কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বরইতলী বেইলি সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে| সেতুর বিভিন্ন অংশের লোহার পাটাতন খুলে গেছে| সেতুর কয়েক জায়গা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে| এই অবস্থায় সেতু দিয়ে যানবাহন চলাচল করা বিপজ্জনক হয়ে উঠেছে| এ নিয়ে সংবাদে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে|
দীর্ঘদিন ধরে মেরামত না করায় সেতুটির এই বেহাল দশা তৈরি হয়েছে বলে অভিযোগ রয়েছে| ছোট-বড় যানবাহন প্রায়ই পাটাতনের ফাটলে আটকে যায়| কখনো কখনো দুর্ঘটনাও ঘটে|
এই সেতু দিয়ে প্রতিদিন বরইতলী ইউনিয়নসহ আশপাশের এলাকা থেকে আড়াই থেকে তিন হাজার মানুষ চলাচল করেন| পণ্যবাহী গাড়িও যাতায়াত করে| সেতুর দুরবস্থার কারণে তাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে|
স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের অভিযিাগ, সংশ্লিষ্টদের উদাসীনতার কারণে সেতুটি মেরামত করা হচ্ছে না| তাদের দাবি, দ্রুত সেতু সংস্কার করে যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে|
কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী জানিয়েছেন, গত বছর কিছু পাটাতন সংস্কার করা হয়েছিল| কিন্তু অনেক পাটাতন রাতের আঁধারে চুরি হয়ে গেছে বা নষ্ট হয়েছে| তিনি বলেছেন, দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সংস্কারের পদক্ষেপ নেয়া হবে|
আমরা আশা করব, দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়া হবে| ক্ষতিগ্রস্ত পাটাতন মেরামত বা প্রতিস্থাপন করে সেতুটিকে নিরাপদ করতে হবে| জনস্বার্থে গুরুত্বপূর্ণ এই সেতুর কার্যকারিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি|

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন