্ষা বেঁচে থাকবে, কমান্দান্তে বেঁচে থাকবেন, বিপ্লব বেঁচে থাকবে।
হাস্তা লা ভিক্তোরিয়া সিয়েম্প্রে—বিপ্লব দীর্ঘজীবী হোক।
(২০১৬ সালে ফিদেল ক্যাস্ত্রোর মৃত্যুর পর লেখাটি সংবাদ-এ প্রকাশিত হয়েছিল)

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন