সংবাদ
সংবাদ

মুক্তগদ্য

কবিতার শরীরজুড়ে পাতাঝরার ঋতু

শিমুল মাহমুদ
শিমুল মাহমুদ
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০২:২১ পিএম

কবিতার শরীরজুড়ে পাতাঝরার ঋতু

ইয়স্তেন গার্ডার কি দার্শনিক, নাকি কবি? ‘মায়া’ উপন্যাসে নিজের কৈশোরবোধ নিয়ে ইয়স্তেন লিখেছিলেন, আমরা তখন চার বছরের জন্য আমাদের পরিবারসহ মাদ্রিদে চলে গেছি। ঘটনাটা ঘটেছিল মাদ্রিদে, আমার আটতম জন্মদিনের আগে। আমি একদিন বনের মধ্যে দৌড়াচ্ছিলাম; পকেট ভর্তি কুড়িয়ে পাওয়া হ্যাযেলনাট। দৌড়াতে দৌড়াতে ভাবছিলাম হ্যাযেলনাটগুলো মা-কে দেখাবো। সহসা থমকে দাঁড়ালাম, বনের মধ্যে ভেজা মাটিতে শুয়ে আছে মায়া মাখানো হরিণশিশু। ওর শরীর জুড়ে শরতের ঝরাপাতা কাঁপছে। হরিণশিশু ঘুমিয়ে। ওর গায়ে আলতো করে হাত রাখি। শরতের পাতাগুলো সরিয়ে ওর দিকে বিস্ময়ে তাকিয়ে আছি। হরিণশিশু ঘুমাচ্ছিল না। হরিণশিশু মৃত। মৃতদের জন্য কোনো ঘুম নেই।

এরপর ইয়স্তেনের মানস জগতের বিবর্তন ঘটে। ইয়স্তেন কোনোদিন হরিণশিশুর মৃত্যুর কথা মা-কে অথবা প্রিয়জনদের বলতে পারেননি। ইয়স্তেন জীবনভর নিজেকে বোঝাবার চেষ্টা করেছেন, জীবনের গতিপথে আমি এক সামান্য অংশ, ক্ষণস্থায়ী, আমার চেয়েও বিশাল আর শক্তিশালী এই মহাযাত্রা, আমি সাময়িক ছোট্ট এক সহযাত্রী মাত্র।

দার্শনিক হওয়ার জন্যে প্রয়োজন বিস্মিত হবার ক্ষমতা। এই বিস্মিত হবার ক্ষমতা থেকে ভাষিক স্তরের অবচেতনে ঘটে বিবর্তন। যে বিবর্তন ঘটেছিল ইয়স্তেনের ক্ষেত্রে। এই যে বিস্মিত হবার ক্ষমতা, এই ক্ষমতা থেকে, এই বিবর্তিত হওয়ার ক্ষমতা থেকেই জন্ম হয় কবিতার। 

কবিতা সবার কাছে সমান অর্থ নিয়ে হাজির হয় না। কবিতা স্থান-কাল-পাত্র ভেদে নিজেই সৃষ্টিশীল। কবিতার অর্থমাত্রা নির্দিষ্ট অর্থে স্থির অথবা সীমাবদ্ধ নয়। এ অর্থে একটি সফল কবিতা সৃষ্টি হয়ে ওঠার পর সেখানে কবির আর কোনো অংশগ্রহণ থাকে না। বরং কবিতা তখন হয়ে ওঠে স্বয়ম্ভূ এবং তা সময়ের পরিবর্তনে নতুন ব্যাখ্যা দাবি করে। যদিও শেষাবধি কবিতার কোনো স্থির ব্যাখ্যা সম্ভব নয়। 

প্রশ্ন উঠতে পারে আড়ালপ্রিয়তার জগৎই কি কবিতার জগৎ? নাকি প্রকাশযোগ্য অনুভবের অর্থবিনির্মাণের ওপর কবিতার সাফল্য? নাকি উভয় বিষয় পরস্পর পরিপূরক? এক্ষেত্রে কবিতার রহস্যময়তা আর তার জাদুকরী প্রভাব বিষয়ে মালার্মে পাঠককে মনে করিয়ে দেন, আবেগকে ঘনীভূত ও পরিশুদ্ধ করে সমস্ত আলংকারিকতা ত্যাগ করতে হবে; আমরা যা-ই লিখি না কেন তার শুরু আর শেষটা ছেঁটে ফেলতে হবে। কেননা যা কিছু বিশুদ্ধ অথবা শুদ্ধ থাকতে চায় তা সত্যিকার অর্থেই সীমাহীন রহস্যের অবগুণ্ঠনে আবৃত থাকে। 

অর্থাৎ মালার্মে বলতে চেয়েছেন, প্রাত্যহিক আত্মপ্রকাশের ভেতর কবিতা থাকে না। প্রাত্যহিক প্রকাশের ভেতর থাকতে পারে ছড়া অথবা অন্ত্যমিল-সমৃদ্ধ শব্দ বুননের চমক; অথবা ‘বল বীর বল চির উন্নত মম শির’, যা মঞ্চায়নযোগ্য শব্দশিল্প; এক্ষেত্রে প্রচুর হাততালি আর বাহবা পাওয়া সম্ভব। অথচ কবিতা কোনো মঞ্চায়নযোগ্য শিল্প নয়; কবিতা কখনো হাততালির প্রত্যাশা করে না; কবিতা আত্মবোধের ব্যক্তিক আহরণ। যিনি হাততালির প্রত্যাশী তিনি কবিতা বলতে ঠিক কী বুঝে থাকেন তা আমার কাছে পরিষ্কার নয়। 

প্রশ্ন উঠতে পারে, আত্মবোধের আহরণ হয়ে উঠলে সেই কবিতা কীভাবে যাপিত সময়ের সাথে মহার্ঘ হয়ে ওঠে? যখন আমরা কিছুটা আত্মমগ্ন অথবা কিছুটা সচেষ্ট হই; তখন আমরা আমাদের প্রজ্ঞাপ্রাপ্তি সজ্ঞায় অনুভব করি কবিতার সেই মহার্ঘ সত্তা, কবিতার ভেতরমহল। আমরা যেমন বুঝতে পারি না জীবনের প্রকৃত উদ্দেশ্য আসলে কী, তেমনি কবিতার উদ্দেশ্যও অনির্ণেয়। কবিতা মানবচেতনার অনির্ণেয় উর্জা ও জোশ; কবিতা অবচেতন-আশ্রিত ফ্লো, যা কিনা চেতন-জগত থেকে আহরিত স্বপ্নতুল্য যথেচ্ছ প্রকাশ। কবিতা বন্ধুর মতো ছায়ায় ছায়ায় আমাকে ছুঁয়ে দেয়, কবিতা আমার সাথে হালকা ঘুমে থাকে। কবিতা বিশ্রাম থেকে জেগে উঠে আমার সাথে স্নায়ুবিক ব্যায়ামে অংশ নেয়। আর তখন আমি কবিতার মহার্ঘ সত্তার স্পর্শ পাই।

যে মানুষটি পরিচিত জগতের দৈনিকতার ভেতর হাজারটা চোখে দেখে ফেলে এমন সব দৃশ্যকল্প যা আর সবাই দেখলেও তা থেকে গিয়েছিল চোখের আড়ালে; অথবা কারো কাছেই এভাবে নতুন অর্থ ও বোধ নিয়ে প্রাত্যহিক বিষয়াদি এর আগে এতটা মহার্ঘ হয়ে ওঠার সুযোগ পায়নি; বরং তা সাধারণের কাছে পরিচিত বিষয়াদি হিসেবে আড়ালে থেকে গিয়েছে; অথচ কবির বোধে সেই প্রাত্যহিক সাধারণ বিষয়টি হয়ে উঠতে পারে বহুমাত্রিক বোধের সিলসিলা। এই বহুমাত্রিক বোধের সিলসিলা আমাকে নিয়ে যায় কবিতার মহার্ঘ সত্তার কাছে।

মানুষের জানাবোঝার বিষয়গুলো খণ্ডিত। মানুষের জানাবোঝাগুলো আমরা উত্তরাধিকার সূত্রে যেভাবে ভেবে আসছি মোটেও সে রকম নয়। আমরা যেভাবেই দাবি করি না কেন আমাদের ভাবনাগুলো সময়-নিরপেক্ষ নয়, ভূগোল-নিরপেক্ষ নয়। সংখ্যাতীত সৌরবিশ্বের প্রেক্ষিতে সৃষ্টি জগতের যাবতীয় রহস্য আমরা এ যাবৎ আহরিত জ্ঞান দিয়ে মিলিয়ে নিতে পারি না। এই না পারার জেদ থেকে প্রাপ্ত যে প্রজ্ঞা, সেই প্রজ্ঞার তিল পরিমাণ ছুঁয়ে দিতে না পারলেও আমরা বাকোয়াজি করি মাত্র। এই বাকোয়াজির মোহে অনেকে হয়ে ওঠেন ফরমায়েশি কবি। তারা বাকোয়াজি জারি রাখেন আতশবাজিতে; আত্মতুষ্টি নির্ভর সমাজে প্রচারতুষ্টির আয়োজনে নিজেদের এগিয়ে রাখেন। মঞ্চলোলুপ বক্তৃতার জন্য দৌড়ঝাঁপের আনন্দে মশগুল থাকেন। অথচ কবিতা মঞ্চবাজি নির্ভর বাকশিল্প নয়, কবিতা ব্যক্তিগত পাঠ ও উপলব্ধির আধার। 

মানুষের কাছে মানবজীবন এতটা আকুতি মেশানো যে বেঁচে থাকার তাড়না নিয়ে মানুষ তার আয়ুরেখাকে মহার্ঘ করে তুলতে চায়। আর এজন্যই আমার আপনার প্রত্যেকের জীবন এতটা মূল্যবান। এই মূল্যবান জীবন বাজারি অপচয়ে ঠেলে দিতে আমার আপত্তি। বিনোদন মাত্র নয় বরং চিন্তানির্ভর শৈলী আশ্রয়ী চিরায়ত সাহিত্যকে উপস্থাপনের জন্য উপযুক্ত সমাজ আমরা এখনও নির্মাণ করতে পারিনি। আমি ঠিক কাউকে অসম্মান করার জন্য এভাবে বলছি না। বরং বাজারি সাহিত্যের বিপরীতে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাইছি। যদিও শিল্পী অথবা লেখকদের নান্দনিক ও যৌক্তিক আবেগ রাজনীতিকদের কাছে যতটা অর্থহীন তার চেয়েও অপ্রয়োজনীয় সাহিত্যের বাজারের কাছে। 

তারপরও আমি বলতে ইচ্ছুক এই যে অর্থহীনতা, এই যে গুরুত্বহীনতা, এই যে অনিশ্চয়তার ভেতর বসবাস, পরাজয় আর স্বপ্ন এগুলো ভয়ানক কষ্টের হলেও এর ভেতর থেকে জন্ম নেয় শিল্পের অহম। এই অহমই সৃজনশীলতার উৎসবিন্দু। বাণিজ্যের বাইরে অবস্থান করে অনেকে আছেন যারা এই উৎসবিন্দু থেকে নির্মাণ করে চলেছেন মাস্টারপিস।

আমরা এখনও আমাদের ভেতর থেকে দাস মনোবৃত্তি পরিত্যাগ করতে পারিনি। পাঁচশো বছর ধরে যে ইউরোকেন্দ্রিক ডিসকোর্স চালু রয়েছে সেখানেই আমাদের যাবতীয় পাণ্ডিত্য। অথচ এখন পর্যন্ত আমরা এমন একটি সামাজিক পরিবেশ চালু করতে পারিনি যেখানে সিংহভাগ মানুষ সাহিত্য বুঝবে। আমরা জ্ঞানচর্চার বিষয়টিকে ইউরো-আমেরিকা কেন্দ্রিক নির্দেশনার মাপকাঠিতে জিইয়ে রেখেছি। আমাদের দেশে অধিকাংশ প্রতিষ্ঠান-আশ্রিত শিক্ষিত শ্রেণি শিল্প-সাহিত্য-দর্শন তথা সমাজমনস্তত্ত্ব বোঝেন না; বোঝার দায়বোধও ফিল করেন না। অথচ পাঠযোগ্য জীবনের পিপাসা কখনো শেষ হবার নয়। আর এ কথাও তো ঠিক, পিপাসা হলো সেই আকাঙ্ক্ষা যেখানে আমরা আমাদের স্বপ্নগুলো জীবন্ত রাখি। কবিতাও মূলত সেই তৃষ্ণা যেখানে আমরা আমাদের স্বপ্নগুলো জমা রাখি। আর আমরা এও জানি, একেকটি স্বপ্নের আড়ালে লুকিয়ে থাকে একেকটি জন্ম; আর একেকটি জন্মের পেছনে একেকটি মৃত্যু পাহারাদার হিসেবে নির্ঘুম জীবন কাটায়। প্রতিটি জন্মের পিছে পিছে হাঁটতে থাকা মৃত্যুকে ভুলে থাকার জন্য যে জাদুমন্ত্র, সেই জাদুমন্ত্রের নাম কবিতা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

কবিতার শরীরজুড়ে পাতাঝরার ঋতু

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত