রাজধানী ঢাকায় বায়ুদূষণের মাত্রা কমছেই না। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিশ্বে বায়ুদূষণের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে শহরটি। এমনটাই জানিয়েছে বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই)।
সংস্থটির সূচক অনুযায়ী, আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
জানা গেছে, আজ ৩৮৪ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি। দ্বিতীয় স্থানে রয়েছে চীনের বেইজিং, স্কোর ১৯৭। তৃতীয়তে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৯৩। চতুর্থ ও পঞ্চমে রয়েছে যথাক্রমে ১৮৪ স্কোর নিয়ে নেপালের কাঠমান্ডু ও ১৮২ স্কোর নিয়ে থাইল্যান্ডের চিয়াংমাই।
একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন