সংবাদ

রাস্তা দখলের অভিযোগ দ্রুত সমাধান করুন

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পিএম

রাস্তা দখলের অভিযোগ দ্রুত সমাধান করুন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়ায় এক জনপ্রতিনিধির বিরুদ্ধে সরকারি রাস্তা ও খাল দখলের অভিযোগ উঠেছে। উক্ত জনপ্রতিনিধি তার নিজ বাড়ির আঙ্গিনা দিয়ে রাস্তাটি দখল করে নিয়েছেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। এতে অর্ধশতাধিক পরিবারের দৈনন্দিন যাতায়াত ব্যাহত হচ্ছে। মসজিদ, স্কুল ও বাজারে যাওয়ার একমাত্র পথটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ নিয়ে সংবাদ-এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

সরকারি রাস্তা দখলের এই ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। দেশের বিভিন্ন স্থানে রাস্তা দখলের এমন ঘটনা প্রায়ই দেখা যায়। প্রভাবশালী ব্যক্তি ও জনপ্রতিনিধিরা প্রায়ই সরকারি জমি ও রাস্তা দখল করেন। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। যাদের দখলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কথা তারাই দখলদার বনে যান। এভাবে চলতে থাকলে দখলের অপসংস্কৃতি বন্ধ হবে কীভাবে?

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, উক্ত জনপ্রতিনিধিকে রাস্তা দখলমুক্ত করতে নির্দেশ দেয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তি কাজ বন্ধ রেখে রাস্তা ছেড়ে দেয়ার আশ্বাস দিয়েছেন। তবে এ ধরনের আশ্বাসে বিষয়টির সমাধান হবে কিনা, তা সময় বলে দেবে।

কোনো জনপ্রতিনিধি রাস্তা দখল করবেন সেটা প্রত্যাশিত নয়। রাষ্ট্রের সম্পদ রক্ষা এবং জনগণের চলাচলের অধিকার নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিয়ে রাস্তাটি পুনরুদ্ধার করতে হবে। অভিযোগ তদন্ত করে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। জনস্বার্থের বিরুদ্ধে গিয়ে কেউ যেন কোনো ধরনের দখলদারিত্ব কায়েম করতে না পারে সেট কঠোরভাবে নিশ্চিত করতে হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

রাস্তা দখলের অভিযোগ দ্রুত সমাধান করুন

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত