একসময় আমরা ভাবতাম, প্রকাশনা মানে একটি হাতে-লেখা পাণ্ডুলিপি, সীসার অক্ষর পর পর সাজিয়ে ট্র্যাডাল মেশিনের মাধ্যমে এর প্রতিচ্ছবি কাগজের গায়ে তুলে আনা। মুদ্রণ কৌশল তো তখন তা-ই ছিলো। যদিও তা এখন যাদুঘরে স্থান পেয়েছে। আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে গিয়ে তা দেখাতে পারি! কিন্তু বর্তমান প্রযুক্তিবিশ্বে এক টেবিলে বসেই তা এখন সম্পন্ন হয়। তবুও কথা থেকে যায়— এখন প্রকাশনা বলতে বোঝায় অনেক কর্মধাপ পেরিয়ে একটি সমন্বিত উপস্থাপনা। এটি সৃজনশীল কাজ। সৃজনশীল মন তৈরি না-থাকলে, ক্রম-নিরীক্ষার মধ্য দিয়ে অগ্রসর না-হলে একাজে এখনো সফল হওয়া কঠিন। কিন্তু এর ওপরই নির্ভর করে প্রকাশিত বস্তুর পাঠকপ্রিয়তা ও সফলতা। প্রকাশনা খাতে যে-সাফল্য আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ও চীন অর্জন করেছে, গ্রন্থ রফতানি করে জাতীয় অর্থনীতিতে যে-অবদান রাখছে, আমরা সেক্ষেত্রে অনেকটা পিছিয়ে এখনো; অথচ জ্ঞানচর্চায় আমরা পিছিয়ে নেই। যথাযথ জ্ঞান বিতরণের জন্য সম্পাদনা-প্রকাশনা ক্ষেত্রটির উন্নয়ন সময়ের দাবি।
প্রকাশনা যে ‘শিল্প’ সে ধারণা পেতেও আমাদের অনেক সময় অতিক্রান্ত হয়েছে। আমাদের প্রকাশনার প্রথম পাদে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য পাঠ্যবইয়ের প্রকাশই ছিলো মূল উদ্দেশ্য। পরে একসময় নোটবইয়ের প্রকাশ। প্রথমদিকে আমাদের প্রকাশনা-ভুবন নোটবই-প্রকাশকদের দ্বারা নিয়ন্ত্রিত ছিলো। তখন ‘আদিল ব্রাদার্স’, ‘পুঁথিঘর’ প্রকাশনীর বেশ পরিচিতি হয়েছিলো সারা দেশে। এখনো আছে এরকম প্রতিষ্ঠান। ধীরে ধীরে প্রকাশনাক্ষেত্রে পরিবর্তন সাধিত হয়— নোটবইয়ের বাইরে জ্ঞানের বই, একাডেমিক বই প্রকাশে অনেকে এগিয়ে আসেন। স্বাধীনতা-পরবর্তীকালে প্রকাশনা জগতের প্রকৃতি পরিবর্তন হয় ব্যাপকভাবে। শ্রী চিত্তরঞ্জন সাহা শুরু করলেন ‘মুক্তধারা’ নামের সৃজনশীল প্রকাশনা হাউজ। এগিয়ে এলেন জনাব মহিউদ্দীন আহমেদের মতো বেশ কয়েকজন গুণীমানুষ। এলেন জাতীয় সাহিত্য প্রকাশনীর জনাব মফিদুল হক, ধীরে ধীরে আরো কেউ কেউ।
জনাব মহিউদ্দীন আহমেদ প্রথম দিকে ‘অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস’-এর ঢাকা শাখার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি মনেপ্রাণে প্রকাশনা-পেশাজীবী হয়ে উঠলেন। প্রতিষ্ঠা করলেন ‘ইউনিভার্সিটি প্রেস লিমিটেড’ সংক্ষেপে— ইউপিএল নিয়ে। ‘মুক্তধারা’, ‘ইউপিএল’, ‘জাতীয় সাহিত্য প্রকাশনী’ ইত্যাদি প্রতিষ্ঠার পর একাডেমিক প্রকাশনার ক্ষেত্রে বড় সুযোগ তৈরি হয়। প্রকাশনা-বিষয়টি যে শুধু ছাপাকাজের মধ্যে সীমাবদ্ধ বিষয় নয়, তা ভাবতে শিখিয়েছিলেন তাঁরা। এই চিন্তার সঙ্গে জনাব ফজলে রাব্বিও যুক্ত হলেছিলেন। তিনি ছিলেন প্রকাশনা পেশার মানুষ; এই জগতের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। প্রকাশনাকে পেশা হিসেবে গ্রহণ করে পেশার উন্নয়নে ভেবেছেন, নানাভাবে এই কাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন।
জনাব রাব্বির জন্ম ১৯৩৪ সালে ঢাকায়। গত ১৫ নভেম্বর ২০২৬ তিনি মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যু প্রকাশনা পেশাজগতের জন্য বড় ক্ষতি হিসেবে গণ্য হবে। জনাব ফজলে রাব্বি ১৯৬০ সালে করাচি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ পাস করেন। ঢাকায় এসে ১৯৬১ সালে যোগ দেন বাংলা একাডেমিতে সহকারী প্রকাশনা অধ্যক্ষ পদে। এই দায়িত্বে তিনি পরিচালক হন। পরে পরিচালক হিসেবে যোগ দেন জাতীয় গ্রন্থ কেন্দ্রে। গ্রন্থ কেন্দ্রের পরিচালক থাকা অবস্থায় আমাদের প্রকাশনা শিল্পের উন্নয়নে অবদান রাখেন। ১৯৯২ সালে অবসর নেন কর্মক্ষেত্র থেকে, কিন্তু কর্ম থেকে অবসর নেননি।
কর্মজীবনে থেকে ইউনেস্কো ফেলোশিপ নিয়ে ইউরোপ ও জাপানে প্রকাশনা বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। আমাদের দেশে তখন প্রকাশনা বিষয়ক উচ্চশিক্ষার সুযোগ ছিলো না। গুটি কয়েকজন মাত্র বিদেশে প্রশিক্ষণ নিয়ে আসেন এবং প্রকাশনা শিল্প ও পেশাকে এগিয়ে নিয়ে যান। ব্যবসায়িক প্রকাশনা ছাড়া জাতীয় অগ্রগতিতে প্রাতিষ্ঠানিক প্রকাশনারও রয়েছে ব্যাপক সুযোগ। প্রত্যেক সরকারি, বেসরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, প্রাইভেট প্রতিষ্ঠানে প্রকাশনা দপ্তর বা শাখা বা উইং রয়েছে— যা প্রাতিষ্ঠানিক জ্ঞানচর্চাকে জনসমক্ষে তুলে ধরার জন্য বড় ভূমিকা পালন করে। কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগ’ প্রতিষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিনের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য ক্ষেত্রের মতো এক্ষেত্রেও পথিকৃতের ভূমিকা পালন করেছে।
বর্তমানে বাংলাদেশের প্রকাশনা এক অসম প্রতিযোগিতার মধ্য দিয়ে চলেছে। প্রকাশনা সুসম্পাদিত না হলে তা পাঠকের মধ্যেও বিরূপ প্রভাব ফেলতে পারে। এই বিষয়ে উপযুক্ত শিক্ষাই দেখাতে পারে এর উত্তরণের পথ। উচ্চশিক্ষার জন্য প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগ চালুর ফলে প্রকাশনা ক্ষেত্রে আগামীতে প্রশিক্ষিত জনবল যেমন আসবে, তেমনি কর্মক্ষেত্রেও বাড়বে প্রকাশনার সার্বিক মান। এতদিন ফজলে রাব্বির মতো খুব কম সংখ্যক লোক এই পেশায় উচ্চতর প্রশিক্ষণের সুযোগ পেয়েছে। এখন সে সুযোগ সম্প্রসারিত হয়েছে আগ্রহী সর্বসাধারণের মধ্যে।
জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক থাকা অবস্থায় প্রকাশনা পেশার উন্নয়নে ফজলে রাব্বির নেতৃত্বে ১৯৮৬ সালে গঠিত হয়েছিলো ‘বাংলাদেশ সম্পাদনা ও প্রকাশনা সমিতি’। এটি বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে নিয়োজিত সম্পাদনা-প্রকাশনা পেশাজীবীদের সংগঠন। জনাব রাব্বি ছিলেন এই সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি। প্রকাশনা পেশার উন্নয়নে তাঁর পরামর্শ ও সহযোগিতায় অনেক উন্নয়নকাজ তখন করা হয়েছে। প্রাতিষ্ঠানিক প্রকাশনার উন্নয়নের ক্ষেত্রে জনাব ফজলে রাব্বি ছিলেন একজন পথিকৃৎ ব্যক্তিত্ব।
বর্তমান বিশ্বে মুদ্রণ ও প্রকাশনা একটি অগ্রসরমান মাধ্যম— যা প্রতিনিয়ত আধুনিকতর রূপে বিকশিত হচ্ছে। দিনে দিনে নবতর চিন্তা ও উদ্ভাবনী প্রযুক্তির সমন্বয়ে দ্রুত পরিবর্তিত হচ্ছে এর রূপাদল। বাংলাদেশও প্রযুক্তির এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিল্প, বিজ্ঞান, সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। বর্তমান বিশ্বকে প্রযুক্তিবিশ্ব বলাই সঙ্গত। জনাব রাব্বি এই বিশ্বের সাথে সংগতি রেখে লিখে গেছেন পেশাগত গ্রন্থ। যার মধ্যে রয়েছে— ‘ছাপাখানার ইতিকথা’ (প্রথম প্রকাশ ১৯৭৭), ‘বাংলাদেশের গ্রন্থ ও গ্রন্থাগার’ (প্রথম প্রকাশ ২০০৩)। তাঁর ‘ছাপাখানার ইতিকথা’ গ্রন্থটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগের ছাত্রছাত্রীদের অন্যতম পাঠ্যগ্রন্থ। এই গ্রন্থপাঠে জানা যায় আদি মুদ্রণ পদ্ধতির কথা। এতে রয়েছে— পৃথিবীর প্রথম মুদ্রিত গ্রন্থ হীরক সূত্রের কথা, জার্মানির গুটেনবার্গের কথা, ইউরোপ, ভারতবর্ষ ও বাংলাদেশের ছাপাখানার ইতিবৃত্ত, মুদ্রণযন্ত্রের ক্রমবিকাশ, যান্ত্রিক অক্ষর বিন্যাস ইত্যাদির বর্ণনা। বাংলাদেশের পাঠাগার আন্দোলনেরও পুরোধা ছিলেন জনাব ফজলে রাব্বি। এ বিষয়ক তাঁর উল্লিখিত গ্রন্থটিও গ্রন্থাগার বিষয়ে আগ্রহীদের জন্য পাঠ্যগ্রন্থ।
ফজলে রাব্বি কিছুদিন কানাডায় বসবাস করেছেন। তখন তাঁর সঙ্গে ‘কানাডিয়ান পাবলিশিং-এর পাওয়ার হাউজ’-খ্যাত প্রকাশনার কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব জনাব ইয়ান মনটাগনেসের সঙ্গেও ঘনিষ্ঠতা গড়ে উঠেছিলো। কারণ, জনাব রাব্বির চিন্তায় ও মননে ছিলো প্রকাশনা পেশার উন্নয়ন। পেশাকে এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে পথিকৃৎ-ব্যক্তিত্ব ফজলে রাব্বির মৃত্যু যেন এক্ষেত্রে নক্ষত্র পতনসম বিষয়।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন