জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে গণপরিবহনের ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, যাত্রীসেবার মান ও তেলের
মূল্য বিবেচনায় বিশেষ করে এসি বাসের ভাড়া দুই থেকে তিন স্তরে বাড়তে পারে। তবে
সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে সব ধরনের পরিবহনের ভাড়া যুক্তিসঙ্গতভাবে নির্ধারণ
করা হবে।
জ্বালানি ব্যবহারের ডিজিটাল ব্যবস্থাপনার ওপর জোর দিয়ে তিনি
জানান, ইতোমধ্যে ১ লাখ ৭০ হাজারের বেশি ফুয়েল পাসের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।
আগামী বছর থেকে পহেলা বৈশাখ উদযাপন নিয়ে সরকারের নতুন পরিকল্পনার
কথা তুলে ধরেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, সরকার আগামী বছর থেকে দেশের গণ্ডি ছাড়িয়ে
আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ পালনের চেষ্টা করবে। এই লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে
প্রতিবেশী দেশ ভারত, ভুটান ও মিয়ানমারসহ কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ শুরু করেছে
সরকার।

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন