সংবাদ

হোমনায় স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রতিনিধি, হোমনা (কুমিল্লা)
প্রতিনিধি, হোমনা (কুমিল্লা)
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পিএম

হোমনায় স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
ছবি : সংগৃহীত

কুমিল্লার হোমনায় অটোরিকশা থেকে নামিয়ে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে এক গৃহবধূকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আন্তজেলা ডাকাত দলের সদস্য আশিকুর রহমানকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

গত বুধবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আশিকুর রহমান (২৪) উপজেলার ওপারচর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী তার স্বামীসহ হোমনা পৌর এলাকায় ভাড়া বাসায় থাকেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তারা অটোরিকশায় তিতাস উপজেলায় বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে হোমনা-গৌরীপুর আঞ্চলিক সড়কের মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছালে আশিকুর ও তার সহযোগীরা অটোরিকশাটির গতিরোধ করে। পরে দম্পতিকে ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশের একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়।

সেখানে আশিকুর ও তার দুই সহযোগী গৃহবধূর মুখ চেপে ধরেন এবং অন্য সহযোগীরা স্বামী ও অটোরিকশা চালককে গাছের সঙ্গে বেঁধে ফেলেন। একপর্যায়ে স্বামীকে হত্যার ভয় দেখিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়। পরে অভিযুক্তরা দম্পতিকে ছেড়ে দিলে তারা হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। খবর পেয়ে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে মামলার প্রক্রিয়া শুরু করে।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. শহিদ উল্লাহ জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে ওই নারী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। উন্নত পরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমরা আইনি ব্যবস্থা নিয়েছি। ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। প্রধান অভিযুক্ত আশিকুর রহমানসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। আশা করছি, দ্রুতই তাদের আইনের আওতায় আনতে পারব।’

মামলার তদন্তকারী কর্মকর্তা ও হোমনা থানার উপপরিদর্শক (এসআই) আনিস উদ্দিন জানান, জড়িত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

হোমনায় স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত