সংবাদ

দেশজুড়ে ১০৩ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘রকস্টার’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১ জুন ২০২৬, ০৫:৫৯ পিএম

দেশজুড়ে ১০৩ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘রকস্টার’

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে মেগাস্টার শাকিব খান অভিনীত ‘রকস্টার’। ঈদের দিন থেকে দেশের ১০৩টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমা।

মাল্টিপ্লেক্স ও একক প্রেক্ষাগৃহ মিলিয়ে বড় পরিসরে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। এতে একজন জনপ্রিয় রকস্টারের খ্যাতির শীর্ষে পৌঁছানোর গল্প, ব্যক্তিগত সংকট এবং জীবনের নানা উত্থান-পতনের কাহিনি তুলে ধরা হয়েছে।

সিনেমাটিতে শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক।

মুক্তির আগেই ‘রকস্টার’-এর গান, পোস্টার এবং বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে। ঈদে একাধিক চলচ্চিত্র মুক্তি পেলেও দর্শকদের কৌতূহল ও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই সিনেমাটি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘রকস্টার’। ঢাকার স্টার সিনেপ্লেক্সের সব শাখায় সিনেমাটি দেখা যাচ্ছে।

এছাড়া ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, সাবা সোহানা সিনেপ্লেক্স এবং সিনেস্কোপেও চলছে ছবিটি। পাশাপাশি রাজধানীর ঐতিহ্যবাহী একক প্রেক্ষাগৃহগুলোর মধ্যে মধুমিতা, শ্যামলী, আজাদ ও আনন্দ সিনেমা হলেও প্রদর্শিত হচ্ছে ‘রকস্টার’। শুধু রাজধানীতেই নয়, দেশের বিভিন্ন বিভাগ ও জেলার অসংখ্য প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। বড় পরিসরে মুক্তি পাওয়ায় ঈদের ছুটিতে দর্শকদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে ‘রকস্টার’।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০১ জুন ২০২৬

দেশজুড়ে ১০৩ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘রকস্টার’

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত