প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্ণ করেছে। এই স্বল্প সময়ে সরকার জনকল্যাণে ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ বাস্তবায়ন করে এক অবিস্মরণীয় অর্জন নিশ্চিত করেছে।
শনিবার বিকেলে
প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে
সরকারের এসব সাফল্যের খতিয়ান
তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
সংবাদ
সম্মেলনে তিনি সরকারের ১৮০
দিনের কর্মপরিকল্পনা ও দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা
সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।
ফ্যাসিবাদমুক্ত
বাংলাদেশে গণতন্ত্রের পুনরুত্থান
সংবাদ
সম্মেলনে মাহদী আমিন বলেন, “প্রধানমন্ত্রী
তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক
সরকার গত দুই মাস
পূর্ণ করেছে। বিগত দেড় দশকের
ফ্যাসিবাদী শাসনের রক্তস্নাত অধ্যায় অতিক্রম করে গণমানুষের অধিকার
প্রতিষ্ঠার পথে জাতিকে এগিয়ে
নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী দৃঢ় ও সাহসী
নেতৃত্ব দিয়েছেন।”
তিনি
আরও উল্লেখ করেন, দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের
স্বদেশ প্রত্যাবর্তন শুধু বাংলাদেশের জন্য
নয়, বিশ্ব রাজনীতির জন্যও একটি ঐতিহাসিক ঘটনা।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে
অর্জিত নিরঙ্কুশ বিজয়কে তিনি গণতন্ত্রের পুনরুত্থান
ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে বর্ণনা করেন।
আন্তর্জাতিক
স্বীকৃতি ও বৈশ্বিক প্রভাব
মাহদী
আমিন অত্যন্ত আনন্দ ও গৌরবের সঙ্গে
জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এ বছর বিশ্ববিখ্যাত
সাময়িকী ‘টাইম’ এর বিশ্বের সবচেয়ে
প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায়
স্থান পেয়েছেন।
তিনি
বলেন, “এই স্বীকৃতি প্রধানমন্ত্রীর
দূরদর্শী নেতৃত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারের
অসামান্য ঐকান্তিক প্রচেষ্টার বৈশ্বিক স্বীকৃতি। ইশতেহারে প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার এখন দুর্বার গতিতে
এগিয়ে যাচ্ছে।”
তিনি
আরও জানান, প্রতিটি নাগরিকের অগ্রযাত্রা নিশ্চিত করতে সরকার ১৮০
দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা
গ্রহণ করেছে।
কৃষি
ও সামাজিক সুরক্ষায় পরিবর্তন
নারীর
ক্ষমতায়ন ও প্রান্তিক মানুষের
সহায়তায় সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। মাহদী আমিন বলেন, “নারীর
ক্ষমতায়নের লক্ষ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড
পৌঁছে দেওয়ার পাইলট প্রকল্পে বর্তমানে ৩৭ হাজার ৫৬৭
পরিবারকে মাসিক ২ হাজার ৫০০
টাকা করে নগদ সহায়তা
প্রদান করা হচ্ছে।”
কৃষিখাতের
উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, কৃষক
কার্ডের মাধ্যমে ১০টি সুবিধা নিশ্চিত
করা হয়েছে এবং প্রাথমিকভাবে ১০টি
জেলার ২২ হাজার কৃষককে
এর আওতায় আনা হয়েছে। এছাড়া
প্রায় ১২ লাখ ক্ষুদ্র
ও প্রান্তিক কৃষকের ১০ হাজার টাকা
পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ
করা হয়েছে।
অর্থনৈতিক
সংস্কার ও প্রবাসীদের জন্য নতুন দিগন্ত
দেশের
অর্থনীতিকে ২০৩৪ সালের মধ্যে
ট্রিলিয়ন ডলারে রূপান্তরের লক্ষ্যে পাঁচ বছর মেয়াদী
কৌশলগত কাঠামো প্রণয়ন করা হচ্ছে বলে
জানান উপদেষ্টা। বিদেশি বিনিয়োগ সহজীকরণের জন্য ১০০ কোটি
টাকা পর্যন্ত বিনিয়োগ প্রত্যাবাসনে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে।
প্রবাসীদের সুবিধার্থে
‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং হজযাত্রার খরচ
টিকিট প্রতি ১২ হাজার টাকা
কমানো হয়েছে। এছাড়া মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খোলার পাশাপাশি ইউরোপের ৭টি দেশের সাথে
নতুন শ্রমবাজার খুঁজতে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষা,
স্বাস্থ্য ও প্রশাসনিক স্বচ্ছতা
শিক্ষাক্ষেত্রে
ভর্তি ফি বাতিলের ‘যুগান্তকারী’
সিদ্ধান্তের কথা জানিয়ে মাহদী
আমিন বলেন, “বিদেশে উচ্চশিক্ষার জন্য ১০ লাখ
টাকা পর্যন্ত জামানতবিহীন ব্যাংক গ্যারান্টির ব্যবস্থা করা হয়েছে।”
স্বাস্থ্যসেবা
নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী
নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় ব্যয় হ্রাসে প্রধানমন্ত্রীর
কৃচ্ছ্রসাধনের উদাহরণ টেনে তিনি বলেন,
“প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ভবন যমুনা ব্যবহার
না করে নিজের বাড়িতে
থাকছেন, ভিভিআইপি প্রটোকল সীমিত করেছেন এবং মন্ত্রীদের শুল্কমুক্ত
গাড়ি ও সরকারি প্লট
গ্রহণ না করার ‘ঐতিহাসিক’
সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।” এছাড়া
সরকারি শূন্য পদ পূরণে বিভিন্ন
মেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
পরিবেশ
ও অবকাঠামো উন্নয়ন
পরিবেশ
রক্ষায় ৫ বছরে ২৫
কোটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং সারাদেশে ২০
হাজার কিলোমিটার নদী-খাল খননের
কাজ শুরু হয়েছে। জ্বালানি
তেলের দাম নিয়ন্ত্রণে রাখা
এবং জাতীয় গ্রিডে সৌর বিদ্যুৎ যুক্ত
করার মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
মাহদী
আমিন আরও বলেন, “সরকার
তথ্যভিত্তিক বক্তব্য তুলে ধরে অপপ্রচারের
বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করবে এবং
বিরোধী দল হট্টগোল ও
গুজব ছড়ানোর পথ পরিহার করে
গঠনমূলক সহযোগিতায় এগিয়ে আসবে বলে আমরা
প্রত্যাশা করি।” সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন