গ্রিক মহাকবি হোমার (Homer)— যাঁর নামের সঙ্গে জড়িয়ে আছে মানব সভ্যতার দুই প্রাচীনতম মহাকাব্য ‘ইলিয়াড’ ও ‘অডিসি’। হোমার, প্রাচীন গ্রিসের সেই রহস্যময় মহাকবি, যাঁর নিজের জীবন ইতিহাসের কাছে যতটা অস্পষ্ট, তাঁর কবিতার পৃথিবী ততটাই অমর। আমার যৌবনের প্রথম দিনগুলোতে, যখন পৃথিবীকে জানার চেয়ে বইয়ের পাতার পৃথিবীটাকেই বেশি আপন মনে হতো, তখন আমার হাতে এসেছিল হোমারের ‘ইলিয়াড’ ও ‘অডিসি’। সেই বয়সে হোমারকে শুধু পড়িনি, তাঁর প্রেমে পড়ে গিয়েছিলাম। ‘ইলিয়াড’ আমাকে নিয়ে গিয়েছিল ট্রয়ের যুদ্ধক্ষেত্রে। সেখানে ছিল বীর অ্যাকিলিস, হেক্টর, আগামেমনন, মেনেলাউস, আর সেই অপূর্ব সুন্দরী হেলেন, যাঁকে ঘিরে শুরু হয়েছিল এক মহাযুদ্ধের দীর্ঘ কাহিনি। রাজা প্রিয়াম, ট্রয়ের প্রাচীর, গ্রিকদের অবরোধ, সবকিছুই আমার নবযৌবনের কল্পনায় যেন জীবন্ত হয়ে উঠেছিল।
আর ‘অডিসি’ আমাকে যেন একটি জাহাজে তুলে দিয়েছিল ভূমধ্যসাগরের অচেনা জলরাশিতে। ওডিসিউসের দীর্ঘ সমুদ্রযাত্রা, একের পর এক দ্বীপ, দেবতা-দেবী, ঝড়, বিপদ, অচেনা মানুষ আর শেষে নিজের ঘর ইথাকায় ফিরে যাওয়ার আকুলতা, সব মিলিয়ে মনে হয়েছিল, পৃথিবীটা আসলে কত বিশাল এবং কত রহস্যময়! ‘ইলিয়াড’ আমাকে নিয়ে গিয়েছিল ট্রয়ের যুদ্ধক্ষেত্রে, আর ‘অডিসি’ আমাকে যেন একটি জাহাজে তুলে দিয়ে ভূমধ্যসাগরের অচেনা জলরাশিতে ভাসিয়ে দিয়েছিল। সেই থেকেই হয়তো আমার ভ্রমণের মধ্যে হোমারের উপস্থিতি বিদ্যমান।
বছর কেটে গেল। বইয়ের পাতার পৃথিবী থেকে আমি বাস্তব পৃথিবীর পথে বেরিয়ে পড়লাম। দেশ থেকে দেশে, শহর থেকে শহরে, সমুদ্র পেরিয়ে, দ্বীপে গিয়ে, প্রাচীন ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে কখনও কখনও মনে হয়েছে, আমি কি হোমারের সেই পৃথিবীটাকেই খুঁজছি? হয়তো খুঁজছি। আর এই অনুসন্ধানের সঙ্গে খুব স্বাভাবিকভাবেই জড়িয়ে গেল আমার ভূমধ্যসাগর-প্রেম।
অডিসি পড়তে পড়তেই যে ভূমধ্যসাগরকে প্রথম চিনেছিলাম, পরে জীবনে সেই সাগরেই অসংখ্যবার জাহাজে ঘুরেছি। কখনও ক্রিট থেকে, কখনও সার্ডিনিয়া— সিসিলি। কখনও তুরস্কের ফেথিয়ে অথবা আন্টালিয়া থেকে গ্রিক দ্বীপপুঞ্জের দিকে। কখনও ইজমিরের উপকূল পেরিয়েছি, কখনও নীল জলরাশির বুক চিরে ভূমধ্যসাগরের এক দ্বীপ থেকে আরেক দ্বীপে গিয়েছি।
জাহাজের ডেকে দাঁড়িয়ে নীল জলরাশির দিকে তাকিয়ে কতবার মনে হয়েছে, এই সেই সমুদ্র, যার ওপর দিয়ে ওডিসিউস তার দীর্ঘ যাত্রায় ঘুরে বেড়িয়েছিল! তাই ভূমধ্যসাগরের নীল জলরাশি আমাকে বারবার হোমারের কাছে নিয়ে যায়। কতোবার উত্তাল ভূমধ্যসাগরে প্রমোদ জাহাজের ঢেকে দাঁড়িয়ে উত্তাল ঢেউয়ের কাছ থেকে অতীত আর বর্তমানের গল্প শুনেছি। আমার হোমার-অনুসন্ধানের বাস্তব যাত্রার শুরু হয়েছিল আরও আগে ১৯৯৭ সালে।
১৯৯৭ সালে প্রথমবার গ্রিসের ক্রিটে গিয়েছিলাম। তখনও আমার জীবনের পরবর্তী বহু ভ্রমণ বাকি। ট্রয় দেখিনি, ইথাকায় যাইনি, মাইসিনির পাথরের সামনে দাঁড়াইনি, লুক্সরে নীলনদের বুকে ফেলুকায় ভাসিনি। কিন্তু ক্রিটে গিয়ে নাসসোস দেখেছিলাম, প্রাচীন মিনোয়ান সভ্যতার সেই বিস্ময়কর নগরী।
নাসসোসের ইতিহাস প্রায় নয় হাজার বছরেরও বেশি পুরোনো। খ্রিস্টপূর্ব ৭০০০ অব্দের কাছাকাছি সময় থেকেই এখানে মানুষের বসতির চিহ্ন পাওয়া যায়। তবে যে বিশাল প্রাসাদ-নগরীর জন্য নাসসোস আজ বিখ্যাত, তার প্রথম নির্মাণ শুরু হয়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব ১৯০০ অব্দে। পরবর্তী কয়েক শতকে প্রাসাদটি একাধিকবার ধ্বংস ও পুনর্নির্মিত হয়।
এটি ছিল মিনোয়ান সভ্যতার অন্যতম প্রধান কেন্দ্র— যে সভ্যতা খ্রিস্টপূর্ব প্রায় ২৮০০ থেকে ১১০০ অব্দ পর্যন্ত পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে বিকশিত হয়েছিল। নাসসোস শুধু রাজপ্রাসাদ ছিল না, এটি ছিল প্রশাসন, বাণিজ্য, ধর্মীয় আচার ও শিল্পকলারও এক গুরুত্বপূর্ণ কেন্দ্র।
নাসসোসের ধ্বংসাবশেষের মধ্যে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল, আমি যেন হোমারেরও বহু আগের একটি পৃথিবীর সামনে এসে দাঁড়িয়েছি। যে ভূমিতে হোমারের কাহিনির বহু আগে মানুষ সভ্যতা গড়ে তুলেছিল, প্রাসাদ নির্মাণ করেছিল, সমুদ্রপথে দূরদেশের সঙ্গে যোগাযোগ করেছিল, সেই পাথরের সামনে দাঁড়িয়ে আমার যৌবনের সেই মহাকবিকে আবার মনে পড়েছিল।
ক্রীট হোমারের জীবনের নিশ্চিত ঠিকানা নয়। কিন্তু ‘ইলিয়াড’-এ ক্রীটের যোদ্ধারা ট্রয়যুদ্ধে অংশ নেয়, আর ‘অডিসি’-তেও ক্রীটের কথা এসেছে। ফলে ১৯৯৭ সালের সেই প্রথম ক্রীট-ভ্রমণ আমার কাছে শুধু একটি ভ্রমণ ছিল না। অজান্তেই যেন সেটি হয়ে উঠেছিল হোমারের পৃথিবীর দিকে আমার প্রথম বাস্তব পদক্ষেপ।
তখনও আমি জানতাম না, বহু বছর পরে পৃথিবীর আরও কত জায়গায় গিয়ে সেই একই কবিকে খুঁজব।
ক্রিটে আমি হোমারের পদচিহ্ন পাইনি, পেয়েছিলাম তাঁর বহু আগের এক বিস্ময়কর সভ্যতার চিহ্ন। নাসসোসের পাথরের প্রাসাদে দাঁড়িয়ে মনে হয়েছিল— হোমারেরও বহু আগে এই দ্বীপে মানুষের জীবন, সংস্কৃতি ও সভ্যতার কত গভীর শিকড় গড়ে উঠেছিল।
আর ক্রিটে ঘুরে ঘুরে যখন আবার গ্রিক সাহিত্য ও সংস্কৃতির দিকে তাকিয়েছি, তখন এই দ্বীপের সঙ্গে যুক্ত আরও কয়েকজন কবি ও সাহিত্যিকের কথা মনে হয়েছে।
এখানে মিনোয়ান সভ্যতার মানুষ তাদের নিজস্ব এক জগৎ নির্মাণ করেছিল, তেমনি ক্রিটের সাহিত্যিক ঐতিহ্যের দিকে তাকিয়ে পেয়েছি ভিনচেনৎসোস করনারোসের স্মৃতি। ষোড়শ-সপ্তদশ শতকের এই ক্রিটীয় কবির অমর সৃষ্টি ‘এরোটোক্রিতোস’ ক্রিটীয় সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রচনা এবং আধুনিক গ্রিক সাহিত্যেরও একটি গুরুত্বপূর্ণ কীর্তি। প্রায় দশ হাজারের বেশি ছন্দোবদ্ধ পঙ্ক্তিতে রচিত এই প্রেমকাহিনি আজও ক্রিটের সাংস্কৃতিক স্মৃতির অংশ।
তাঁর কবিতায় ক্রিটের মাটি, ভাষা, প্রেম ও মানুষের জীবন এক অনন্য সাহিত্যিক রূপ পেয়েছে। আর আধুনিক যুগে ক্রিট আমাকে পরিচয় করিয়ে দিয়েছে নিকোস কাজানজাকিসের সঙ্গে, হেরাক্লিয়নে জন্ম নেওয়া সেই বিশ্বখ্যাত গ্রিক লেখক, কবি ও দার্শনিকের সঙ্গে। তাঁর কবরও হেরাক্লিয়নের ভেনিসীয় প্রাচীরের ওপর। আরও বিস্ময়কর এক সাহিত্যিক যোগসূত্র আছে ওডিসিয়াস এলিতিসের সঙ্গে। ১৯৭৯ সালে সাহিত্যে নোবেলজয়ী এই গ্রিক কবির জন্মও হেরাক্লিয়নে, ক্রিটে। তাঁর কবিতায় এজিয়ান দ্বীপপুঞ্জ, আলো, সমুদ্র ও গ্রিক প্রকৃতির এক গভীর উপস্থিতি রয়েছে।
তখন আমার মনে হয়েছে, হোমারকে না পেলেও ক্রিট আমাকে কখনও শূন্য হাতে ফেরায়নি। প্রথমবার ১৯৯৭ সালে যে ক্রিট আমাকে হোমারের বহু আগের পৃথিবীর সামনে দাঁড় করিয়েছিল, পরবর্তী সময়ে সেই ক্রিটই আমাকে তাঁর পরের যুগের কবি-সাহিত্যিকদের কাছেও নিয়ে গেছে।
ক্রিট যেন আমার হোমার-অনুসন্ধানের প্রথম দরজা।
ক্রিটে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল, হোমারকে বুঝতে গেলে শুধু তাঁর নিজের কবিতাই নয়, সেই দীর্ঘ গ্রিক সভ্যতার ধারাটিকেও অনুভব করতে হয়। সেই ভাবনা থেকেই মনে পড়েছিল সক্রেটিস, প্লেটো ও এরিস্টটলের কথা।
তাঁরা ক্রিটে এসেছিলেনু এমন নিশ্চিত প্রমাণ নেই। কিন্তু ক্রিট তাঁদের চিন্তার জগতের বাইরে ছিল না। প্লেটোর ‘লস’ (খধংি)-এ ক্রিটের আইন ও রাষ্ট্রব্যবস্থা নিয়ে আলোচনা আছে, এরিস্টটলও তাঁর ‘পলিটিক্স’ (চড়ষরঃরপং)-এ ক্রিটের রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা নিয়ে লিখেছেন। আর সক্রেটিসের ক্ষেত্রেও ক্রিটকে ঘিরে গ্রিক চিন্তার সেই বৃহত্তর জগতের কথা মনে পড়ে।
তখন মনে হয়েছিল— একটি দ্বীপকে শুধু তার পাথর দিয়ে চেনা যায় না। তার সঙ্গে জড়িয়ে থাকে কবিতা, দর্শন, রাষ্ট্রচিন্তা, পুরাণ আর মানুষের দীর্ঘ স্মৃতি।
আর সেই স্মৃতির মধ্যেই হোমার যেন আরও বড় হয়ে উঠলেন।
ভূমধ্যসাগরে ভাসতে ভাসতে আমি একদিন পৌঁছেছি ট্রয়ে।
ট্রয়— হোমারের ‘ইলিয়াড’-এর সেই বিখ্যাত নগরী, যেখানে দশ বছরের যুদ্ধের কাহিনি আজও পৃথিবীর সাহিত্যে বেঁচে আছে। প্রিয়াম, হেক্টর, প্যারিস, হেলেন, যাঁদের আমি প্রথম চিনেছিলাম বইয়ের পাতায়, পরে তাঁদের পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে থাকার অনুভূতি ছিল একেবারেই অন্য রকম।
তুরস্কের আন্টালিয়া থেকে সড়ক পথে তিন ঘণ্টায় পৌঁছেছিলাম হিসারলিক অঞ্চলে, সেখানে দাঁড়িয়ে মনে হয়েছিল, বইয়ের একটি পৃষ্ঠা থেকে উঠে এসে আমি যেন সেই পৃষ্ঠার মাটিতে দাঁড়িয়ে আছি। ট্রয়ের ধ্বংসাবশেষের দিকে তাকিয়ে ভাবছিলাম, কত মানুষ এখানে যুদ্ধ করেছে, কত মানুষ প্রাণ দিয়েছে, কত রাজা-রাজড়ার স্বপ্ন ধুলোর সঙ্গে মিশে গেছে। অথচ হাজার হাজার বছর পরেও হোমারের কবিতা তাঁদের নাম বাঁচিয়ে রেখেছে।
তারপর গেলাম তুরস্কের ইজমিরে, এর প্রাচীন নাম স্মিরনা।
ইজমিরের সঙ্গে হোমারের একটি প্রাচীন ঐতিহ্য জড়িয়ে আছে। তাঁর জন্মস্থান হিসেবে স্মিরনার নামও বহুদিন ধরে উচ্চারিত হয়ে আসছে। যদিও হোমারের জন্ম কোথায় হয়েছিল, তা নিশ্চিতভাবে জানা যায় না, তবুও তাঁর জন্মস্থান নিয়ে প্রাচীনকাল থেকেই নানা দাবি রয়েছে। ইজমিরের আকাশের নিচে দাঁড়িয়ে তাই আমার মনে হয়েছিল, এই মাটির কোথাও না কোথাও তাঁর প্রথম কবিতার নিঃশ্বাস মিশে আছে। হয়তো এখানেই কোনো একদিন কোনো তরুণ কবি সমুদ্রের দিকে তাকিয়ে মানুষ, যুদ্ধ, প্রেম আর দেবতাদের গল্প ভেবেছিলেন। তারপর গিয়েছি এজিয়ান সাগরের দ্বীপ চিওসে।
চিওসের সঙ্গেও হোমারের নাম জড়িয়ে আছে। প্রাচীন ঐতিহ্যে চিওসকে তাঁর জন্মস্থান হিসেবে দাবি করা হয়েছে। ইতিহাস হয়তো নিশ্চিত উত্তর দেয় না, কিন্তু কবিকে ঘিরে মানুষের বিশ্বাসও তো ইতিহাসেরই এক ধরনের স্মৃতি। তাই চিওসে গিয়ে মনে হয়েছিল, হোমার এখানে সত্যিই এসেছিলেন কি না, সেটা হয়তো সবচেয়ে বড় প্রশ্ন নয়। বড় কথা হলো, শত শত বছর ধরে মানুষ এই দ্বীপের সঙ্গে তাঁর নাম জুড়ে দিয়েছে। অপরূপ স্যান্টোরিনি থেকে একদিন গেলাম আইওস (খড়ং) আইল্যান্ডে।
প্রাচীন ঐতিহ্যে আইওসের সঙ্গে হোমারের জীবনের শেষ অধ্যায়টিও জড়িয়ে আছে। বলা হয়, এই দ্বীপেই তাঁর মৃত্যু হয়েছিল।
যখন আইওসের মাটিতে দাঁড়ালাম, মনে হলো, একজন কবিকে খুঁজতে গিয়ে আমি যেন তাঁর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ছড়িয়ে থাকা নানা কিংবদন্তির ভেতর দিয়ে হাঁটছি। আমি বুঝতে শুরু করলাম, হোমারকে খুঁজতে গেলে একটি শহরে থামা যায় না। তাঁকে খুঁজতে হয় দ্বীপ থেকে দ্বীপে, উপকূল থেকে উপকূলে। স্যান্টোরিনি এজিয়ান সাগরের নীল জলের বুক থেকে উঠে আসা সেই আগ্নেয় দ্বীপ— সাদা বাড়ি, নীল গম্বুজ আর সমুদ্রের দিকে নেমে যাওয়া পাহাড়ের কিনারা। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে, ‘অডিসি’ পড়তে পড়তে যৌবনে যে এজিয়ান সাগরকে কল্পনা করেছিলাম, তারই কোনো এক দৃশ্য যেন চোখের সামনে খুলে গেছে।
স্যান্টোরিনি হোমারের নিশ্চিত কোনো স্মৃতিস্থান নয়। কিন্তু তার চারপাশের সমুদ্র, দ্বীপমালা এবং প্রাচীন এজিয়ান সভ্যতার স্মৃতি আমাকে আবার সেই মহাকাব্যের জগতে ফিরিয়ে নিয়েছে। আমি যেন বারবার একই কবির কাছে ফিরে যাচ্ছি, একটি দ্বীপ থেকে আরেকটি দ্বীপে, একটি উপকূল থেকে আরেকটি উপকূলে।
কখনও ক্রিট থেকে, কখনও স্যান্টোরিনি, কখনও তুরস্কের ফেথিয়ে থেকে গ্রিক দ্বীপপুঞ্জের দিকে জাহাজে ভেসেছি। ভূমধ্যসাগর ও এজিয়ান সাগরের নীল জলরাশি যতবার চোখের সামনে এসেছে, ততবার মনে হয়েছে, এই তো সেই সমুদ্র, যে সমুদ্রকে আমি প্রথম চিনেছিলাম হোমারের ‘অডিসি’র পাতায়। হোমারকে খুঁজতে গিয়ে তাই আমার নিজের ভ্রমণও যেন ধীরে ধীরে তাঁর কবিতার মানচিত্র হয়ে উঠেছে। এথেন্সে থেকে সড়ক পথে একদিন চলে গেলাম মাইসিনিতে।
‘ইলিয়াড’-এর জগতে মাইসিনি ছিল এক গুরুত্বপূর্ণ নাম। আগামেমননের মাইসিনি— যে নামটি বইয়ের পাতায় পড়তে পড়তে আমার কাছে একসময় শুধু একটি রাজ্যের নাম ছিল, সেখানে গিয়ে দেখি সেটি এক পাথরের দেয়াল, পাহাড় আর নীরব ধ্বংসাবশেষ দাঁড়িয়ে আছে। সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে মনে হয়েছিল, কোনো এক দূর অতীতে এখান দিয়ে সত্যিই কি সেই রাজা যাতায়াত করতেন, যাঁর নাম হোমার তাঁর মহাকাব্যে অমর করে রেখেছেন?
হোমারের পৃথিবীর সঙ্গে বাস্তব পৃথিবীর এই মিলন আমাকে বারবার বিস্মিত করেছে।
মাইসিনি থেকে গেলাম স্পার্টা। মেনেলাউস ও হেলেনের স্পার্টা।
যে হেলেনকে ঘিরে ট্রয়ের যুদ্ধের কাহিনি, সেই হেলেনের নামের সঙ্গে জড়িয়ে থাকা স্পার্টার মাটিতে দাঁড়িয়ে মনে হয়েছিলু কখনও কখনও একজন কবি একটি মানুষের নামকে এমনভাবে ইতিহাসের সঙ্গে জুড়ে দেন যে হাজার বছর পরেও সেই নামের চারপাশে আমরা একটি পুরো পৃথিবী দেখতে পাই।
আর ইথাকা-ওডিসিউসের নিজের দ্বীপ।
‘অডিসি’র সবচেয়ে গভীর আকাঙ্ক্ষার জায়গা হয়তো এই ইথাকাই। দীর্ঘ যুদ্ধ, দীর্ঘ সমুদ্রযাত্রা, অসংখ্য বিপদ, অচেনা দ্বীপ ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত ঘরে ফেরার আকাঙ্ক্ষা। ইথাকার নাম উচ্চারণ করলেই আমার মনে হয়, প্রতিটি মানুষের জীবনে হয়তো একটি করে ইথাকা থাকে। আমরা যত দূরেই যাই, যত দেশেই ঘুরি, যত নতুন পৃথিবী দেখি— মনের কোনো এক গভীরে একটি ঘরে ফেরার আকাঙ্ক্ষা থেকে যায়।
হোমারের ওডিসিউস তাই শুধু একজন মহাকাব্যের নায়ক নন। তিনি মানুষের চিরন্তন যাত্রার প্রতীক, যে মানুষ পৃথিবী দেখতে বের হয়, কিন্তু শেষ পর্যন্ত নিজের কাছে, নিজের মানুষের কাছে, নিজের ঘরের কাছে ফিরে যেতে চায়।
সম্প্রতি ‘ঙফুংংবঁং’ সিনেমাটি দেখলাম। ট্রয়যুদ্ধের পর ইথাকার রাজা ওডিসিউসের ঘরে ফেরার সেই দীর্ঘ, বিপদসংকুল সমুদ্রযাত্রা আবারও চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। ভূমধ্যসাগরের উত্তাল জলরাশি, প্রকৃতির প্রতিকূলতা, পৌরাণিক দানব আর অজানা বিপদের মুখোমুখি এক যোদ্ধার অবিরাম পথচলা। সবকিছুর মধ্যেই যেন ফিরে পেলাম আমার যৌবনে পড়া হোমারের ‘অডিসি’কে। হোমারকে খুঁজতে গিয়ে আমার যাত্রা আমাকে নিয়ে গেছে মিশরের লুক্সরেও, প্রাচীন থিবসের মাটিতে। একদিন সন্ধ্যার দিকে ফেলুকায় চড়ে নীলনদের বুকের ওপর দিয়ে ভেসে চলছিলাম। চারদিকে ধীরে ধীরে সন্ধ্যা নামছিল, আর দূরে প্রাচীন মন্দিরগুলোর ছায়া গাঢ় হয়ে আসছিল। লুক্সরের মাটিতে দাঁড়িয়ে সবচেয়ে বেশি মনে পড়ছিল ফারাওদের সেই প্রাচীন নগরী ও মন্দিরগুলোর কথা। কারনাকের বিশাল স্তম্ভের সারির মধ্যে হাঁটতে হাঁটতে মনে হয়েছিল, হাজার হাজার বছর আগে এই পাথরের সামনে দাঁড়িয়ে মানুষ কীভাবে দেবতা, রাজা, জীবন ও মৃত্যুকে কল্পনা করত! কিন্তু আশ্চর্যের বিষয়, সেই বিশাল পাথরের জগতের মধ্যেও আমার মনে পড়ছিল হোমারকে। কারনাকের পাথর আমাকে মিশরের অতীতে নিয়ে যাচ্ছিল, আর হোমারের কবিতা আমাকে নিয়ে যাচ্ছিল আরও দূরের এক কাব্যজগতে।
ফেলুকার নরম দোলায় নীলনদের দিকে তাকিয়ে মনে হলো, হোমারের ‘অডিসি’-তে যে মিশরের কথা পড়েছিলাম, সেই মিশরেরই কোনো এক দূর অতীতের নদীর ওপর যেন আমি ভেসে আছি। গ্রিকরা যে নদীকে অরমুঢ়ঃড়ং নামে চিনত, তারই জল আজও বয়ে যাচ্ছে।
সেই মুহূর্তে হোমার আমার কাছে শুধু বইয়ের পাতার একজন প্রাচীন কবি ছিলেন না। মনে হচ্ছিল, কয়েক হাজার বছরের দূরত্ব পেরিয়ে তাঁর কল্পনার পৃথিবীর কাছে এসে দাঁড়িয়েছি। আমি তাঁর পদচিহ্ন পাইনি। কিন্তু নীলনদের বাতাসে, কারনাকের নীরব পাথরে, প্রাচীন থিবসের ছায়ায় তাঁর কবিতার একটি দূর প্রতিধ্বনি যেন শুনতে পেয়েছি। এই দীর্ঘ যাত্রায় আমি প্রথম ক্রিটের নাসসোসে দাঁড়িয়েছিলাম ১৯৯৭ সালে। তারপর সময়ের সঙ্গে সঙ্গে আমার পথ আমাকে নিয়ে গেছে ট্রয়ে, ইজমিরে, চিওসে, আইওসে, স্যান্টোরিনিতে, মাইসিনিতে, স্পার্টায়, পাইলসে, ইথাকায় এবং লুক্সরের প্রাচীন থিবসে। কখনও হোমারের নিজের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা কিংবদন্তির জায়গায় গিয়েছি, কখনও তাঁর মহাকাব্যের চরিত্রদের পৃথিবীতে, কখনও তাঁর কাব্যের সমুদ্রের কাছে, আবার কখনও এমন এক সভ্যতার সামনে দাঁড়িয়েছি, যা হোমারেরও বহু আগে পৃথিবীকে বিস্মিত করেছিল।
কোথাও আমি হোমারের নিশ্চিত পদচিহ্ন পাইনি। তাঁর নিজের জীবনই যখন ইতিহাসের কাছে এতটা অস্পষ্ট, তখন তাঁর পায়ের ছাপ খুঁজে পাওয়া হয়তো অসম্ভবই। তবু আমি হতাশ নই। কারণ আমি হোমারের পদচিহ্ন পাইনি। কিন্তু পথে পথে তাঁর সুবাস পেয়েছি। ভূমধ্যসাগরের নীল জলে, এজিয়ান সাগরের দ্বীপে, ক্রিটের প্রাচীন পাথরে, ইজমিরের আকাশে, ট্রয়ের ধ্বংসাবশেষে, মাইসিনির নিঃশব্দ দেয়ালে, ইথাকার নামের মধ্যে, আর লুক্সরের প্রাচীন থিবসের স্তম্ভের ছায়ায়। যৌবনে যে হোমারকে আমি বইয়ের পাতায় পেয়েছিলাম, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁকেই আমি খুঁজেছি দেশে দেশে। হয়তো এটাই একজন কবির সবচেয়ে বড় অমরত্ব— তিনি চলে যান, কিন্তু তাঁর কবিতা মানুষকে দিয়ে তাঁর পৃথিবী খুঁজিয়ে বেড়ায়। আর আমি সেই পৃথিবী খুঁজতে খুঁজতে এখনও পৃথিবীর পথে ঘুরছি ।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন