সংবাদ
সংবাদ

মূল্যস্ফীতি ও সংস্কারে ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি দাবি অর্থমন্ত্রীর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৪ পিএম

মূল্যস্ফীতি ও সংস্কারে ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি দাবি অর্থমন্ত্রীর

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজা হোটেলে ‘স্টেট অব দ্য ইকোনমি: হোয়াট বিএনপি ইনহেরিটেড, হোয়াট ইট হ্যাজ অ্যাকমপ্লিশড, অ্যান্ড হোয়াট ইজ টু কাম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, সরকারের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে রয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। আগের শাসনামলে মূল্যস্ফীতি প্রায় ৯ দশমিক ৭০ শতাংশ ছিল এবং চলতি বছরের মে মাসে তা ৯ দশমিক ৪২ শতাংশে দাঁড়ায়। তবে সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশে নেমেছে। একই সময়ে খাদ্যে মূল্যস্ফীতি ১৪ দশমিক ১০ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৪০ শতাংশ হয়েছে। মূল্যস্ফীতি আরও ২ থেকে ৩ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

বৈশ্বিক বাজারে তেল ও গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে আমদানিজনিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সক্ষমতা সীমিত থাকলেও অভ্যন্তরীণ মূল্যস্ফীতি কমাতে খাদ্যপণ্য ও কাঁচামালের ওপর শুল্ক ও কর কমানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

স্বল্প আয়ের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কমাতে ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে ৫০ লাখ পরিবারকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে এবং পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতায় ২ কোটি পরিবারকে আনার পরিকল্পনা রয়েছে। এছাড়া কৃষকদের বীজ ও সারে সহায়তা, চাল বিতরণ কর্মসূচি এবং শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল অনুমোদনের কথা উল্লেখ করেন তিনি। প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দিয়ে সর্বজনীন স্বাস্থ্যসেবা কার্যক্রমের সূচনা ও ওষুধশিল্পের বিকাশেও সরকার সহায়তা করবে বলে জানান অর্থমন্ত্রী।

দেশের ঋণ পরিস্থিতি তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, অতীতের ঋণের বোঝা ও ব্যয় বৃদ্ধির চাপ থাকলেও প্রতিটি ঋণের কিস্তি সময়মতো পরিশোধ করা হচ্ছে এবং বাংলাদেশ কোনো ঋণে খেলাপি হয়নি। ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ঋণ ব্যবস্থাপনা বিভাগ আলাদা করার উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে নাগরিকরা দেশের প্রকৃত ঋণ পরিস্থিতি ও মাথাপিছু ঋণের হিসাব জানতে পারবেন। সরকারি প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে অর্থের যথাযথ ব্যবহার বা ভ্যালু ফর মানি, বিনিয়োগের বিপরীতে রিটার্ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশগত প্রভাব; এই চারটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব মানদণ্ড পূরণ না করায় অনেক প্রকল্প বাতিল করা হয়েছে এবং কম অগ্রগতির চলমান কিছু প্রকল্প তালিকা থেকে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বেসরকারি খাতে ঋণপ্রবাহ স্বাভাবিক রাখতে বাণিজ্যিক ব্যাংকের ওপর নির্ভরতা কমিয়ে আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করছে সরকার।

অর্থমন্ত্রী জানান, নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ডলার বন্ড, পান্ডা বন্ড ও সামুরাই বন্ড এবং হংকং স্টক এক্সচেঞ্জে বাংলাদেশ ইকুইটি ফান্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী দুই থেকে তিন মাসের মধ্যে কর নীতি প্রণয়ন ও কর আদায়ের কার্যক্রম আলাদা করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পুঁজিবাজারে রিয়েল-টাইম কার্যক্রম চালু, কর ছাড়ে ১৬টি ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানের উৎপাদন শুরু, নিজস্ব কয়লা সম্পদ ব্যবহার এবং পিপিপির আওতায় বেসরকারি বিনিয়োগকে স্বাগত জানান তিনি। সেমিনারে অর্থনীতিবিদ, আইনজীবী ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মূল্যস্ফীতি ও সংস্কারে ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি দাবি অর্থমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত