দেশের ডিজিটাল সাংবাদিকতার পুরোধা, সংবাদ প্রকাশে সূত্র উল্লেখের চর্চা এবং ‘সবার আগে নির্ভুল খবর’ দেওয়ার প্রত্যয়ে যার নাম জড়িয়ে আছে- তৌফিক ইমরোজ খালিদীকে স্মরণ করা হয়েছে। তার নির্ভীক সাংবাদিকতা, পেশাগত লড়াই ও কর্মময় জীবনের বর্ণাঢ্য স্মৃতি উঠে এসেছে সহকর্মী, বন্ধু, স্বজন, রাজনীতিক ও পেশাজীবীদের স্মৃতিচারণায়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আড়াই ঘণ্টার এই আয়োজনে ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম: তৌফিক ইমরোজ খালিদী স্মরণসভা’ অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এই আয়োজনে তার জানা ও অজানা নানা দিক উঠে আসে।
স্মরণসভায় এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। শুরুতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ তার ৩৩ বছরের সহকর্মী তৌফিক ইমরোজ খালিদীকে স্মরণ করেন। লন্ডন থেকে ভিডিও বক্তব্যে তিনি বলেন, ‘শুধু ডিজিটাল যুগের সূচনা নয়, সাংবাদিকতার চেহারাটাই তৌফিক ইমরোজ খালিদী বদলে দিয়েছেন।’ কীভাবে উড়ো খবরের সূত্র দিয়ে সংবাদ প্রকাশের ধরন বদলে দিয়েছেন খালিদী, তাও তিনি তুলে ধরেন।
স্মরণসভায় বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, বাংলাদেশের বন্ধু জুলিয়ান ফ্রান্সিস, ডাকসুর সাবেক জিএস ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন, মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান চৌধুরী এবং দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি।
তৌফিক ইমরোজ খালিদীর নানা দিক নিয়ে কথা বলেন তার বন্ধু বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান, চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং জ্যেষ্ঠ সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু। স্মৃতির পাতায় তাঁর কর্মের অনুপ্রেরণায় সবাই তাঁকে স্মরণ করেন।
স্মরণসভায় বক্তব্যের পর খালিদীর একমাত্র সন্তান বাংলাদেশ নিউজ টোয়েন্টিফোর আওয়ার্স লিমিটেডের পরিচালক রাদ শারার খালিদীর বক্তব্য শেষে দুটি গান পরিবেশনের মাধ্যমে সভার সমাপ্তি হয়।
স্মরণসভায় সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফায়েজ আহমেদ ও ইকতিয়ার চৌধুরী, বিটিভির সাবেক উপমহাপরিচালক খ ম হারুন, কথাসাহিত্যিক মোজাফফর হোসেন, শিক্ষক ও নাট্যনির্দেশক কামাল উদ্দিন কবীর উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, ক্যান্সার প্রতিরোধ বিশেষজ্ঞ ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান সালিম সবরিন, কবি ও প্রাবন্ধিক মোস্তফা সারওয়ার, কবি ইসমত শিল্পী, কবি শাহেদ কায়েস, সংগীতশিল্পী সুজিত মোস্তফা, নৃত্যশিল্পী মুনমুন আহমেদ, ইতিহাস গবেষক হাশেম সুফি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন, আইনজীবী মনজিল মোরসেদ ও সাংবাদিক খায়রুল আনোয়ার মুকুল উপস্থিত ছিলেন।
স্মরণসভায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী, ডিজিটাল মিডিয়া ঢাকা ফ্ল্যাশের এডিটর ইন চিফ ও এপির সাবেক প্রতিনিধি ফরিদ হোসেনও উপস্থিত ছিলেন।
এছাড়া কবি নুরুল হুদা, সাবেক রাষ্ট্রদূত সাহেদ আকতার, অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী, কবি ব্রাত্য রাইসু, গণসংহতি আন্দোলনের সদস্য সচিব আবুল হাসান রুবেল, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাপান দূতাবাসের থার্ড সেক্রেটারি তাকাহাশি মিনোরি, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত মল্লিক ও সাধারণ সম্পাদক ফারহানা মুনা উপস্থিত ছিলেন।
এছাড়া চরচার সম্পাদক সোহরাব হাসান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল), আগামীর সময়ের সম্পাদক মোস্তফা মামুন, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ইমরান হাবিব রুমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এসএম শামীম রেজা, এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুল, উদীচী শিল্পী গোষ্ঠীর একাংশের সাংগঠনিক সম্পাদক আরিফ নূর, সহসাধারণ সম্পাদক রহমান মফিজ, অভিনেতা শাহজাদা সম্রাট, কবি অর্বাক আদিত্য, নাট্যকার ও শিক্ষক রুবাইয়াৎ আহমেদ, নাট্যশিল্পী জগন্ময় পাল ও কবি আলফ্রেড খোকন উপস্থিত ছিলেন।
স্মরণসভায় সাংবাদিক, গবেষক, শিক্ষাবিদ, ব্যবসায়ী-শিল্পোদ্যোক্তা, কবি-সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী-সংগঠকসহ তাঁর শৈশবের বন্ধু, সহপাঠী, স্বজন, সাবেক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
তৌফিক ইমরোজ খালিদী তার ৫৯ বছরের জীবনের প্রায় ৪০ বছরই কাটিয়েছেন সাংবাদিকতার সঙ্গে। দেশের সাংবাদিকতায় শুদ্ধতম ধারা চর্চার পাশাপাশি নতুন ধারা তৈরি করেছেন। আমৃত্যু চোখের দিকে তাকিয়ে ক্ষমতাকে প্রশ্ন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিংশ প্রতিষ্ঠাবার্ষিকী সাড়ম্বরে আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এর মাত্র ২১ দিন আগে, ২ অক্টোবর, না ফেরার দেশে পাড়ি জমান।
ব্যক্তিগত সফরে লন্ডনে অবস্থানকালে মস্তিষ্কে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েন। সেইন্ট বার্থোলোমিউ'স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। ১০ অক্টোবর সকালে তার মরদেহ লন্ডন থেকে দেশে পৌঁছায়। দুপুরে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে জানাজা শেষে বিকেলে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তিনি সমাহিত হন।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন