সংবাদ

হজযাত্রার চতুর্থ দিনে ১৩টি ফ্লাইটে সৌদি যাচ্ছেন ৫৩৬৭ জন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১১:৫২ এএম

হজযাত্রার চতুর্থ দিনে ১৩টি ফ্লাইটে সৌদি যাচ্ছেন ৫৩৬৭ জন

সুশৃঙ্খলভাবে এগিয়ে চলছে ২০২৬ সালের পবিত্র হজের ফ্লাইট পরিচালনা কার্যক্রম। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) হজযাত্রার চতুর্থ দিনে ১৩টি বিশেষ ফ্লাইটে মোট ৫ হাজার ৩৬৭ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ হজ অফিসের তথ্য অনুযায়ী, আজ দিনের প্রথম ফ্লাইটটি ঢাকা ত্যাগ করেছে রাত ১টায়। সবশেষ ফ্লাইটটি রাত ১১টা ২০ মিনিটে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

  • বিমান বাংলাদেশ এয়ারলাইনস: ৫টি ফ্লাইট।
  • সৌদি এয়ারলাইনস: ৪টি ফ্লাইট।
  • ফ্লাইনাস এয়ারলাইনস: ৪টি ফ্লাইট।

আজকের নির্ধারিত ৫ হাজার ৩৬৭ জন যাত্রী ঢাকা ছাড়লে হজযাত্রার প্রথম চার দিনে মোট হজযাত্রীর সংখ্যা দাঁড়াবে ১৮ হাজার ৪৮৯ জনে। এখন পর্যন্ত সব মিলিয়ে ৪৫টি হজ ফ্লাইট পরিচালনা করা হয়েছে।

হজ অফিস জানিয়েছে, আশকোনার হজ ক্যাম্প ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রীদের প্রয়োজনীয় সব ধরনের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এখন পর্যন্ত কোনো বড় ধরনের শিডিউল বিপর্যয় ছাড়াই ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

হজযাত্রার চতুর্থ দিনে ১৩টি ফ্লাইটে সৌদি যাচ্ছেন ৫৩৬৭ জন

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

সুশৃঙ্খলভাবে এগিয়ে চলছে ২০২৬ সালের পবিত্র হজের ফ্লাইট পরিচালনা কার্যক্রম। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) হজযাত্রার চতুর্থ দিনে ১৩টি বিশেষ ফ্লাইটে মোট ৫ হাজার ৩৬৭ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ হজ অফিসের তথ্য অনুযায়ী, আজ দিনের প্রথম ফ্লাইটটি ঢাকা ত্যাগ করেছে রাত ১টায়। সবশেষ ফ্লাইটটি রাত ১১টা ২০ মিনিটে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

  • বিমান বাংলাদেশ এয়ারলাইনস: ৫টি ফ্লাইট।
  • সৌদি এয়ারলাইনস: ৪টি ফ্লাইট।
  • ফ্লাইনাস এয়ারলাইনস: ৪টি ফ্লাইট।

আজকের নির্ধারিত ৫ হাজার ৩৬৭ জন যাত্রী ঢাকা ছাড়লে হজযাত্রার প্রথম চার দিনে মোট হজযাত্রীর সংখ্যা দাঁড়াবে ১৮ হাজার ৪৮৯ জনে। এখন পর্যন্ত সব মিলিয়ে ৪৫টি হজ ফ্লাইট পরিচালনা করা হয়েছে।

হজ অফিস জানিয়েছে, আশকোনার হজ ক্যাম্প ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রীদের প্রয়োজনীয় সব ধরনের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এখন পর্যন্ত কোনো বড় ধরনের শিডিউল বিপর্যয় ছাড়াই ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত