সংবাদ

আগামীর চ্যাম্পিয়ন হতে আবেদনের সুযোগ

তৃণমূলের প্রতিভা খুঁজছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পিএম

তৃণমূলের প্রতিভা খুঁজছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করতে এবং তৃণমূল পর্যায় থেকে আগামীর চ্যাম্পিয়ন খেলোয়াড়দের খুঁজে বের করতে বড় উদ্যোগ নিয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় ট্যালেন্ট হান্ট শোনতুন কুঁড়ি আদলেই এবার শুরু হতে যাচ্ছেনতুন কুঁড়ি স্পোর্টস

এই কর্মসূচির মাধ্যমে সারা দেশের ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের মধ্য থেকে আগামীর ক্রীড়া তারকাদের তুলে আনা হবে। মূলত ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে সাঁতার মার্শাল আর্টের মতো জনপ্রিয় ডিসিপ্লিনগুলোতে দক্ষ খেলোয়াড় তৈরি করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

যুব ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে অংশ নিতে পারবে সেই সব শিশু-কিশোররা যাদের জন্ম মে ২০১২ থেকে মে ২০১৪ সালের মধ্যে। মেধাবী খেলোয়াড় বাছাইয়ের এই মহাযজ্ঞের রেজিস্ট্রেশন প্রক্রিয়া গত ১৩ এপ্রিল থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী ২৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত। এরপর আগামী মে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

এবারেরনতুন কুঁড়ি স্পোর্টস’- প্রতিভা অন্বেষণের জন্য মোট আটটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে দেশের জনপ্রিয় খেলা ফুটবল ক্রিকেট। পাশাপাশি জাতীয় খেলা কাবাডি, দাবা, সাঁতার, ব্যাডমিন্টন অ্যাথলেটিক্সের সেরা প্রতিভাগুলো খুঁজে বের করা হবে। বাদ যাচ্ছে না আত্মরক্ষামূলক খেলা মার্শাল আর্টও; যেখানে কারাতে, জুডো, উশু তাইকোয়ানদোর মতো ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ থাকছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই কর্মসূচির মাধ্যমে যারা নির্বাচিত হবে, তারা দক্ষ কোচের অধীনে উন্নত মানের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ পাবে। একই সাথে তাদের জন্য তৈরি হবে পেশাদার খেলোয়াড় হওয়ার এক অনন্য সুযোগ।

কর্তৃপক্ষের মতে, দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক ক্ষেত্রেনতুন কুঁড়িযেভাবে মহীরুহ শিল্পী তৈরি করেছে, ক্রীড়াঙ্গনেওনতুন কুঁড়ি স্পোর্টসঠিক একই ভূমিকা রাখবে। আগ্রহী প্রতিযোগীদের নির্ধারিত লিংকের (https://notunkurisports.gov.bd/) মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। তৃণমূলের অদম্য মেধাবীদের বিশ্বমঞ্চের জন্য প্রস্তুত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

তৃণমূলের প্রতিভা খুঁজছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত