সংবাদ
সংবাদ

ইতিহাসের সাক্ষী কালিয়াকৈরের শ্রীফলতলী জমিদারবাড়ি

কামরুজ্জামান
কামরুজ্জামান
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৯ এএম

ইতিহাসের সাক্ষী কালিয়াকৈরের শ্রীফলতলী জমিদারবাড়ি

সকালে নাশতা খেতে বসে হঠাৎ মনে হলো, কোথাও ঘুরতে যাওয়া দরকার। যেই ভাবনা, সেই কাজ। ঘুরতে যাওয়ার জন্য সাধারণত আমি বেছে নিই কোনো ঐতিহাসিক স্থান কিংবা প্রাকৃতিক পরিবেশ। এর আগে কালিয়াকৈরের শ্রীফলতলী জমিদারবাড়িতে যাওয়া হয়নি। দূরত্ব খুব বেশি নয়। তাই মনে হলো, ঘুরে আসার জন্য জায়গাটি ভালো হবে। আমার বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভায়। শ্রীফলতলী জমিদারবাড়ি আমাদের পাশের উপজেলা কালিয়াকৈরে অবস্থিত।

শ্রীপুর থেকে কালিয়াকৈরের শ্রীফলতলী জমিদারবাড়িতে যাওয়ার পথ বেশ সহজ। মাওনা চৌরাস্তা থেকে কালিয়াকৈর বাজারে যেতে হয়। সেখান থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হয়ে শ্রীফলতলী গ্রামের রাস্তা ধরে কিছুটা পশ্চিমে গেলেই রাস্তার পাশে জমিদারবাড়িটি দেখা যাবে। শ্রীফলতলী মোড়ে নেমে পাঁচ-ছয় মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যায়। ঢাকা থেকে এলে চন্দ্রায় নামতে হবে। চন্দ্রা থেকে প্রায় এক কিলোমিটার পশ্চিমে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী মোড় বাসস্ট্যান্ডে নেমে রিকশা কিংবা অটোরিকশায় জমিদারবাড়িতে যাওয়া যায়।

আমি সপরিবারে বাড়ি থেকে সাড়ে ১১টায় রওনা দিই। শ্রীফলতলী জমিদারবাড়িতে পৌঁছাই দুপুর ১টায়। বাড়িটি ঘুরে দেখি এবং পরিবারের সদস্যদের নিয়ে কিছু ছবি তুলি। সেখানে কিছুটা সময়ও কাটাই। জমিদারবাড়িটির সংস্কারকাজ চলমান থাকায় সব কটি ঘর ঘুরে দেখা সম্ভব হয়নি। তবে মূল দুটি ভবন ও জাদুঘর দেখার সুযোগ হয়েছে।

শ্রীফলতলী জমিদারবাড়ি দুটি অংশে বিভক্ত। একটি অংশ ‘বড় তরফ’, অন্যটি ‘ছোট তরফ’। মাঝখানে রয়েছে একটি পাকা মসজিদ।

তালিবাবাদ পরগনার নয় আনা অংশের মালিকানাকে কেন্দ্র করে এই জমিদারি এস্টেট গড়ে উঠেছিল। শ্রীফলতলী জমিদারি এস্টেটের প্রতিষ্ঠাতা রহিম নেওয়াজ খান চৌধুরী ও খোদা নেওয়াজ খান। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এখনো এখানে জমিদার পরিবারের বংশধরদের বসবাস রয়েছে।

জমিদারবাড়িটি এখনো বেশ পরিপাটি। মাঝেমধ্যে এখানে শুটিংয়ের কাজও হয়। ভেতরে প্রবেশের জন্য সাধারণত অনুমতি নিতে হয়। তবে আমরা যখন গিয়েছিলাম, তখন সংস্কারকাজ চলমান থাকায় অনুমতি নেওয়ার প্রয়োজন হয়নি। জমিদারবাড়িটি মূলত জমিদারি পরিচালনার কাজে ব্যবহৃত হতো।

এলিজা বিনতে এলাহীর একটি ভ্রমণবিষয়ক লেখা থেকে জানা যায়, কালিয়াকৈরে একসময় তালিবাবাদ পরগনা গড়ে উঠেছিল। এই পরগনার নয় আনা অংশের মালিকানা নিয়ে গড়ে ওঠে শ্রীফলতলী জমিদারি এস্টেট। গাজীপুরের পশ্চিম প্রান্তজুড়ে বিস্তৃত ছিল তালিবাবাদ পরগনা। ত্রয়োদশ শতাব্দীতে তুর্কি সুলতান সুলায়মান দ্য গ্রেট চারজন গাজীকে ধর্ম প্রচারের জন্য ভারতবর্ষে পাঠান। তারা হলেন তালিব গাজী, সেলিম গাজী, কাশেম গাজী ও ফজল গাজী। তালিব গাজীর বংশধররাই শ্রীফলতলীর জমিদার। তাঁর নাম অনুসারেই তালিবাবাদ পরগনার নামকরণ হয়েছে।

এই জমিদারবাড়িতে রয়েছে একটি জাদুঘর। সেখানে সংরক্ষিত আছে মোগল আমলের বিভিন্ন মুদ্রা, সম্রাট আকবরের সময়ের মুদ্রা, জমিদারবাড়িতে ব্যবহৃত নানা সামগ্রী ও আসবাবপত্রসহ ছোট-বড় অনেক ঐতিহাসিক নিদর্শন। এসব সংগ্রহ ইতিহাস অনুরাগী ও পর্যটকদের আকৃষ্ট করে। ভ্রমণপিপাসুদের জন্য এক দিনের ভ্রমণে শ্রীফলতলী জমিদারবাড়ি হতে পারে একটি আকর্ষণীয় গন্তব্য।

[লেখক: সহকারী অধ্যাপক, ভূগোল বিভাগ, মুক্তিযোদ্ধা কলেজ, গাজীপুর]

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

ইতিহাসের সাক্ষী কালিয়াকৈরের শ্রীফলতলী জমিদারবাড়ি

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত