সংবাদ

৭ বার এমপি হয়েছি, কিন্তু দুর্নীতি আমাকে স্পর্শ করেনি : স্পিকার

প্রতিনিধি, লালমোহন (ভোলা)
প্রতিনিধি, লালমোহন (ভোলা)
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২২ পিএম

৭ বার এমপি হয়েছি, কিন্তু দুর্নীতি আমাকে স্পর্শ করেনি : স্পিকার
ভোলার লালমোহনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ছবি : সংবাদ

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ‘আমি অবহেলিত এলাকার মানুষের ভাগ্যোন্নয়নের স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসেছি। দীর্ঘ রাজনৈতিক জীবনে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, কিন্তু কোনোদিন দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি। আমার গায়ে কখনো দুর্নীতির ছোঁয়াও লাগেনি।’

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ভোলার লালমোহন উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার পর নিজ নির্বাচনী এলাকায় এটিই ছিল তার প্রথম সফর। এ উপলক্ষে ‘লালমোহন উপজেলা নাগরিক ফোরাম’ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

বিগত সরকারের সমালোচনা করে স্পিকার বলেন, ‘গত সরকারের আমলে একজন পিয়নও ৪০০ কোটি টাকার মালিক হয়েছেন। আমি সাতবার এমপি হয়েও আমার কাছে এত টাকা নেই। আমি যতদিন বেঁচে থাকব, সৎভাবে জীবন অতিবাহিত করতে চাই। আমার শেষ ইচ্ছা-লালমোহন ও তজুমদ্দিনের মানুষের সুখে-দুখে পাশে থেকে যেন মরতে পারি।’

এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে তিনি আরও বলেন, ‘আপনাদের দীর্ঘদিনের দাবি ভোলা-বরিশাল সেতু। আপনারা দোয়া করবেন যেন আমি এই সেতুর কাজ সম্পন্ন করতে পারি। একইসঙ্গে লালমোহনে একটি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করাই আমার লক্ষ্য।’

এলাকাবাসীর ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আপনাদের আশা ছিল আমি যেন একটি পতাকা (সরকারি গাড়ি) নিয়ে এলাকায় আসি। আপনাদের দোয়ায় আজ আমি দুটি পতাকা নিয়ে আসতে পেরেছি। আপনারা দোয়া করবেন যেন আপনাদের সকল স্বপ্ন পূরণ করতে পারি।’

লালমোহন উপজেলা নাগরিক ফোরামের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে স্পিকার এলাকায় পৌঁছালে হাজারো মানুষ তাকে উষ্ণ সংবর্ধনা জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

৭ বার এমপি হয়েছি, কিন্তু দুর্নীতি আমাকে স্পর্শ করেনি : স্পিকার

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত